ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রাজধানী ঢাকা এখন ধুধু ফাঁকা শহরে পরিণত হয়েছে। দীর্ঘ যানজটের কোন বালাই নেই। শুধুমাত্র মার্কেট এলাকাগুলোতে কিছু ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এমন অবস্থা দেখে অনেকেই বলছেন- এমন যদি সারাবছর হতো?
ঈদের আর একদিন বাকি। অথচ ঢাকা শহরের চেহারা দেখলে চমকে উঠতে হয়। অনেক বড় হরতালে যে পরিস্থিতি হয় তার থেকেও ফাঁকা হয়ে গেছে পুরো ঢাকা শহর। ফার্মগেট হতে মতিঝিল যেতে অন্যদিন সময় লাগে এক ঘণ্টার মতো। এখন ১৫/২০ মিনিটেই যাওয়া সম্ভব। এমন প্রতিটি রুটেই দেখা যাচ্ছে রাস্তা-ঘাট একেবারে ফাঁকা।
তবে মার্কেটগুলোতে বেশ ভিড় লক্ষ্য করা গেছে। রাজধানীর সবচেয়ে নামকরা মার্কেট বসুন্ধরা সিটি গিয়ে দেখা যায়, ক্রেতাদের ভিড় আছে বেশ। তবে নিউ মার্কেট, গাউছিয়া, এআর প্লাজা, রাফা প্লাজা, আড়ংসহ রাজধানীর বেশি কিছু মার্কেট ঘুরে দেখা গেছে ক্রেতাদের ভিড়। মৌচাক মার্কেট এলাকা ঘুরে দেখা যায় ক্রেতাদের উপচেপড়া ভিড়। মৌচাক এলাকায় যানবহনের রুটগুলোতে বেশ যানজট রয়েছে।
গতকাল শুক্রবার ১৭ আগস্ট পরিদর্শনে গিয়ে দেখা যায়, ফার্মগেটের ফুটপথ, গাউছিয়া, চাঁদনিচক এলাকার ফুটপথ এবং মতিঝিলের সড়কের ওপর বসা হলিডে মার্কেটগুলোতেও বেশ ভিড় ছিল।
সাম্প্রতিক খবর
মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর অবর্ননীয় নির্যাতন চলছে দিনের পর দিন! দেশটির সীমান্ত রক্ষীবাহিনী (নাসাকা), সামরিক বাহিনী ও রাখাইনরা এক যোগে নির্যাতন চালিয়ে যাচ্ছে মুসলিমদের উপর। মায়ানমার সরকার সে দেশের রোহিঙ্গা মুসলিমদের ন্যূনতম নাগরিক সুযোগ সুবিধা দিতেও নারাজ। বিস্তারিত পড়ুন …
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা ঘরে বসেও মজার মজার খাবার তৈরি করতে পারি। একটু খেয়াল করলেই দেখবেন এসব মজার মজার খাবার তৈরি কোন অসাধ্য কিছু নয়। আমরা পর্যায়ক্রমে সব রকম রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো। আজকের আইটেম দই চিকেন আচারী। বিস্তারিত পড়ুন …



