free web tracker

ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার সামর্থ্য আমাদের নেই। তিনি বলেছেন, মিয়ানমার সরকারের অভ্যন্তরীণ সমস্যার কারণে রোহিঙ্গা সমস্যার সৃষ্টি। এটা ওই সরকারের বিষয়।

যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার ২৭ জুলাই লন্ডনে কাতারভিত্তিক সমপ্রচার মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার সামর্থ্য আমাদের নেই। বাংলাদেশ এমনিতেই জনবহুল ও ঘনবসতিপূর্ণ দেশ। ইতিমধ্যে তিন লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে বসবাস করছে। নতুন করে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া সম্ভব নয়। রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা করা মিয়ানমার সরকারেরই দায়িত্ব।

সাক্ষাৎকারে আল জাজিরার পক্ষ থেকে অভিযোগ করা হয়, মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের জোর করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পুশব্যাক করছে। অভিযোগ নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিজিবির সদস্যরা রোহিঙ্গাদের সঙ্গে মানবিক আচরণ করছে। রোহিঙ্গাদের খাবার, ওষুধ ও পানি দিয়ে মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যেতেও সহায়তা করেছেন। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার সরকারের অভ্যন্তরীণ সমস্যার কারণে রোহিঙ্গা সমস্যার সৃষ্টি। এটা ওই সরকারের বিষয়। বাংলাদেশের কোন দায়িত্ব নেই। তবে এখন মিয়ানমারের অবস্থা অনেক ভাল। আর কোন শরণার্থী আসছে না।

উল্লেখ্য, রোহিঙ্গা সমস্যা বর্তমানে বাংলাদেশের জন্য এক বড় সমস্যায় পরিণত হয়েছে। কারণ ইতিপূর্বে বহু রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান নিয়ে আছে। প্রায় ৩ লাখের উপরে রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে বসবাস করছে। আবার নতুন করে রোহিঙ্গা প্রবেশের চেষ্টা করছে। এমতাবস্থায় বাংলাদেশের পক্ষে এতো রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়া একেবারেই অসম্ভব ব্যাপার।



সাম্প্রতিক খবর

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ চলতি মৌসুম শেষেই রিয়াল মাদ্রিদে মরিনহো অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। রিয়াল মাদ্রিদের অফিসিয়াল ওয়েবসাইট এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। ক্লাবের প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ সংবাদ সম্মেলনে জানিয়েছেন ক্লাব-কোচ উভয়ের সম্মতিতেই ২০১২-১৩ মৌসুম শেষে বিদায় নিচ্ছেন মরিনহো।

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ আমরা ঘরে বসেও মজার মজার খাবার তৈরি করতে পারি। একটু খেয়াল করলেই দেখবেন এসব মজার মজার খাবার তৈরি কোন অসাধ্য কিছু নয়। আমরা পর্যায়ক্রমে সব রকম রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো। আজকের আইটেম চিকেন কোপ্তা। বিস্তারিত পড়ুন …

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ আইপিএল ২০১৩ এর রাজস্থান রয়্যালস দলের খেলোয়াড় শ্রীশান্ত এবং তার দলের আরো দুই জন সতীর্থ, অঙ্কিত চ্যাবন আর অজিত চান্দিলাকে গত বৃহস্পতিবার ম্যাচ ফিক্সিং এর অভিযোগে দিল্লী পুলিশ গ্রেফতার করে। শ্রীশান্ত গ্রেফতার হওয়ার পর এই প্রথম প্রকাশ্য বক্তব্য পাওয়া গেছে তার কাছ থেকে। তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। বিস্তারিত পড়ুন…

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ দ্বিতীয় বারের চেষ্টায় পৃথিবীর সর্বোচ্চ পর্বত এভারেস্ট বিজয়ের পর মোহাম্মদ খালেদ হোসাইন নামে বাংলাদেশী যুবকের মৃত্যু হওয়ায় শোকে আচ্ছন্ন হয়েছে পড়েছে দেশের মানুষ। তার লাশ যেনো রাষ্ট্রীয়ভাবে ফেরত আনা হয় সে দাবি দেশবাসীর। বিস্তারিত পড়ুন …