কুড়িগ্রাম প্রতিনিধি ॥ একটি খবর আমাদের সবাইকে ব্যথিত করেছে। আর তা হলো কুড়িগ্রামে সন্ত্রাসীদের ভয়ে মুক্তিযোদ্ধা পরিবার বাড়িছাড়া। এই যদি অবস্থা হয় তাহলে আমাদের দেশের কি হবে?
খবরে প্রকাশ, কুড়িগ্রামের বুড়াবুড়িতে ইউনিয়নে সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলা, অত্যাচার, নির্যাতনের কারণে তিন মাস যাবৎ নিজ বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের পরিবার। এ কারণে কলেজপড়ুয়া মেধাবী দু’কন্যার লেখাপড়া বন্ধ হয়ে গেছে। লিখিত অভিযোগে জানা যায়, বুড়াবুড়িতে ইউনিয়নে একটি সন্ত্রাসী চক্র মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের পরিবারের ওপর অত্যাচার নির্যাতন করলে মামলা দায়ের করেন। এই মামলা তুলে না নেয়ায় ২৫ এপ্রিল আবু তালেব তার সাঙ্গপাঙ্গ নিয়ে নজরুল ইসলামের প্রায় ১৪ একর জমির ধান কেটে নিয়ে যায়। বিচার চেয়ে উলিপুর থানায় গেলে থানা মামলা নিতে গড়িমসি করে। পরে বাধ্য হয়ে পুলিশ সুপারের সহায়তায় থানায় মামলা নিলেও পুলিশ আসামি গ্রেফতারের কোন উদ্যোগ নেয়নি। আসামিরা উল্টো জীবননাশের হুমকি দেয়। নিরুপায় হয়ে কলেজপড়-য়া দু’কন্যা নাসরীন পারভীন ও লীনা পারভীনসহ পরিবারের অন্যদের নিয়ে কুড়িগ্রাম সদরে আত্মীয়ের বাসায় আত্মগোপন করেন মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। ১৩ জুলাই বিকালে কুড়িগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে করেন নজরুল ইসলাম। প্রতিপক্ষের নির্যাতনের বিভিন্ন বর্ণনা দিতে দিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেশ্বর রায় বলেন, নজরুল ইসলামের দায়েরকৃত মামলার আসামিদের পুলিশ ধরার জন্য চেষ্টা করছে।
আমাদের বক্তব্য, যে ব্যক্তি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন, আজ আমাদের সকলের দায়িত্ব তার পাশে গিয়ে দাঁড়ানো। এ ব্যাপারে ওই এলাকার চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসা একান্ত প্রয়োজন বলে অভিজ্ঞ মহলের ধারণা।
সাম্প্রতিক খবর
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় নিহত গার্মেন্টস কর্মী শাহীনা ও রোখসানার দুই শিশু সন্তান যথাক্রমে রবিন ও সিয়ামকে ৫ লাখ টাকা দিয়েছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিস্তারিত পড়ুন …
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চলতি মৌসুম শেষেই রিয়াল মাদ্রিদে মরিনহো অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। রিয়াল মাদ্রিদের অফিসিয়াল ওয়েবসাইট এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। ক্লাবের প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ সংবাদ সম্মেলনে জানিয়েছেন ক্লাব-কোচ উভয়ের সম্মতিতেই ২০১২-১৩ মৌসুম শেষে বিদায় নিচ্ছেন মরিনহো।
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা ঘরে বসেও মজার মজার খাবার তৈরি করতে পারি। একটু খেয়াল করলেই দেখবেন এসব মজার মজার খাবার তৈরি কোন অসাধ্য কিছু নয়। আমরা পর্যায়ক্রমে সব রকম রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো। আজকের আইটেম চিকেন কোপ্তা। বিস্তারিত পড়ুন …
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আইপিএল ২০১৩ এর রাজস্থান রয়্যালস দলের খেলোয়াড় শ্রীশান্ত এবং তার দলের আরো দুই জন সতীর্থ, অঙ্কিত চ্যাবন আর অজিত চান্দিলাকে গত বৃহস্পতিবার ম্যাচ ফিক্সিং এর অভিযোগে দিল্লী পুলিশ গ্রেফতার করে। শ্রীশান্ত গ্রেফতার হওয়ার পর এই প্রথম প্রকাশ্য বক্তব্য পাওয়া গেছে তার কাছ থেকে। তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। বিস্তারিত পড়ুন…



