free web tracker

ঢাকা টাইমস্‌ রিপোর্ট ॥ দেশে বিদ্যুৎ সমস্যা যেভাবে আষ্টে-পৃষ্ঠে ধরেছে, তাতে এ সমস্যা থেকে খুব শীঘ্রই বেরুবার কোন পথ নেই বলেই মনে হচ্ছে। যদিও জ্বালানি উপদেষ্টা বলেছেন, বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য আরও ১০ লাখ সোলার প্যানেল বসানো হবে।

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী বলেছেন, ২০১৪ সালের মধ্যে দেশে আরও ১০ লাখ সোলার প্যানেল বসানো হবে। তিনি বলেছেন, এ পর্যন্ত ১৫ লাখ সোলার প্যানেল বসানোর কাজ সম্পন্ন হয়েছে। আগামী দুই বছরে এই সংখ্যা দাঁড়াবে ২৫ লাখে। তিনি জ্বালানি ও বিদ্যুৎ খাতকে দক্ষভাবে ব্যবহারের জন্য বাংলাদেশে একটি আন্তর্জাতিক জ্বালানি গবেষণা ইন্সটিউিটিউশন প্রতিষ্ঠার কথা জানিয়েছেন। ১৯ এপ্রিল হোটেল সোনারগাঁওয়ে জ্বালানি সংক্রান্ত এক সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সিম্পোজিয়ামে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশস্থ কোরিয়ার রাষ্ট্রদূত এইচ ই টাই ইয়ং চৌ, বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত উরস হিরেন, কেইপিজেড বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট জাহাঙ্গীর সাদাত, ডিসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট হায়দার আহমেদ খান প্রমুখ।

অনুষ্ঠানে ড. তৌফিক-ই-ইলাহী বলেন, বাংলাদেশে একটি আন্তর্জাতিক গবেষণা ইন্সটিটিউশন প্রতিষ্ঠার জন্য তিনি এর আগে ম্যানিলায় অনুষ্ঠিত এডিবি’র সম্মেলনে প্রস্তাব দিয়েছিলেন। মন্ত্রিপরিষদের বৈঠকেও উপস্থাপন করেছিলেন। তিনি এই গবেষণা ইন্সটিটিউশন প্রতিষ্ঠার জন্য ১০ মিলিয়ন ডলারের একটি তহবিল গঠন করবেন বলেও জানান।

উল্লেখ্য, সমপ্রতি বিদ্যুৎ সমস্যা এমন প্রকট আকার ধারণ করেছে যে, দেশের মিল, কল-কারখানা বন্ধের উপক্রম হয়েছে। দেশে বিরাজ করছে এক অস্বাভাবিক পরিবেশ। বিদেশী বিনিয়োগ বাধাগ্রস্থ হচ্ছে। এ মতাবস্থায় জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সমস্যার সমাধান করা জরুরি। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার আগে বিদ্যুৎ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বাস্তবে কোন ফল জনগণ পায়নি। বরং বিদ্যুতের এমন প্রকট সমস্যা দেখা দিয়েছে প্রতি ঘণ্টায় ঘণ্টায় লোড শেডিং করা হচ্ছে।



সাম্প্রতিক খবর

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ অনেকেরই হার্ডডিস্ক হঠাৎ করে ক্র্যাশ করে, ফলে হারিয়ে যায় অনেক গুরুত্বপূর্ণ ডাটা। আপনি সহজেই আপনার হার্ডডিস্কের স্বাস্থ্য সম্পর্কে আগে থেকেই জেনে নিতে পারেন। অকালে হার্ডডিস্ক যেনো আপনাকে খোয়াতে না হয় সেটা নিয়েই ছবিসহ বিশদ আলোচনা করা হয়েছে এই টিউটোরিয়ালে।

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ আরব দেশ আমিরাতে প্রথম নারী ব্যান্ড প্রতিষ্ঠা সাড়া ফেলেছে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে। মধ্যপ্রাচ্য যেখানে মিউজিক এবং প্রকাশ্যে নারীদের চলাফেরা খারাপ চোখে দেখা হয় সেখানে এই ব্যান্ডের সব সদস্যই নারী। বিস্তারিত পড়ুন…

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ আজ ২৫ মে সকালে পাকিস্তানে স্কুলছাত্র বহনকারী একটি ভ্যানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্ততপক্ষে ১৭ স্কুল ছাত্র নিহত ও ১০ জন গুরুতর আহত হয়েছে। বিস্তারিত পড়ুন…

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ পরিবারের আবেদনের প্রেক্ষিতে সরকারি ব্যবস্থাপনায় এভারেস্ট চূড়া থেকে ফেরার পথে মৃত্যুবরণ করা এভারেস্ট জয়ী খালেদের মরদেহ নামিয়ে আনতে আজ নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে রওনা দিচ্ছেন ১০ জন শেরপা। বিস্তারিত পড়ুন…