Categories: বিনোদন

‘অন্ধকার জগতে’র ‘নাচুনি বুড়ি’ নায়লা নাঈম!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অন্ধকার জগতের কথা শুনলে যে কেও অন্য কিছু ভাবতে পারেন। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। দেশীয় চলচ্চিত্র ‘অন্ধকার জগতে’র একটি গানে ‘নাচুনি বুড়ি’ হচ্চেন আলোচিত মডেল ও আইটেম গার্ল নায়লা নাঈম!

মডেল ও আইটেম গার্ল নায়লা নাঈম শোবিজ পাড়ায় বিভিন্নভাবে বার বার আলোচিত এবং সমালোচিত হয়েছেন। এবার তিনি বদিউল আলম খোকন পরিচালিত ‘অন্ধকার জগৎ’ নামে নতুন একটি চলচ্চিত্রে ‘নাচুনি বুড়ি’ শিরোনামে একটি গানে কোমড় দোলাবেন এই আবেদনময়ী বঙ্গ ললনা।

এই ‘নাচুনি বুড়ির’ গানটির কথা, সুর এবং সংগীত পরিচালনা করেছেন দেশের খ্যাতিমান ব্যক্তিত্ব মান্নান মোহাম্মদ। এই গানটির কোরিওগ্রাফি করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক মাসুম বাবুল। ‘নাচুনি বুড়ি’ আইটেম গানে নায়লা নাঈমের সহশিল্পী ছিলেন বাসেদ সিমন।

Related Post

এই আইটেম গান সম্পর্কে নায়লা নাঈম বলেছেন, ‘গানটির শুটিং হয়ে গেছে। অনেক ভালো কোরিওগ্রাফিও ছিল। এটিতে পারফর্ম করতে পেরে আমি সত্যিই খুশি। এই কাজকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আশা করছি দর্শকরা এটিকে বেশ উপভোগ করবে।’

‘অন্ধকার জগৎ’ ছবিটিতে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং জনপ্রিয় টিভি অভিনেতা ডি.এ তায়েব, গুলশান আরা পপি, মিশা সওদাগর, আলেকজান্ডার বোসহ অনেকেই।

জানা গেছে, ‘অন্ধকার জগৎ’ চলচ্চিত্রের ‘নাচুনি বুড়ি’ শিরোনামের এই আইটেম গানটি আগামী মাসে ইউটিউবে মুক্তির কথা রয়েছে।

This post was last modified on নভেম্বর ২৬, ২০১৮ 1:12 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে