free web tracker

ঢাকা টাইমস্‌ রিপোর্ট ॥ দেশে বর্তমানে বিদ্যুতের সমস্যা তাতে আওয়ামীলীগের জন্য আগামী নির্বাচন কঠিন এক চ্যালেঞ্জ হয়ে দেখা দেবে। কারণ ক্ষমতায় আসার আগে বিদ্যুৎ সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিল আওয়ামীলীগ।

আওয়ামীলীগ ক্ষমতার আসার চার বছর চলছে। বিগত চার বছরে বিদ্যুতের যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে এই মুহূর্তে নিরপেক্ষ কোন নির্বাচন দিলে নিশ্চিতভাবে ভরাডুবি ঘটবে তাদের। প্রতিদিন দিনে ও রাতে প্রায় সমান তালে চলছে লোড শেডিং। সারাদিন প্রতি ১ ঘণ্টা পর পর এই লোড শেডিং চালানো হয়। বিদ্যুৎ বিভাগ যে তথ্য দিচ্ছেন বিদ্যুৎ ঘাটতির ওপর বাস্তবে তার সঙ্গে কোন মিল নেই। যদি তাই হতো তাহলে জনগণকে এতোটা সমস্যায় পড়তে হতো না।

বিদ্যুৎ সমস্যার কারণে সারাদেশে উৎপাদন ব্যাহত হচ্ছে। মিল, কল-কারখানার উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। অফিস-আদালতে স্থবিরতা দেখা দিয়েছে। এতো পরিমাণ লোড শেডিং এর কবলে পড়ে জনগণ আজ দিশেহারা।

লোড শেডিং এর কারণে ফসল উৎপাদনও ব্যাহত হচ্ছে। কারণ আমাদের দেশের গ্রাম-গঞ্জে এখন অধিকাংশই সেচ যন্ত্রগুলো বিদ্যুৎ চালিত। আর এই বিদ্যুৎ ঘাটতির কারণে সেচ কাজ ব্যাহত হওয়ায় উৎপাদনে পড়ছে এর প্রভাব। অনেক কৃষকের সঙ্গে আলাপ করে জানা যায়, গত মৌসুমে ধানের উৎপাদন অনেক কমে গেছে। কারণ সময় মতো সেচ দিতে না পারায় ক্ষেতে ফসল যতটা পাওয়ার কথা তারা পাচ্ছেন না। এমনকি কিছু কিছু এলাকায় কৃষকদের গত মৌসুমে লোকসান পর্যন্ত গুণতে হবে বলে জানিয়েছেন তারা।

ঈশ্বরদীর একজন কৃষকের সঙ্গে আলাপ হয়। তিনি জানান, বর্তমান সরকার ক্ষমতায় এসেছিলেন বিদ্যুৎ সমস্যার সমাধানের কথা বলে কিন্তু ক্ষমতার চার বছর চলছে। এখন পর্যন্ত বিদ্যুৎ সমস্যার সমাধান তো করেনিই বরং আগের থেকে আরও বেশি লোড শেডিং হচ্ছে। এই যদি অবস্থা হয় তাহলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি কি দাঁড়াবে। ওই কৃষক প্রশ্ন করেন, চার বছরে যা হয়নি তা আগামী এক বছরে কি হওয়া সম্ভব?

আমরা আলাপ করি একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে তিনি পরিচয় প্রকাশ না করার শর্তে বলেন, যে পরিস্থিতি চলছে বিদ্যুৎ নিয়ে তাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া ছাড়া কোন উপায় থাকবে না। তার ব্যবসা প্রতিষ্ঠানে ৬টি ফটোষ্ট্যাট মেশিন রয়েছে। এখানে ৪ জন কর্মচারি খাটাচ্ছেন তিনি। কিন্তু বর্তমানে বিদ্যুৎ এর এই ভয়াবহ লোড শেডিং এর কারণে তার ব্যবসায়িক পরিস্থিতি এতোটায় খারাপ যে তিনি কর্মচারিদের বেতনও দিতে পারছেন না। এক মাসের বেতন আরেক মাসে এভাবে তিনি প্রতিষ্ঠানটি টিকিয়ে রেখেছেন। তিনি বলেন, এভাবে আর কতদিন চালানো যাবে? এক সময় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া ছাড়া আর কোন উপায় থাকবে না। এ ধরনের সমস্যায় পড়েছেন রাজধানী ঢাকাসহ সারাদেশের অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প, কল-কারাখানার মালিকরা।



সাম্প্রতিক খবর

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ পৃথিবীতে এমন অনেক মানুষই আছেন যারা গণিতকে প্রচন্ড ভয় পায়। আসলে গণিতের মার প্যাঁচ কিংবা গাণিতিক সমস্যা সমাধান হচ্ছে মূলত মেধার পরিচায়ক। ব্রেইনে মৃদু বৈদ্যুতিক শক গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায় – এমনটাই দাবি করছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কয়েকজন মনোবিজ্ঞানী। বিস্তারিত পড়ুন…

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে ক্ষতিগ্রস্থ দেশের দক্ষিণাঞ্চলের বহু মানুষ এখনও খোলা আকাশের নিচে বসবাস করছে। বহু কৃষক নি:স্ব হয়ে হাহাকার করছেন। সরকারি সাহায্য একেবারেই অপ্রতুল।

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ বর্তমান বিশ্ব মন্দা ও যেখানে বেকারত্ব হার রেকর্ড পরিমাণ সেই অবস্থায় বিশ্বে পাঁচ ধনী দেশের তালিকা প্রকাশ করা হলো। বিশ্বের ৫০ টি বৃহৎ অর্থনীতির দেশ থেকে জিডিপি ও ক্রয় ক্ষমতার উপর ভিত্তিকরে এ পাঁচ টি দেশের নাম প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড(আইএমএফ)। এর মাঝে কিছু নাম শুনলে হয়ত আপনি আশ্চর্য না হয়ে পারবেন না।

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ প্রতিনিয়ত আমাদের ব্যক্তিজীবনের অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়েছে কম্পিউটার, নানাবিধ প্রয়োজনে জীবনকে করে তুলছে সহজ। অফিস-আদালত, স্কুল-কলেজ, কোথায় ব্যবহার হয়না কম্পিউটার? অথচ মাত্র ৫০ বছর আগেও এ অবস্থা ছিলো না। ছোটো এ যন্ত্রটির আজকের এ অবস্থায় আসতে পাড়ি দিতে হয়েছে অনেক পথ। কম্পিউটার এবং কম্পিউটার সম্পর্কিত যা কিছু প্রথম, তা এ প্রতিবেদনে তুলে ধরা হলো।