free web tracker

সংরক্ষণশালা: ‘আন্তর্জাতিক খবর’ বিভাগ

আন্তর্জাতিক খবর
মায়ানমারে মুসলমানদের উপর আর কত নির্যাতন চলবে?

মায়ানমারে মুসলমানদের উপর আর কত নির্যাতন চলবে?

মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর অবর্ননীয় নির্যাতন চলছে দিনের পর দিন! দেশটির সীমান্ত রক্ষীবাহিনী (নাসাকা), সামরিক বাহিনী ও রাখাইনরা এক যোগে নির্যাতন চালিয়ে যাচ্ছে মুসলিমদের উপর। মায়ানমার সরকার সে দেশের রোহিঙ্গা মুসলিমদের ন্যূনতম নাগরিক সুযোগ সুবিধা দিতেও নারাজ। বিস্তারিত পড়ুন …

আন্তর্জাতিক খবর
নওয়াজ শরীফের সরকার পাকিস্তানে শান্তি ফিরিয়ে আনতে পারবে?

নওয়াজ শরীফের সরকার পাকিস্তানে শান্তি ফিরিয়ে আনতে পারবে?

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ সাম্প্রতিক ইসলামী প্রজাতন্ত্রী পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচনে পাকিস্তন মুলসিমলীগ (পিএমএল-এন) ২৭২টি আসনের মধ্যে ১৩০টিতে জয় পেয়েছে । তবে বর্তমানে আভ্যন্তরীণ তালেবানি ও কিছু ইসলামিস্ট গ্রুপের জঙ্গিবাদে দেশটির অবস্থা নাজুক । বিস্তারির পড়ুন…

আন্তর্জাতিক খবর
অষ্টম শ্রেণীর অমিক পাচ্ছেন নাসা পুরস্কার !

অষ্টম শ্রেণীর অমিক পাচ্ছেন নাসা পুরস্কার !

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ অমিক মন্ডল- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুর্গাপুরের একটি স্কুলের অষ্টম শ্রেনীর ছাত্র নাসা ও ক্যালিফোর্নিয়া সুপার সেন্টারের স্পেস দ্বারা যৌথভাবে আয়োজিত ‘নাসা স্পেস সেটলমেন্ট কনটেস্ট’ তৃতীয় পুরস্কার জিতেছে ! ‘ইন্টারন্যাশনাল স্পেস ডেভেলপমেন্ট কনফারেন্স’ এ সেই পুরষ্কার গ্রহণ করবে অমিক। বিস্তারিত পড়ুন…

আন্তর্জাতিক খবর
রক্তাক্ত আমেরিকা | মা দিবসের র‍্যালিতে গুলি, আহত  ১৯!

রক্তাক্ত আমেরিকা | মা দিবসের র‍্যালিতে গুলি, আহত ১৯!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ অরলিন্স শহরে মা দিবসের এক র‌্যালিতে সাত ‘মা’সহ গুলিবিদ্ধ হয়েছে ১৯ জন । জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি এখনও ।নিউ অরলিন্সের মেয়র মিচ ল্যান্ড্রিয়েচো বলেন, এ ধরনের ঘটনার সমুচিত জবাব দেওয়া হবে। হামলাকারীদের গ্রেফতারে আমরা অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে কাজ করছি। বিস্তারিত পড়ুন…

আন্তর্জাতিক খবর
নিজে ধূমপান ছাড়তে পুলিশকে চড়!

নিজে ধূমপান ছাড়তে পুলিশকে চড়!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যাক্রামেন্টোর এক অধিবাসী দুঃসাহসী এক কাজ করে বসলেন। ধূমপান ছাড়বেন তিনি তাই চড় মেরে বসলেন এক পুলিশ কর্মকর্তার গালে। এটা মায়ে লোপেজ নামের ৩১ বছর বয়সী এই নারী সম্প্রতি ধূমপান ছাড়ার জন্য নিজেকে কারাবন্দী করার সিদ্ধান্ত নেন। বিস্তারিত পড়ুন-

আন্তর্জাতিক খবর
নাক কেটে নেয়া আফগান মেয়ে আয়েশা এখন সুস্থ

নাক কেটে নেয়া আফগান মেয়ে আয়েশা এখন সুস্থ

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক॥ পশ্চিমাদের সাহায্যে নাক কেটে নেয়া আফগান মহিলা আয়েশা মহাম্মদ জাই(১৯) এর নাকে সফল অস্ত্রপ্রচার সম্পূর্ণ হয়ছে। যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা আয়েশা কাটা নাকের জায়গায় কৃত্রিম নাক লাগিয়ে দিয়েছেন। তালেবানপন্থী স্বামীর হাতে ওই পরিণতি দেখে সারা বিশ্বেই সমবেদনা তৈরি হয়েছিল তাঁর প্রতি। বিস্তারিত পড়ুন-

আন্তর্জাতিক খবর
চিতাবাঘের থাবায় আহত বতসোয়ানার প্রেসিডেন্ট ইয়ান খামা

চিতাবাঘের থাবায় আহত বতসোয়ানার প্রেসিডেন্ট ইয়ান খামা

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক: বতসোয়ানার প্রেসিডেন্ট ইয়ান খামা বতসোয়ানার প্রতিরক্ষা বাহিনীর একটি ব্যারাকে চিতা বাঘের আক্রমণে আহত হয়েছেন। একটি বেড়ার পিছন থেকে চিতাবাঘটি লাফ দিয়ে প্রেসিডেন্টকে আঘাত করে এবং থাবায় প্রেসিডেন্টের মুখে ক্ষতের সৃষ্টি হয়।

আন্তর্জাতিক খবর
ওবামাকে দেওয়া বিষ মাখানো চিঠি নিয়ে তোলপাড়

ওবামাকে দেওয়া বিষ মাখানো চিঠি নিয়ে তোলপাড়

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামাকে দেওয়া একটি চিঠিতে বিষ পাওয়ায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে মার্কিন মুলুকে। এর ঠিক একদিন আগে সিনেটর রজার উইকারের কাছে এমন একটি বিষ মাখানো চিঠি আসে। ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা দফতর বিষমাখানো চিঠিটি শনাক্ত করার কথা জানায়।

আন্তর্জাতিক খবর
বোস্টন বোমা হামলা ॥ প্রেসার কুকারের মাধ্যমে বোমার বিস্ফোরণ ঘটানো হয়

বোস্টন বোমা হামলা ॥ প্রেসার কুকারের মাধ্যমে বোমার বিস্ফোরণ ঘটানো হয়

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের বোস্টনে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় গত ১৬ এপ্রিল বোমা হামলার ঘটনার তথ্য প্রকাশ করেছে হামলার তদন্তে দায়িত্ব পালনকারী গোয়েন্দা সংস্থা এফবি আই। তারা জানিয়েছেন, একটি প্রেসার কুকারের মাধ্যমে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। খবর অনলাইন পত্রিকা সূত্রের।

আন্তর্জাতিক খবর
চাঁদে পানি তৈরির প্রকল্প

চাঁদে পানি তৈরির প্রকল্প

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষকরা চাঁদের বুকে পানি তৈরির প্রক্রিয়া নিয়ে গবেষণা চালাবেন। সমপ্রতি গবেষকরা সেখানকার উপাদান ব্যবহার করে পানি তৈরি করতে সক্ষম হবে এমন একটি রোবট তৈরির কাজে হাত দিয়েছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

আন্তর্জাতিক খবর
বস্টনে ম্যারাথনে বোমা বিস্ফোরণ ॥ নিহত ৩ আহত ১৫০

বস্টনে ম্যারাথনে বোমা বিস্ফোরণ ॥ নিহত ৩ আহত ১৫০

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের বস্টনে ম্যারাথনে বোমা বিস্ফোরণে বহু হতাহতের খবর পাওয়া গেছে। গতকাল ১৫ এপ্রিল এই ম্যারাথন আয়োজন করা হয়েছিল। ম্যারাথনটি যখন চলছিল তখন হঠাৎ বিকট শব্দে প্রকম্পিত হয়ে ওঠে। এ সময় মানুষ দিক-বিদিক ছোটা-ছুটি করতে থাকে। এ সময় অন্তত ৩ জন নিহত ও ৮ শিশুসহ অন্তত ১৫০ জন আহত হয়।

আন্তর্জাতিক খবর
বাসচালক থেকে প্রেসিডেন্ট!

বাসচালক থেকে প্রেসিডেন্ট!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ প্রয়াত বিপ্লবী হুগো শাভেজের উত্তরসূরি হিসেবে তার নির্বাচিত ব্যক্তিকেই বেছে নিয়েছে ভেনিজুয়েলার জনগণ। সাবেক বাসচালক থেকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট পদে আসীন হতে চলেছেন শাভেজের ‘পুত্র’ হিসেবে দাবি করা নিকোলাস মাদুরো। মৃত্যুর আগে শাভেজ দেশবাসীর উদ্দেশে বলে গিয়েছিলেন, তার (শাভেজের) কিছু হলে তারা যেন মাদুরোকেই তাদের ভবিষ্যৎ নেতা হিসেবে বেছে নেয়। শাভেজের [...]

আন্তর্জাতিক খবর
এক ভারতীয় নারীর প্রেমে পড়েছিলেন ম্যান্ডেলা!

এক ভারতীয় নারীর প্রেমে পড়েছিলেন ম্যান্ডেলা!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ এক ভারতীয় নারীর প্রেমে পড়েছিলেন নেলসন ম্যাণ্ডেলা। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রেম আর পরিণয়ে গড়ায়নি। দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার বিয়ের প্রস্তাবে রাজি হলে আমিনা চাচালিয়াই হতেন সেখানকার প্রথম ভারতীয় বংশোদভূত ফার্স্ট লেডি। ২৭ বছরের কারাজীবন এবং উইনি ম্যান্ডেলার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ম্যান্ডেলা বর্ষীয়ান এএনসি কর্মী ইউসুফ [...]

আন্তর্জাতিক খবর
যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার প্রস্তুতি উত্তর কোরিয়ার

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার প্রস্তুতি উত্তর কোরিয়ার

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের বোমারু বিমান প্রতিহত করতে বিশেষায়িত রকেট ইউনিট মোতায়েন করেছে উত্তর কোরিয়া। তাছাড়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও দক্ষিণ কোরিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাতেও এখন পুরোপুরি প্রস্তুত দেশটি। এ খবরে সমগ্র বিশ্বেই উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েছে। খবর অনলাইন পত্রিকা সূত্রের। উত্তর কোরিয়ার আকাশসীমায় বি-৫২ স্টিলথ বোমারু বিমান প্রবেশ করায় এই সিদ্ধান্ত [...]

আন্তর্জাতিক খবর
ইন্ডিয়া টুডে’র জরিপ : বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নারী রাজনীতিক হিনা রব্বানী

ইন্ডিয়া টুডে’র জরিপ : বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নারী রাজনীতিক হিনা রব্বানী

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নারী রাজনীতিবিদের খেতাব পেলেন। গতকাল ১৩ মার্চ ভারতীয় দৈনিক ইন্ডিয়া টুডে আকর্ষণীয় নারী রাজনীতিবিদের জরিপের ফল প্রকাশ করে। ওই পত্রিকার রিপোর্টে বলা হয়, পাকিস্তানের পিপলস পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য হিনা রাজনৈতিক জীবনের শুরু থেকেই সৌন্দর্য ও ফ্যাশন সচেতনতার জন্য বিখ্যাত ছিলেন। [...]