দি ঢাকা টাইমস্‌

[ভিডিও] চাঁদে উল্কার সবচেয়ে বড় বিস্ফোরণ
দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ নাসার জ্যোতির্বিজ্ঞানীরা চাঁদের পৃষ্ঠে উল্কার আঘাতের ফলে বিস্ফোরণ নিয়ে পর্যবেক্ষণ করছিলেন গত ৮ বছর যাবৎ। এ বছর ১৭ মার্চ একটি ছোট পাথরের চাই সদৃশ্য উল্কা চাঁদের পৃষ্ঠে আছড়ে পড়ে। উল্কা বিস্ফোরণটি যে কোন সময় থেকে দৃশ্যমান হওয়া এ যাবৎকালের সবচেয়ে বড় বলে দাবি করছেন নাসা বিজ্ঞানীরা।

নাসার মেট্রোয়িড এনভায়ারনমেন্ট অফিস এর বিল কুকি বলেন, বিস্ফোরিত হবার পর নিকট সময়ের যেকোন বিস্ফোরণ থেকে এটি প্রায় ১০ গুণ উজ্জলতা ছড়াচ্ছিল। ওই মুহূর্তে যে কেও টেলিস্কোপ ছাড়াই বিস্ফোরণ পরবর্তী মুহূর্তটি দেখতে সক্ষম হন। সেকেন্ডের মধ্যে বিস্ফোরণটির প্রভাব একটি ৪ মাত্রার তারার সম পরিমাণ প্রজ্জলিত হয়।

মার্শাল স্পেস ফ্লাইট সেন্টার এর রন সাগস ১৪” টেলিস্কোপ এর সাথে ভিডিও রেকোর্ডার যুক্ত করে ঘটনাটি ধারণ করেন। সাগস বলেন, মনে হচ্ছিল এটা আমার সামনে ঘটছে আর এটা অনেক উজ্জল ছিল।

আঘাত হানা উল্কাটি ৪০ কেজি ভরের ছিল। ০.৩ থেকে ০.৪ মিটার প্রশস্থ উল্কাটি ৫৬ হাজার মিটার পার আওয়ার গতিতে চাঁদে আঘাত হানে। বিস্ফোরণের মাত্রা মাপা হয় ৫ টন টিএনটি বিস্ফোরণ এর সমান। কুকি মনে করেন চাঁদে এর ফলাফল একটা বিশাল ঘটনা। পৃথিবী থেকে অনেকেই চাঁদের হঠাৎ করে জ্বলে উঠা এই দুর্লভ ঘটনাটি দেখতে পান।

ভিডিওটি দেখতে পারেন ইউটিউবে বা সরাসরি আমাদের সাইট এ -

অনেকের মনে প্রশ্ন আসতে পারে চাঁদের আবহাওয়াতে অক্সিজেন নেই উল্কা জ্বললো কি করে? এ প্রসংঙ্গে জ্যোতির্বিজ্ঞানীরা বলেন, দৃশ্যমান বা জ্বলে উঠার জন্য অক্সিজেন প্রয়োজন পড়ে না । উল্কা প্রচন্ড গতিতে আছড়ে পড়ে পৃষ্ঠ আঘাত হানে যা কয়েক ফিট গভীর গর্ত তৈরি করতে পারে। আলোর প্রজ্জলন টা আসে মূলত তাপের ফলে গলিত লোহার আলোক বিচ্ছুরণ থেকে।

তথ্যসূত্র: দি টেক জার্নাল, নাসা

এই লেখাটি [ভিডিও] চাঁদে উল্কার সবচেয়ে বড় বিস্ফোরণ সর্ব প্রথম প্রকাশিত হয়েছে দি ঢাকা টাইমস্‌ এ।

অর্থ লেনদেন করা যাবে জিমেইলেই!
দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ টাকা লেন-দেনের অনেক মাধ্যম থাকলেও এবার গুগলের মেইল সেবা ‘জিমেইল’ ব্যবহার করে অনলাইনে অর্থ লেনদেন করা যাবে বলে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রে ১৮ বছরের ঊর্ধ্বে যেকোনো বয়সী জিমেইল ব্যবহারকারীরা অ্যাটাচমেন্ট আকারে অর্থ লেনদেন করতে পারবেন। ১৫ মে গুগলের বার্ষিক সম্মেলনে গুগল ওয়ালেট সেবাটিকে জিমেইলের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়েছে। খবর হাফিংটন পোস্টের।

গুগল জানিয়েছে, জিমেইলের মাধ্যমে অর্থ লেনদেন সুবিধা চালু হলে ব্যবহারকারীদের ব্যাপক বিশ্বাসযোগ্যতা অর্জন করবে গুগল। গুগলের এটি ভালো একটি সম্ভাবনাময় ক্ষেত্র।

কিভাবে পাঠানো যাবে অর্থ

জিমেইল ব্যবহারকারীরা তাঁদের মেইলের অ্যাটাচমেন্ট অংশে একটি ডলারের চিহ্ন দেখতে পাবেন এবং অন্যকে মেইলের মাধ্যমে অর্থ পাঠাতে পারবেন। এ সেবাটি যুক্তরাষ্ট্রে চালুর ঘোষণা দিলেও অন্যান্য দেশে এটি চালু করার প্রসঙ্গে গুগল এখনও কোনো তথ্য প্রকাশ করেনি।

মেইলের মাধ্যমে অর্থ লেনদেনের গুগলের এ পদক্ষেপ সম্পর্কে প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন, ই-কমার্স সাইটগুলোর জন্য গুগলের এ সেবাটি সর্বনাশের কারণ হয়ে দাঁড়াতে পারে।

তথ্যসূত্র: বাংলাদেশনিউজ২৪.কম।

এই লেখাটি অর্থ লেনদেন করা যাবে জিমেইলেই! সর্ব প্রথম প্রকাশিত হয়েছে দি ঢাকা টাইমস্‌ এ।

গরমে ডিহাইড্রেশন এড়াতে তাজা ফল খান
দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ গরমে আমাদের শরীরে পানিসল্পতার সৃষ্টি হতে পারে। পানিসল্পতা থেকে শরীর হয় ক্লান্ত, অবসাদগ্রস্ত। মানুষের শরীরে পানিসল্পতার কারনে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। এখন গরম কাল, শরীরে পানিসল্পতা হওয়ার প্রকৃত সময়। তাই এ সময় শরীর পানিসল্পতা তথা ডিহাইড্রেশন মুক্ত রাখতে পান করতে হবে প্রচুর পানি ও খেতে হবে তাজা ফল।

গরমে আমাদের শরীর থেকে ঘামের মাধ্যমে পানি বেরিয়ে এসে শরীরকে ঠাণ্ডা রাখার চেষ্টা করে। এ কারনে গরম কালে আমাদের ঘাম বেশি হয়। ফলে গরম কালে শরীরে পানির প্রয়োজন হয় প্রচুর। শরীরে পানিসল্পতা হলে বমি, মাথা যন্ত্রণা, জ্বর সহ নানান জটিলতা দেখা দিতে পারে এদের একত্রে ডিহাইড্রেশন বলে।

ডিহাইড্রেশন এড়াতে এ সময় আমাদের প্রচুর পানি পানের পাশাপাশি নানান ফলের জুস পান করতে হবে। পানি বা জুস পানের ক্ষেত্রে অবশ্যই কৃত্রিম চিনিজাতীয় উপাদানে তৈরি পানীয় পরিহার করতে হবে। কৌটায় ভরে বিক্রি করা ফলের জুস স্বাস্থ্যের জন্য ভালো নয়।

এদিকে ভারতের পুষ্টিবিদ সুশিতা রাও বলেন, “গরমে পানিসল্পতা এড়াতে তরমুজের বিকল্প নেই, তরমুজে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট যা তৃষ্ণা কমায় ও ডিহাইড্রেশন দূর করতে সাহায্য করে।“

তরমুজ ভিটামিন ‘এ’ ও ‘সি’ সমৃদ্ধ ফল। তরমুজে রয়েছে ৯৭ ভাগ জলীয় অংশ ফলে গরমে তরমুজ খাওয়া ভালো, কারণ ক্রমাগত ঘাম হওয়ার দরুন যে জলীয় অংশ শরীর থেকে বেরিয়ে যায় এটা তা ফিরিয়ে আনতে সাহায্য করে তরমুজ। এ ছাড়া কাঁঠাল, কালো জাম, আমে রয়েছে প্রচুর শর্করা, আমিষ, ভিটামিন ও খনিজ লবণ। যা তাজা খেলে গ্রীষ্মকালে ডিহাইড্রেশন, হিট স্ট্রোক থেকে বাঁচা যাবে।

পানিসল্পতা এড়াতে আস্ত ও পাকা ফল খেতে হবে। ফল রান্না করা হলে ফলের কার্বোহাইড্রেট ও নিউট্রিয়েন্ট সল্ট নষ্ট হয়ে যায়। ফলের সালাদ বানিয়ে ও খেতে পারেন। আপেল, পেয়ারা, শসার মতো ফল খেলে খোসা না ফেলে খান। কারন এসব ফলের খোসাতে ফাইবার থাকে। ফাইবারে প্রচুর পরিমাণে ভিটামিন ও শর্করা থাকে।

তথ্য সূত্রঃ ইন্ডিয়া টুডে।

এই লেখাটি গরমে ডিহাইড্রেশন এড়াতে তাজা ফল খান সর্ব প্রথম প্রকাশিত হয়েছে দি ঢাকা টাইমস্‌ এ।

সাভার ট্র্যাজেডি ॥ এখনও শেষ হয়নি স্বজনহারাদের আর্তনাদ
দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ সাভার ট্র্যাজেডির উদ্ধার অভিযান শেষ হয়েছে কিন্তু স্বজনহারাদের আর্তনাদ এখনও রয়েই গেছে। এখনও সেখানে ভীড় করছেন স্বজনরা। কবে শেষ হবে স্বজনহারাদের এই আর্তনাদ তা কেও জানেনা।

সেনাবাহিনীর উদ্ধার অভিযান শেষ হওয়ার পর জেলা প্রশাসনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পর সাভারের রানা প্লাজার চারদিকে কাটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। সেখানে প্রতিদিনই মানুষের ভীড় হচ্ছে। বিশেষ করে যাদের এখনও সন্ধ্যান পাওয়া যায়নি এমন স্বজনহারা এখনও  ভীড় করে আছেন কাটাতারের বেড়ার কাছে। জীবিত ফিরে পাননি কিন্তু লাশটিও যে তারা ফিরে পাবেন না এটি যেনো তারা কোন প্রকারেই মেনে নিতে পারছেন না। যে কারণে এখনও সাভার রানা প্লাজার আশে-পাশের এলাকার বাতাস স্বজনদের আহাজারিতে ভারি হয়ে আছে।

এখনও কাটাতারের বেড়ার কাছে গেলে উৎকট গন্ধ বের হচ্ছে। সেখানে স্বজনরা বিলাপ করছেন, ‘এত দিন পরও গন্ধ যায় নাই। পইচা গেছে সোনা-জাদুরা। এইখানেই মনে হয় আমার মাইয়াডা।’ মেয়ে রেখা খাতুনের ছবি হাতে বিলাপ করে চলছিলেন মা মর্জিনা বেগম। এক সময় তিনি বললেন, ‘বাবা, ছয়ডা সন্তান নিয়া সংসার চালাইতে কষ্ট হইত। বাপে ঠিকমতো রিকশা চালাইতে পারে না। এই কারণে সংসারের সাহাইয্য করতে বড় মাইয়াডা কামে আইছিল। বুঝি নাই, ইটের লগে মিশা যাইব।’ ময়মনসিংহের গণ্ডফা এলাকার মর্জিনা বেগম স্বামী আজিজুলের সঙ্গে ২৫ দিন ধরে সাভারেই খুঁজে ফিরছেন মেয়েকে।

এমন আরও অনেকেই খুঁজে বেড়াচ্ছেন স্বজনদের। কবে হবে তাদের আশা পূরণ? স্বজনহারাদের এই বিলাপ কি কখনও শেষ হবে? এখন শুধু এই প্রশ্নই সকলকে তাড়া করে ফিরছে।

উল্লেখ্য, ২৪ এপ্রিল সাভার বাজারের রানা প্লাজায় স্মরণকালের ভয়াবহ এ ভবন ধসে পড়ার পর ২০ দিন ধরে চলে উদ্ধার অভিযান। ১৩ মে উদ্ধার অভিযান শেষ হয়। সেখান থেকে আড়াই হাজার মানুষকে জীবিত ও ১১২৭ জনের লাশ উদ্ধার করা হয়। এখনও ৫৫৬ জন নিখোঁজ রয়েছে।

এই লেখাটি সাভার ট্র্যাজেডি ॥ এখনও শেষ হয়নি স্বজনহারাদের আর্তনাদ সর্ব প্রথম প্রকাশিত হয়েছে দি ঢাকা টাইমস্‌ এ।

এক মাস সভা-সমাবেশ নিষিদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর জানিয়েছেন, কোনো রাজনৈতিক দলকে আগামী এক মাস সভা-সমাবেশ করতে দেয়া হবে না। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে তিনি জানিয়েছেন।

গতকাল শনিবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে সভা সমাবেশের উপর ডিএমপির নিষেধাজ্ঞা জারি করা হয়। আজ রবিবার চট্টগ্রামে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এক মাস সভা-সমাবেশ নিষিদ্ধের কথা বললেন।

উল্লেখ্য, গতকাল ১৮ মে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জাতীয় প্রেসক্লাবের সামনে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা আরোপ করে। ডিএমপির নির্দেশনায় বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদের অনুমতি ছাড়া প্রেসক্লাবের সামনে কোনো কর্মসূচি পালন করা যাবে না।

এ ঘোষণার পরও গতকাল বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে তাদের নির্ধারিত কর্মসূচি পালন করতে এলে পুলিশের বাধার মুখে পড়ে। ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে মাহমুদুর রহমান মুক্তি সংগ্রাম পরিষদ নামের একটি সংগঠন তাদের কর্মসূচি পালন করতে গেলে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে।

অপরদিকে আজ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বলেছেন, সভা-সমাবেশ করতে না দিলে কঠোর আন্দোলনে যাবে বিএনপি।

তথ্যসূত্র: একাত্তর টিভি ও বাংলাদেশ নিউজ২৪ডটকম।

এই লেখাটি এক মাস সভা-সমাবেশ নিষিদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী সর্ব প্রথম প্রকাশিত হয়েছে দি ঢাকা টাইমস্‌ এ।

ম্যাচ পাতানোর দায়ে নিষিদ্ধ দশ ক্রিকেট তারকা
দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। কিন্তু বছরের পর বছর ধরে ম্যাচ পাতানোর কলঙ্ক এই তকমার গায়ে, সর্বোপরি খেলাটার সৌন্দর্য্যে বীভৎস আঁচড় বসিয়েই যাচ্ছে। স্পট ফিক্সিং এর দায়ে পাকিস্তানি তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ আর মোহাম্মদ আমিরের আদালতে দোষী প্রমাণিত হওয়াটা নাড়িয়ে দিয়েছিল গোটা ক্রিকেট বিশ্বকে। এরপরেও সময়ে সময়ে ম্যাচ পাতানোর অভিযোগ উঠে এসে খেলাটার মর্যাদায় আঘাত করেই যাচ্ছে।

ক্রিকেটের ইতিহাস ঘাটলে দেখা যায়, এর আগে অনেক খেলোয়াড়কেই খেলা থেকে নিষিদ্ধ করা হয়েছে ম্যাচ পাতানোর দায়ে। তাদের মধ্যে থেকে ১০ জনকে নিয়েই আজকের এ প্রতিবেদনঃ

১. হ্যানসি ক্রনিয়ে

ব্যাটিং এর যাদুকর শচিন টেন্ডুলকার যার বোলিং এর মুখোমুখি হওয়া সবচেয়ে কঠিন বলে মনে করতেন সেই হ্যানসি ক্রনিয়ের নামে ম্যাচ পাতানোর অভিযোগ উঠে ২০০০ সালের এপ্রিলে, অভিযোগ উঠে তার তিন দক্ষিণ আফ্রিকান দলের সতীর্থ হার্শেল গিবস, নিকি বোয়ে আর পিটার স্ট্রাইডোমের নামেও। প্রথমে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড আর খেলোয়াড়েরা এই অভিযোগ অস্বীকার করেছিল। কিন্তু ৩ দিন পরে ক্রনিয়েকে অধিনায়ক পদ থেকে ছাঁটাই করা হয় যখন তিনি স্বীকারোক্তি দেন যে তিনি “পুরোপুরি সৎ” ছিলেন না। ক্রনিয়ে ও তার সতীর্থরা বাজিকরদের সাথে সম্পর্কের ব্যাপারে ফাঁস করেন চমকজাগানিয়া সব তথ্য। অক্টোবরের ১১ তারিখে ক্রনিয়েকে ক্রিকেট খেলা বা কোচিং সব থেকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়। তার প্রায় ২ বছর পরে ৩২ বছর বয়সে বিমান দুর্ঘটনায় দুই জন পাইলটের সাথে প্রাণ হারান হ্যানসি ক্রনিয়ে।

২. মোহাম্মদ আজহারউদ্দিন

যতদিন দলের জন্য খেলেছেন ততদিন আজহারউদ্দিন ছিলেন দলের জাজ্জ্বল্যমান তারকা। ব্যাটিং, ফিল্ডিং এ ছিলেন দারুণ, ছিলেন এক অনুপ্রেরণাদায়ী অধিনায়ক। পরিসংখ্যানের দিক থেকে তিনি ভারতের ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক, অধিনায়ক হিসেবে তার ১০৩টি ওয়ানডে জয়ের ভারতীয় রেকর্ড আজও ভাঙ্গেনি। কিন্তু হ্যানসি ক্রনিয়ে স্বীকারোক্তিতে যখন জানালেন যে আজহারউদ্দিনই তাকে বাজিকরদের সাথে পরিচয় করানোর মূলে তখন ম্যাচ পাতানোর অভিযোগ এসে লাগে তারও গায়ে। সিবিআই এসবের তদন্ত করা শুরু করে এবং আজহারউদ্দিনও একসময় তিনটা ওয়ানডে ম্যাচ পাতানোর কথা স্বীকার করেন। ফলশ্রুতিতে বিসিসিআই ২০০০ সালে তাকে ক্রিকেট থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করে, যদিও ছয় বছর পরে তারা এ নিষেধাজ্ঞা তুলে নেয়।

৩. মনোজ প্রভাকর

নব্বই এর দশকের শুরুর দিকে মনোজ প্রভাকর ছিলেন ভারতীয় ক্রিকেট দলের অপরিহার্য অঙ্গ। বল হাতে ব্যাটসম্যানের ঘাম ছুটিয়ে ছাড়তেন তিনি। তার ক্যারিয়ার অবশ্য বেশিদিন টিকেনি, ১৯৯৫-৯৬ বিশ্বকাপের দল থেকে বাদ পড়ে সাথে সাথেই অবসর নিয়ে ফেলেন তিনি। ২০০০ সালে কপিল দেব ও অন্যান্য কিছু ক্রিকেটারকে ম্যাচ পাতানো বিতর্কে জড়াতে গিয়ে নিজেই ফেঁসে যান তিনি। ম্যাচ পাতানোর দায়ে দোষী প্রমাণিত হন তিনি এবং বিসিসিআই ৫ বছরের জন্য নিষিদ্ধ করে তাকে। পরে রাজনীতিতে ঢুকতে গিয়ে তিনি ব্যর্থ হন এবং কোচিং এর সাথে জড়িয়ে যান।

৪. হার্শেল গিবস

যে ম্যাচ পাতানোর অভিযোগ ক্রনিয়ের ক্রিকেট ক্যারিয়ারকে ধ্বংস করছিল সেটাই হার্শেল গিবসের ক্যারিয়ারকে নাড়িয়ে দেয়। চোখে পানি নিয়ে তিনি স্বীকার করেন যে একটা ওয়ানডে ম্যাচে “২০ রানের কম” করতে অধিনায়ক ক্রনিয়ের কাছ থেকে ১৫,০০০ ডলার নিয়েছিলেন তিনি। তবে সেই কথা রাখেননি তিনি এবং সেই ম্যাচে বরং করেন ৭৪ রান। সেকারণে মাত্র ৬ মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয় তাকে, যা কাটিয়ে তিনি ফিরে আসেন দক্ষিন আফ্রিকা দলে আর খেলোয়াড় হিসেবে পান পুনরুজ্জীবন।

৫. হেনরি উইলিয়ামস

গিবসের মতই উইলিয়ামসও নাগপুরের এক ওয়ানডে ম্যাচে খারাপ খেলতে রাজি হয়েছিলেন। কিন্তু এই দক্ষিণ আফ্রিকান বোলার কাঁধের ইনজুরিতে পড়ে নিজের বোলিং কোটা শেষ করতে পারেননি আর সেকারণে কোন টাকাও পাননি। তাকেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়। ক্রিকেটার হিসেবে খেলায় আর ফিরেননি তিনি। পরে বোলিং কোচ হন বোল্যান্ডের।

৬. মারলন স্যামুয়েলস

ওয়েস্ট ইন্ডিয়ান এই ক্রিকেটারের ব্যাপারে ভারতীয় পুলিশ অভিযোগ তোলে যে তিনি ২০০৭ সালে ভারতের বিপক্ষে ম্যাচের আগে দলের তথ্য ফাঁস করেছিলেন এক বাজিকরের কাছে। পুলিশ দাবি করে যে তাদের কাছে স্যামুয়েলস ও মুকেশ কোচকার নামে এক বাজিকরের মধ্যকার ফোনালাপের রেকর্ড আছে। ২০০৮ সালে দোষী প্রমাণিত হওয়ায় আইসিসি তাকে দুই বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করে যদিও তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। নিষেধাজ্ঞার শেষে ক্রিকেটে ফিরে আসেন তিনি, খেলা শুরু করেন জ্যামাইকা ও পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে।

৭. অজয় জাদেজা

দুর্দান্ত ফিল্ডিং আর ব্যাটিং এর বদৌলতে অজয় জাদেজা ছিলেন ভারতীয় দলের মধ্যমণি। সিবিআই এর করা তদন্তে তার ম্যাচ পাতানোর প্রমাণ পাওয়া গেলে বিসিসিআই ৫ বছরের জন্য নিষিদ্ধ করে তাকে। জাদেজা এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আপিল করলেও কেউ কেস শুনানির জন্য তার হয়ে না দাঁড়ালে আপিল খারিজ হয়ে যায়। যদিও, পরবর্তীতে, তাকে ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ দেওয়া হয়, অধিনায়কত্ব করেন দিল্লি, রাজস্থানের। বলিউডেও ক্যারিয়ার গড়ার চেষ্টা করেন তিনি, যদিও তাতে সাফল্য আসেনি।

৮. মরিস ওদুম্বে

মরিস ওদুম্বে ছিলেন কেনিয়ার অন্যতম শীর্ষ ক্রিকেটার। ২০০৪ সালে তার বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ উঠলে আইসিসির কাছে তিনি বাজিকরদের কাছ থেকে টাকা নেওয়ার দায়ে দোষী সাব্যস্ত হন আর ক্রিকেট থেকে ৫ বছরের নিষেধাজ্ঞার দন্ড পান। সাসপেনশনের পরে, ওদুম্বে সমাজসেবার কাজে ওতপ্রোতভাবে জড়িয়ে যান, বিশেষত এইডসের কারণে এতিম হওয়া শিশুদের কল্যাণে। নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার পরে ওদুম্বে ঘরোয়া ক্রিকেট দিয়ে খেলায় ফিরে আসেন।

৯. অজয় শর্মা

ঘরোয়া ক্রিকেটে একপ্রকার রানমেশিনই ছিলেন অজয় শর্মা, গড় ছিল ৬৭.৪৬। ঘরোয়া ক্রিকেটে অনেক রেকর্ড গড়লেও ভারতের জাতীয় দলে সুযোগ পেয়ে বিশেষ কিছু করে দেখাতে পারেননি। ম্যাচ পাতানোর দায়ে আজীবনের নিষেধাজ্ঞা পেয়ে তার ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে যায়।

১০. সেলিম মালিক

একটা উল্লেখযোগ্য পরিমাণ সময় ধরেই সেলিম মালিক ছিলেন পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। দলের হয়য়ে অনেক স্মরণীয় ইনিংস খেলেছেন তিনি, একসময় তো অধিনায়কত্বও করেছেন। তার বিরুদ্ধে ঘুষ সাধার অভিযোগ আনা হয় এবং ২০০০ সালে ক্রিকেট থেকে আজীবনের নিষেধাজ্ঞা পান তিনি। ম্যাচ পাতানোর দায়ে নিষেধাজ্ঞা পাওয়া প্রথম ক্রিকেটার সেলিম মালিক। প্রথম থেকেই নিজেকে নির্দোষ দাবি করেছেন মালিক, পরে দেখা যায় যে তার দাবি আসলেই সত্য। ২০০৮ সালে তার নিষেধাজ্ঞা উঠিয়ে দেওয়া হয়, কিন্তু ক্রিকেটে আর ফেরেননি তিনি।

সূত্রঃ মেনসএক্সপি.কম

এই লেখাটি ম্যাচ পাতানোর দায়ে নিষিদ্ধ দশ ক্রিকেট তারকা সর্ব প্রথম প্রকাশিত হয়েছে দি ঢাকা টাইমস্‌ এ।

কান চলচ্চিত্র উৎসবে গুলি এবং চুরি !
দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ প্রতি বছর মে মাসে ফ্রান্সের রিজোর্ট শহর কানে ‘কান চলচ্চিত্র’ উৎসব হয়ে থাকে । অস্কারের পর সবচেয়ে মর্যাদাপূর্ণ ও পৃথিবীর অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র উৎসব এটি। ভয়ের ব্যাপার এই যে এরকম মর্যাদাপূর্ণ উৎসবে গুলির ঘটনা ঘটেছে ।  গুলিবর্ষণকারীকে গ্রেফতার করে পুলিশ, যদিও আত্মরক্ষার্থে ঘটনাস্থলে থাকা অভিনেতা খ্রীস্টোফ ওয়ালটজ ও ড্যানিয়েল অতুইল দুইজনই নিরাপদ জায়গায় দৌড়ে চলে যান ।

ফরাসি টেলিভিশন চ্যানেল ক্যানাল প্লাসে অষ্ট্রিয়ার অস্কারপ্রাপ্ত অভিনেতা খ্রীস্টোফ ওয়ালটজ এবং ফরাসী অভিনেতা ড্যানিয়েল অতুইল সাক্ষাৎকার দিচ্ছিলেন , তখন  এক ব্যক্তি দুই রাউন্ড ফাঁকা গুলি করে ।

প্রত্যক্ষদর্শী আর্থার লেইগাস রয়টার্সকে জানান, দেহরক্ষীরা গুলিবর্ষণকারীর উপরে ঝাঁপিয়ে পড়েন এবং মাটিতে শুইয়ে দিয়ে তাকে বের করে আনেন । দেহরক্ষীরা প্রত্যেককে দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করতেও বলেন কারণ ঐ ব্যক্তির হাতে গ্রেনেড ছিল ।

এরপর কর্তৃপক্ষ জানান, ঘটনাস্থলেই পুলিশ গুলিবর্ষণকারীকে গ্রেফতার করেছে , লোকটির হাতে থাকা গ্রেনেডটি নকল  এবং তার কাছে একটি ছুরিও ছিল ।

গুলিবর্ষণকারী মানষিকভাবে অসুস্থ- পুলিশের বরাতে জানা গিয়েছে ।

ফাঁকা গুলি বর্ষণের ঘটনায় কান উৎসবে আতংক ছড়িয়ে পড়লে সমাগত অতিথি এবং অভিনেতা-অভিনেত্রীরা প্রাণভয়ে ছুটাছুটি শুরু করে দেন। এ সময় অনুষ্ঠান সম্প্রচারে বিঘ্ন ঘটলেও ক্যানাল প্লাস উপস্থাপক মিশেল ডেনিসট অল্প সময়ের মধ্যেই আবার ক্যামেরায় হাজির হয়ে অনুষ্ঠান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন !

এর পরপরই অনুষ্ঠানের সেটে ফিরে যান বেস্ট সাপোর্টিং অভিনেতা ক্যাটাগরীতে অস্কারপ্রাপ্ত ‘জ্যাংগো আনচেইনড’ তারকা ক্রিস্তফ ওয়ালজ ও ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’ তারকা ড্যানিয়েল যারা কান চলচ্চিত্র উৎসবে জুরি বোর্ডের সদস্য হিসাবে দায়িত্বপালন করছেন ।

১২ দিনব্যাপী বিশ্বের সর্ববৃহৎ এই চলচ্চিত্র উৎসব শুরু হওয়ার তৃতীয় দিনের মধ্যে দুটি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মত ঘটনা ঘটলো ।

এর আগে কান শহরে অবস্থিত নভোটেল হোটেল রুম থেকে চুরি হয়ে যায় ১.৪ মিলিয়ন বেশি মূল্যের রত্নালঙ্কার। সুইস অলঙ্কার কোম্পানি চোপার্ড এর কর্মচারীর  ভাড়াকরা কক্ষ থেকে তা চুরি যায় বলে জানা গেছে। চুরির ঘটনা ঘটে বৃহস্পতিবার রাতে । জানা যায়,কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে যাওয়া সেলিব্রিটিদের জন্য এ অলঙ্কার সংরক্ষিত ছিল।

কিন্তু চোপার্ড জানান, অলংকারের মূল্য অতিরঞ্জিত করা হয়েছে এবং এইসব অভিনেত্রীর ব্যবহারের জন্য নয় । যদিও তারা বিস্তারিত তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন।

তথ্যসূত্রঃ ইন্ডিয়াটুডে.ইনটুডে.ইন

এই লেখাটি কান চলচ্চিত্র উৎসবে গুলি এবং চুরি ! সর্ব প্রথম প্রকাশিত হয়েছে দি ঢাকা টাইমস্‌ এ।

অবশেষে ইউটিউব চালু হলো বাংলাদেশে
দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ মহানবী হজরত মুহাম্মদ (সা:)-কে কটাক্ষ করে তৈরি করা মার্কিন চলচ্চিত্র ইউটিউব থেকে না সরানোর কারণে গত বছরের ১৭ সেপ্টেম্বর রাতে বাংলাদেশে ইউটিউব বন্ধ করে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ইউটিউব এখন আবার প্রায় সময় দেখা যাচ্ছে ইউটিউব।

দীর্ঘ ৮ মাস ইউটিউব ব্লক থাকলেও কিছু কিছু ISP‘র কানেকশন থেকে মূল এড্রেসের আগে http এর বদলে https যোগ করে ইউটিউব ব্যবহার করা যেত।কিন্তু এখন সেটা ছাড়াই সরাসরি http ব্যবহার করে প্রায় সময় দেখা যাচ্ছে ইউটিউব। ইউটিউব এর এই ব্যাপারটি আমাদের নজরে এসেছে গত ১৮ই মে রাত সোয়া এগারোটার দিকে।

এদিকে ইউটিউব আনব্লকের ব্যাপারটি ফেসবুক এবং অন্যান্য সোস্যাল মিডিয়াতে ইতোমধ্যেই আলোড়ন ফেলেছে। ফেসবুক ব্যবহারকারীরা তাদের স্ট্যাটাসের মাধ্যমে তারা সরাসরি ইউটিউব ব্যবহার করতে পারছেন বলে দাবি করা হলেও সরকারি নির্দেশের কোন তথ্য এখনও আমাদের হাতে আসেনি।

এই লেখাটি অবশেষে ইউটিউব চালু হলো বাংলাদেশে সর্ব প্রথম প্রকাশিত হয়েছে দি ঢাকা টাইমস্‌ এ।

জুতা থেকে বিদ্যুৎ ॥ চলবে সেল ফোন, ট্যাবলেট পিসিসহ বহনযোগ্য যন্ত্র!
দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ এবার জুতা থেকে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি বের করেছেন ৪ ছাত্র। তাদের আবিষ্কৃত জুতা পায়ে দিয়ে হাঁটলে থাকলে কেবল পথ চলাই হবে না বরং প্রতি পদক্ষেপে বিদ্যুৎও উদপাদিত হবে!

আবার এ বিদ্যুত দিয়ে অনায়াসে সেল ফোন, ট্যাবলেট পিসির মতো বহনযোগ্য ইলেক্ট্রনিক যন্ত্রপাতির শক্তি যোগানো সম্ভব হবে বলে জানানো হয়েছে।

তবে এখানেই থেমে যায়নি আমেরিকার হিউস্টনের রাইস বিশ্ববিদ্যালয়ের যন্ত্র-প্রকৌশলী বিভাগের এই ৪ ছাত্র। তারা বলছেন, এ জুতার কল্যাণে ভবিষ্যতে জীবন রক্ষার কাজে ব্যবহৃত যন্ত্রপাতিরও শক্তি যোগান সম্ভব হবে। টেঙাস মেডিক্যাল সেন্টারের অন লাইন সংবাদে এ খবর প্রকাশিত হয়েছে।

কিভাবে তৈরি হবে বিদ্যুৎ?

এ ৪ ছাত্রের নাম হলো, ক্যারিয়োস আর্মাডা, জুলিয়ান কাস্ত্রো, ডেভিড মোরিলস্না এবং টেইলার ওয়েস্ট। এর আগে জুতা থেকে বিদ্যুৎ তৈরির চেষ্টা হয়েছে এবং এ জন্য হাঁটুর গতিকে ব্যবহার করা হয়েছে। কিন্তু এ ৪ ছাত্র এর বদলে পাকে বেছে নেন। তারা দেখতে পান হাঁটার সময় সবচেয়ে শক্তি প্রয়োগ করা হয় পায়ের গোড়ালিতে। সুতরাং বিদ্যুত তৈরির জন্য পায়ের এ অংশকেই বেছে নিলেন তারা। বিদ্যুৎ তৈরির যন্ত্র বসালেন জুতার গোড়ালিতে।

এ ভাবে তৈরি হলো পেডআইপাওয়ার নামের বিদ্যুত উতপন্নকারী জুতা। ৪০০ মিলিওয়াট বিদ্যুত উৎপন্ন করে এ জুতা। এ বিদ্যুত তার দিয়ে কোমরে বাধা ব্যাটারি প্যাকে জমা হতে থাকে।

অবশ্য এখনো এ জুতার সব সমস্যার সমাধান হয়ে যায়নি। পরীক্ষামূলক জুতাটি আকারে বেশ বড়। প্রতিদিন পরে ঘোরাফেরা করা যাবে না।

এ ছাত্ররা মনে করছেন, একই বিশ্ববিদ্যালয়ের অন্য একটি দল আগামী শরতকালে তাদের প্রকল্প হিসেবে এ জুতাকে বেছে নিবেন এবং জুতার সব সমস্যার সমাধান করবে। একই সঙ্গে এ জুতা আটপৌরে কাজের উপযোগী হয়ে উঠবে আর তৈরি হবে বাণিজ্যিক ভাবে।

সৌজন্যে: দৈনিক আমাদের সময়

এই লেখাটি জুতা থেকে বিদ্যুৎ ॥ চলবে সেল ফোন, ট্যাবলেট পিসিসহ বহনযোগ্য যন্ত্র! সর্ব প্রথম প্রকাশিত হয়েছে দি ঢাকা টাইমস্‌ এ।

এ আর রহমান নিজের প্রথম ছবির মতন করে সুর দিয়েছেন ‘রঞ্জণা’-তে !
দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ বর্তমান চলচ্চিত্র সংগীত জগতের এক বিশিষ্ট ব্যক্তিত্ব এ আর রহমান, তাকে বলা যায় সুরের জাদুকর৷ অসংখ্য সংগীত রচনার মধ্য দিয়ে ভারতীয় এই চলচ্চিত্র সংগীতকার ও নির্দেশক দেশে-বিদেশে কুড়িয়েছেন অসাধারণ সাফল্য! বর্তমানে বলিউড মুভি রঞ্জণার সংগীত পরিচালনায় ব্যস্ত তিনি, এ প্রসংগে উচ্ছ্বসিত এ আর রহমান বলেন, মুভির টাইটেল গান ‘রঞ্জণা’ যেন তার প্রথম কাজ !

এ আর রহমান বর্তমানে চেন্নাই, মুম্বাই এবং লস এঞ্জেলেসের অন্যান্য প্রোজেক্টসমূহে সময় দেবার কারণে ব্যস্ত থাকায় কয়েকটি বলিউড প্রোজেক্টের কাজে পিছিয়ে পড়েছেন বলে তিনি মনস্থির করেছেন যে তিনি এখন মুম্বাই এর কাজগুলো করে ফেলবেন যাতে এখানের প্রোজেক্টগুলো নিয়ে আর সমস্যায় না পড়েন ।

এইমূহুর্তে এ আর রহমান বলিউড মুভি রঞ্জণার টাইটেল গান রঞ্জণার ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কাজ করছেন লস এঞ্জেলসে ।

ঐ প্রোজেক্টে জড়িত একটি সূত্র বলেন, অতীতের অনেক পরিচালকেরই এ আর রহমানের ব্যস্ত শিডিউলের সাথে তাল মিলানো কষ্ট এবং সমস্যার সম্মুখীন হয়েছেন! কিন্তু আশা করা যাচ্ছে এরকম সমস্যায় হয়ত আর পড়তে হবে না কেননা এ আর রহমান নিজের কাজের গতি আনার জন্য তিনি কম্পিউটার এবং মোবাইলেও চলচ্চিত্রটির টাইটেল গানের কাজ করে যাচ্ছেন ।

এ আর রহমান তার কাজ এবং সুরের প্রতি খুব নিষ্ঠাবান বলেই তাকে এ ব্যাপারে প্রবল উদ্যমী মনে করেন – বলেন রঞ্জণা মুভি পরিচালক আনন্দ রাজ । যদিও আনন্দ রাজ সাথে এটাও বলেন যে তিনি কম্পিউটারে কাজ করা পছন্দ করেন না তবুও তিনি ফোনে এ আর রহমানের কাছ থেকে সঠিক গাইডলাইন এবং নোট পেয়ে যাচ্ছেন বলে সন্তোষ প্রকাশ করেন।

এ দিকে এই মুভির প্রোমো রিলিজ করা হয়েছে  ইউটিউবে, আর ইতিমধ্যেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে  এই ছবির প্রোমো ।মুভির কাহিনী মূলত দুটি বিপরীত মেরুর মানুষ এবং তাদের ভেতরের প্রেমের গল্প! রঞ্জণা তামিল স্টার ধানুষের প্রথম বলিউড মুভি, তার সঙ্গে অভিনেত্রী সোনম কাপুর, আছেন  অভয় দেওয়াল, সঙ্গীত পরিচালনা করছেন এ আর রহমান। ছবিটির প্রোমোতে ধানুষ এবং সোনমের বিভিন্ন বয়সের প্রেম দেখানো হয়েছে।

এ আর রহমান ‘রঞ্জণা’ মুভির গানের  মাধ্যমে দর্শকদের কতটুকু মাতিয়ে তুলতে পারবেন সেটা মুভি মুক্তি পেলেই জানা যাবে; সে পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে দর্শকদের ।

তথ্যসূত্রঃ র‍্যাডিফ.কম ।

এই লেখাটি এ আর রহমান নিজের প্রথম ছবির মতন করে সুর দিয়েছেন ‘রঞ্জণা’-তে ! সর্ব প্রথম প্রকাশিত হয়েছে দি ঢাকা টাইমস্‌ এ।

বহু কৃষকের স্বপ্ন ধূলিসাৎ করেছে ঘূর্ণিঝড় মহাসেন
দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ বহু কৃষকের স্বপ্ন ধূলিসাৎ করেছে ঘূর্ণিঝড় মহাসেন। বহু কষ্ট করে যে ফসল তারা ফলিয়েছিল শেষ মুহূর্তে এসে তা নষ্ট করে দেয় এই ঘূর্ণিঝড় মহাসেন। পটুয়াখালী অঞ্চলের শত শত কৃষকের এখন শুধুই হাহাকার।

বাড়ি গলাচিপা উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের মানিক চাঁদকাঠি গ্রামের আবদুল জলিল হাওলাদার একজন প্রান্তিক কৃষক।। প্রায় ৪০ শতাংশ জমিতে প্রতিবছর রবিশস্যের চাষবাস করেন। আর ওই জমির ফসল বিক্রি করেই চলে তাঁর প্রায় তিন মাসের সংসার খরচ। এবারও ওই জমিতে বুনেছেন চিনাবাদাম, মরিচ ও ডাল। কিন্তু সেই ফসল ঘরে তুলতে পারেননি। তাঁর ফসলের ক্ষেত ডুবে আছে পানিতে। দিশেহারা  হয়ে পড়েছেন আবদুল জলিল। ঘূর্ণিঝড়ের পরের দিন শুক্রবার সকালেই স্ত্রী জাহানারা বেগম ও নাতনি তামান্নাকে নিয়ে নেমে পড়েন ক্ষেতে। কখনো পানি সেচছিলেন, কখনো ফসল খাড়া করে দিচ্ছিলেন পানির ওপর। আর কত চেষ্টা করবেন তিনি। কারণ তার ফসল যেভাবে তলিয়ে গেছে তা আর উঠে দাঁড়াবার নয়।

এমন আরও উপকূলীয় জেলাগুলোর হাজারো কৃষকের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে। বৃহস্পতিবার ভারি বর্ষণ ঘটিয়ে পটুয়াখালী খেপুপাড়া হয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করে মহাসেন। দুর্বল হলেও প্রাণহানি ও ব্যাপক ক্ষতির চিহ্ন রেখে গেছে এ অঞ্চলে।

জানা গেছে, ঘূর্ণিঝড় মহাসেনের কারণে বরিশাল বিভাগের ১১টি কৃষি অঞ্চলে এক লাখ হেক্টরের বেশি জমির ফসল আংশিক বা পুরোপুরি পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে আউশ ধানের জমির পরিমাণ সবচেয়ে বেশি। প্রায় ৫৭ হাজার ৭৪৬ হেক্টর জমির আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া রয়েছে আউশ ধানের বীজতলা, মুগডাল, মরিচ, শাকসবজি, চিনাবাদাম ও মিষ্টি আলু। দু-এক দিনের মধ্যে পানি না সরলে এসব ফসল পুরোপুরি বিনষ্ট হবে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক খোন্দকার সিরাজুল করিম।

উল্লেখ্য, শুধুমাত্র বরিশালের ১১টি কৃষি অঞ্চলে আউশ ধান ছাড়াও বীজতলা আট হাজার ৬২২ হেক্টর, মুগডালের ৩৫ হাজার ৪৫৩ হেক্টর, মরিচ তিন হাজার ৫৬৭ হেক্টর, শাকসবজির ১০ হাজার ৮১২ হেক্টর, চিনাবাদামের সাত হাজার হেক্টর এবং মিষ্টি আলুর পাঁচ হাজার ৬৬৫ হেক্টর জমি তলিয়ে গেছে।

অপর দিকে ভোলায় ৪৫ হাজার হেক্টর, পিরোজপুরে ৯৯৬ হেক্টর, বরিশালে ৯১০ হেক্টর, ঝালকাঠিতে দুই হাজার ৩০৫ হেক্টর, পটুয়াখালীতে ৮৩৫ হেক্টর ও গোপালগঞ্জে ২০০ হেক্টর জমির আউশ ধান পানির নিচে রয়েছে। বরগুনায় ২০ হাজার ২০০ হেক্টর জমির আউশের বীজতলা তলিয়ে গেছে। এ ছাড়া বরিশালে ১০০ হেক্টর, পিরোজপুরে ৯২৫ হেক্টর, ঝালকাঠিতে এক হাজার ৩৭৭ হেক্টর ও পটুয়াখালীর চার হাজার ৬০ হেক্টর জমির বীজতলা পানির নিচে। পটুয়াখালীতে ২৪ হাজার হেক্টর জমিতে আবাদ করা মুগডাল পানিতে নিমজ্জিত রয়েছে। বরিশালে দুই হাজার ৮০৮ হেক্টর, বরগুনায় তিন হাজার হেক্টর, ভোলায় পাঁচ হাজার ৬০০ হেক্টর ও গোপালগঞ্জে ৩৫ হেক্টর জমির মুগডাল পানির নিচে। ভোলায় তিন হাজার ১০০ হেক্টর, বরিশালে দুই হাজার ৩১২ হেক্টর, পিরোজপুরে ৬৫০ হেক্টর, ঝালকাঠিতে এক হাজার ২০০ হেক্টর, পটুয়াখালীতে দুই হাজার হেক্টর, বরগুনায় এক হাজার হেক্টর ও গোপালগঞ্জে ৫০০ হেক্টর জমির শাকসবজি ঘূর্ণিঝড়ের কারণে তলিয়ে গেছে। পটুয়াখালীতে ১৩ হাজার ২০০ হেক্টর, বরিশালে দুই হাজার ১৭ হেক্টর, ঝালকাঠিতে ৭১৫ হেক্টর, বরগুনায় এক হাজার ৮০০ হেক্টর, ভোলায় ১২ হাজার ৮০০ হেক্টর ও গোপালগঞ্জের ৩৫ হেক্টর জমির মরিচ ডুবে গেছে। চিনাবাদাম পানিতে তলিয়ে রয়েছে ভোলায় ছয় হাজার ৫০০ হেক্টর ও বরগুনায় ৫০০ হেক্টর জমির। পটুয়াখালী, ভোলা ও বরগুনায় যথাক্রমে দুই হাজার ৫০০, দুই হাজার ৪৮৫ ও ৬৮০ হেক্টর জমির মিষ্টি আলু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়।

উপজেলার কয়েক হাজার হেক্টর পাকা-আধাপাকা বোরো ধান ও ভুট্টা পানিতে তলিয়ে গেছে।

যে কৃষকরা এখন ফসল ঘরে তুলতে ব্যস্ত হবেন-  সেখানে এখন তারা মাথায় হাত দিয়ে চিন্তিত কিভাবে আবার তারা উঠে দাঁড়াবেন। কিভাবে তারা তাদের এই ক্ষতি পোষাবেন। তথ্যসূত্র:  দৈনিক কালের কণ্ঠ।

এই লেখাটি বহু কৃষকের স্বপ্ন ধূলিসাৎ করেছে ঘূর্ণিঝড় মহাসেন সর্ব প্রথম প্রকাশিত হয়েছে দি ঢাকা টাইমস্‌ এ।

শিশুদের নিরাপত্তা দেবে ফার্স্টফোন!
দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ শিশুরা স্কুলে বা ঘরের বাইরে গেলে চিন্তার শেষ থাকে না মা-বাবার। বিশেষ করে চাকরিজীবী অভিভাবকরা বেশি চিন্তাগ্রস্থ থাকেন। তাঁদের এই চিন্তা দূর করতে এবার তৈরি হলো শিশুদের ব্যবহারের উপযোগী বিশেষ ধরনের মোবাইল ফোন। যে ফোন শিশুদের নিরাপত্তায় অগ্রণী ভূমিকা রাখবে।

ওউনফোন নামের একটি প্রতিষ্ঠান এই মোবাইল ফোন তৈরি করেছে। ‘ফার্স্টফোন’ নামের ক্রেডিট কার্ড আকৃতির ছোট এই ফোনে ১২টি নম্বর সংরক্ষণ করা যাবে। শিশু কোনো বিপদে পড়লে সরাসরি এসব বাটনে চাপ দিয়েই অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করতে পারবে।

তবে পর্দাবিহীন মোবাইল ফোনটিতে এসএমএস সুবিধা নেই। থাকছে না ইন্টারনেট ব্যবহারের সুযোগও। ৪ থেকে ৯ বছর বয়সী শিশুরা এটি ব্যবহার করতে পারবে। দামও বেশ কম। জানা গেছে, ফোনটি কিনতে গুনতে হবে ৫৫ পাউন্ড বা প্রায় ৬৬০০ টাকা।

আসলে আমাদের দেশের অভিভাবকরাও বেশ চিন্তাই থাকেন শিশুদের নিয়ে। এই মোবাইল ফোন আমাদের দেশে এলে অভিভাবকরা কিছুটা হলেও স্বস্থি পাবেন এমনটিই ধারণা করা হচ্ছে।

সূত্র : ইন্টারনেট অবলম্বনে দৈনিক কালের কণ্ঠ।

এই লেখাটি শিশুদের নিরাপত্তা দেবে ফার্স্টফোন! সর্ব প্রথম প্রকাশিত হয়েছে দি ঢাকা টাইমস্‌ এ।

ডেটলাইন ৫ মে ॥ নিখোঁজের প্রমাণ খুঁজে যাচ্ছে হেফাজত
দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ৫ মে রাতে শাপলা চত্ত্বর অভিযানে নিজেদের ৩ হাজার নেতা-কর্মী নিখোঁজ হয়েছে বলে দাবি করেছিল হেফাজতে ইসলাম। কিন্তু তার প্রমাণ এখনও পর্যন্ত তারা দিতে পারেনি। তবে চেষ্টা করে যাচ্ছেন নিখোঁজদের হদিস করতে।

প্রথমে বিএনপি বলেছিল আড়াই হাজার মানুষকে হত্যা করা হয়েছে। পরে হেফাজতে ইসলাম বলেছিল তাদের ৩ হাজার নেতা-কর্মী ওই রাতে মারা গেছে। আরও ঘোষণা দেওয়া হয়েছিল মাদ্রাসায় মাদ্রাসায় অনুসন্ধান চালিয়ে এসব নিখোঁজের তালিকা করা হবে। কিন্তু শতচেষ্টা করেও সেই তালিকা প্রকাশ করতে না পারায় তাদের দাবির যৌক্তিকতা নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, হেফাজতের কেন্দ্রীয় কমিটির নির্দেশে নিখোঁজদের তালিকা করতে গত ১১ মে সারা দেশের জেলা-উপজেলা পর্যায়ের কমিটির নেতারা মাঠে নেমে পড়েন। মাদ্রাসায় মাদ্রাসায় গিয়ে খোঁজখবর করা হচ্ছে। নিহত, আহত ও নিখোঁজ-এ তিনটি তথ্য যাচাই করা হচ্ছে। গতকাল শুক্রবার ১৭ মে বিকেল পর্যন্ত সাত দিনে নিখোঁজ তালিকায় তাঁরা কতজনের নাম তুলতে পেরেছেন, তা জানার চেষ্টা করা হয়। যোগাযোগ করা হয় হেফাজতের কেন্দ্রীয় এবং তৃণমূলের বেশ কয়েকটি কমিটির নেতাদের সঙ্গে। তাঁরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, নিখোঁজ আছে এমন একজনেরও সন্ধান পাননি তাঁরা গত ৭ দিনে। সন্ধান পেলেই সেই তথ্য তাঁরা গণমাধ্যম জানিয়ে দেবেন।

সূত্র জানায়, তালিকা তৈরি করতে গিয়ে হেফাজত নেতারা জানতে পারছেন, শাপলা চত্বরে অভিযানের মুখে মাদ্রাসার বহু ছাত্র ছত্রভঙ্গ হয়ে দিগ্‌বিদিক পালিয়ে যায়। এরপর নিজেদের উদ্যোগেই তারা নিরাপদ অবস্থান খুঁজে নিতে থাকে। কেও কেও নিজেদের বাড়ি বা আত্মীয়-স্বজনের কাছে গিয়ে আশ্রয় নেয়। প্রথমদিকে ওই ছাত্রদের মাদ্রাসায় না পেয়ে তাদেরকেই নিখোঁজ বলে ধরে নেওয়া হয়েছিল। পরে তাদের সবাই নিজ নিজ মাদ্রাসায় ফিরেছে। বিভিন্ন স্থানে তালিকা করতে গিয়ে এমন তথ্য পেয়ে হেফাজত নেতারা এখন বেশ অস্বস্তিতেই পড়েছেন। হেফাজতের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব আশরাফ আলী নিজামপুরী গতকাল শুক্রবার সংবাদ মাধ্যমকে বলেন, বিভিন্ন স্থান থেকে দুই-তিনজন করে নিখোঁজের নাম আসছে। তবে এর সঠিক সংখ্যা তিনি এখনো জানেন না। নিখোঁজের তথ্য পেলেই গণমাধ্যমকে জানানো হবে। দলের কার্যক্রম এখন কিছুটা ঝিমিয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি।

তথ্যসূত্র: দৈনিক কালের কণ্ঠ।

এই লেখাটি ডেটলাইন ৫ মে ॥ নিখোঁজের প্রমাণ খুঁজে যাচ্ছে হেফাজত সর্ব প্রথম প্রকাশিত হয়েছে দি ঢাকা টাইমস্‌ এ।

জুনে বের হচ্ছে বালামের চতুর্থ একক অ্যালবাম “ভুবন”
দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ তিন বছরের বেশি সময় ধরে বালামের কোনো একক অ্যালবাম পায়নি তার ভক্তরা। বালামের সর্বশেষ একক অ্যালবাম “বালাম-৩” বাজারে এসেছিল মার্চ ২০১০ সালে। এরপর বালাম বেশ কয়েকবার একক অ্যালবাম বাজারে আনার ঘোষণা দেন, কিন্তু কথা রাখতে পারেননি তিনি। এ বছর পহেলা বৈশাখেই তার চতুর্থ একক অ্যালবাম ‘ভুবন’ প্রকাশিত হওয়ার  কথা ছিল, কিন্তু দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে “ভুবন” এর প্রকাশনা পিছিয়ে দেওয়া হয়। বালাম জানান, জুনে অ্যালবামটি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

‘ভুবন’ অ্যালবামে সবমিলিয়ে থাকছে ১০টি গান। বেশিরভাগ গানের কথা লিখেছেন জাহিদ পিন্টু। অবশ্য কিছু গান বালাম নিজেও লিখেছেন। অ্যালবামের সবগুলো গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন বালাম নিজেই। ‘ভুবন’ অ্যালবামের গানগুলোর শিরোনাম হচ্ছে ‘ও আকাশ’, ‘অচিন’, ‘জানলে না’, ‘একটু শোনো না’, ‘অনুতাপ’, ‘লুকোচুরি-২’, ‘স্বপ্ন’, ‘দিয়ো না ফিরিয়ে’, ‘ডানা মেলে’ ও ‘দিন চলে যায়’।

বালাম বলেন, “দেশে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা চলছে যেটা অ্যালবামটির প্রকাশনার সময় পরিবর্তনের প্রধান কারণ, তারপরও অ্যালবামটি তৈরির পর আরও কিছু আনুষঙ্গিক প্রস্তুতির প্রয়োজন ছিল যা বাকি রয়ে গেছে তাই সবমিলিয়ে আমি পয়লা বৈশাখে ‘ভুবন’ অ্যালবামটি প্রকাশ করতে চাইনি। অবশ্য আসছে জুনে অ্যালবামটি প্রকাশের ইচ্ছা রয়েছে আমার।” তিনি আরো জানান, “নিজের মনের মতো গান তৈরি করতেই এত সময় নেওয়া। শ্রোতারা গানগুলো শুনলেই তা টের পাবেন।”

আগের অ্যালবাম গুলোতে পপ ধারার গান বেশি থাকলেও এবার তা থাকছেনা। বরং নতুন অ্যালবামে অ্যাকুস্টিক সাউন্ডের ওপর বেশি গুরুত্ব দিয়েছেন বালাম। তিন বছরেরও বেশি সময় বালামের নতুন অ্যালবাম না থাকায় বালাম সময় নিয়ে গানগুলো তৈরি করেছেন। অ্যালবামটির ১০টি গানের সুর ও সংগীত ঠিক করা হয়ে গেলেও অ্যালবামটি কোন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হবে, তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানান বালাম।

এই লেখাটি জুনে বের হচ্ছে বালামের চতুর্থ একক অ্যালবাম “ভুবন” সর্ব প্রথম প্রকাশিত হয়েছে দি ঢাকা টাইমস্‌ এ।

এবার চোখ দেখে বিজ্ঞাপন চালাবে স্ক্রিণ!
দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ যুগের সঙ্গে তাল মিলিয়ে বিজ্ঞাপনের ধরনও পরিবর্তন হচ্ছে। এবার এমন একটি স্ক্রিণ আবিষ্কার করা হয়েছে যে, ক্রেতার চাহনি দেখেই স্ক্রিণ বুঝতে পারবে ওই ক্রেতার কি দরকার। আর তাই সেই মোতাবেক বিজ্ঞাপন চলে আসবে স্ক্রিণে!

শপিং মলে কোন জিনিস ক্রেতার চোখ টানে খেয়াল রাখতে পারবে বিজ্ঞাপন ব্যবস্থা। এ জন্য ক্যামেরায় ক্রেতার চোখ ও মুখের নড়াচড়া ধারণ করে পাঠিয়ে দেওয়া হবে নির্দিষ্ট সফটওয়্যারে। এরপর সেসব পণ্যের বিজ্ঞাপন প্রচার হতে থাকবে শপিং মলের স্ক্রিনে। নতুন এ প্রযুক্তি উদ্ভাবন করেছেন যুক্তরাজ্যের ল্যাংকাস্টার বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। গবেষক দল বিবিসিকে জানিয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে এ প্রযুক্তি মলগুলোতে ব্যবহার করা যাবে। চোখ নাড়িয়ে স্ক্রিন-কন্টেন্ট বদলানোর সুযোগও থাকবে এতে।

গবেষক দলের সদস্য আন্দ্রেয়াস বুলিং জানান, ‘স্ক্রিনের কাছে সাধারণ একটা ক্যামেরা বসিয়েই প্রযুক্তিটি কার্যকর করা যাবে। এর জন্য বাড়তি যন্ত্রপাতি লাগবে না।’

সূত্র : বিবিসি অবলম্বনে দৈনিক কালের কণ্ঠ।

এই লেখাটি এবার চোখ দেখে বিজ্ঞাপন চালাবে স্ক্রিণ! সর্ব প্রথম প্রকাশিত হয়েছে দি ঢাকা টাইমস্‌ এ।