ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুধু তথ্যই নয়, ব্যবহারকারীর চেহারা শনাক্ত করতে সক্ষম এমন আইফোন বাজারে আনতে কাজ শুরু করেছে অ্যাপেল। ইতিমধ্যে নতুন এ প্রযুক্তি নিজেদের করে নিতে যুক্তরাষ্ট্রের প্যাটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক কার্যালয়ে আবদেনও করেছে অ্যাপেল।
ইন্টারনেটে পাওয়া এক তথ্যে জানা যায়, ইতিপূর্বে ম্যাকবুক বা অন্যান্য ডিভাইসের জন্য ‘ফেইস রিকপনিশন’ প্রযুক্তির প্যাটেন্টের জন্য আবেদন করলেও এবার শুধু মোবাইল ডিভাইসে এ প্রযুক্তি ব্যবহারের জন্য আবেদন করলো অ্যাপেল। নিজেদের তৈরি মোবাইল ডিভাইসগুলোয় এ প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানিয়েছে অ্যাপেল। নতুন এ প্রযুক্তির সহায়তায় মোবাইল ডিভাইসগুলো ব্যবহারকারীর বিভিন্ন তথ্য যাচাই ও চেহারা শনাক্ত করার মাধ্যমে কাজ শুরু করবে। ফলে ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা আরো জোরদার করা সম্ভব হবে বরে ধারণা করা হচ্ছে। সূত্র: খবর২৪.কম।
সাম্প্রতিক খবর
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে অর্ধশতাধিক ছাত্রীর জামার হাতা ক্লাসে উপস্থিত সবার সামনেই কেটে দিলেন উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উপাধ্যক্ষ, মাহবুবা নাসরিন কল্পনা। ভবিষ্যতে তিনি জামা কোমর পর্যন্ত কেটে দেয়ারও হুমকি দেন। বিস্তারিত পড়ুন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্পট ফিক্সিংয়ে আক্রান্ত আইপিএল থেকে এবার সরে দাঁড়ালো সাহারা মালিকানাধীন পুনে ওয়ারিয়র্স। রেকর্ড মূল্যে পুনে ওয়ারিয়র্সকে কিনে নিলেও ফ্র্যাঞ্চাইজি ফি তারা এখনও পুরোটা শোধ করতে পারেনি। এদিকে সাহারা জানায় বিসিসিআই তাদের বিশ্বাসে আঘাত করেছে, ফলে আগামী ডিসেম্বরে তারা ভারতীয় ক্রিকেট দলের সাথেও সম্পর্ক ছেদ করবে। বিস্তারিত পড়ুন…



