দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মুক্তির পূর্বেই আলোচনায় উঠে এসেছে তারকা নির্ভর চলচ্চিত্র ‘জ্বীন’। বহুল প্রতীক্ষিত এই চলচ্চিত্রটি মুক্তি পেতে চলেছে আসছে ভালোবাসা দিবসে। সংবাদ মাধ্যমকে এমনটিই জানিয়ে অভিনেতা আব্দুন নূর সজল বলেছেন, ‘জ্বীন’ নতুন প্যাটার্নের ছবি। ছবিতে ভিএফএক্স-এর অনেক কাজ রয়েছে। এই ধরনের ছবি আমাদের এখানে আগে কখনও হয়নি।
মুক্তির পূর্বেই আলোচনায় উঠে এসেছে তারকা নির্ভর চলচ্চিত্র ‘জ্বীন’। বহুল প্রতীক্ষিত এই চলচ্চিত্রটি মুক্তি পেতে চলেছে আসছে ভালোবাসা দিবসে। সংবাদ মাধ্যমকে এমনটিই জানিয়ে অভিনেতা আব্দুন নূর সজল বলেছেন, ‘জ্বীন’ নতুন প্যাটার্নের ছবি। ছবিতে ভিএফএক্স-এর অনেক কাজ রয়েছে। এই ধরনের ছবি আমাদের এখানে আগে কখনও হয়নি।
ছবির ডাবিংয়ের কাজ শেষ হয়েছে জানিয়ে এই অভিনেতা আরও বলেছেন, দুদিন আগে ডাবিং শেষ করলাম। ‘জ্বীন’-এ কাজ করে আমি সত্যিই ভীষণভাবে এক্সাইটেড! পুরো কাজ করে ব্যক্তিগতভাবে আমি খুবই সন্তুষ্ট। আসছে ভালোবাসা দিবস উপলক্ষ্যে চলচ্চিত্রটি মুক্তি পাবে। এই সিনেমা মুক্তির কারণে ভালোবাসা দিবসে টার্গেট করা কোনো নাটকেও কাজ করেননি বলে জানিয়েছেন সজল।
বাংলাদেশের চলচ্চিত্রের প্রেক্ষাপট বিচারে একদম পৃথক ধাঁচের সিনেমা হতে যাচ্ছে ‘জ্বীন’, এমনটাই জানিয়েছিলেন চলচ্চিত্রটির পরিচালক নাদের চৌধুরী।
জাজ মাল্টিমিডিয়ার প্রযোজিত এই চলচ্চিত্রটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন অভিনেতা আব্দুন নূর সজল এবং বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। শুধু তাই নয়, এই ছবিতে রয়েছে আরেক তারকা জুটি রোশান এবং মুন।
উল্লেখ্য, পূজা চেরী চলচ্চিত্র জগতে খুব কম সময় আগমণ ঘটলেও কম বয়সী হিসেবে দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলতে সমর্থ হয়েছেন। যে কারণে একের পর এক সিনেমায় অভিনয় করে সফলতা পেয়েছেন।
This post was last modified on ডিসেম্বর ৩০, ২০১৯ 9:30 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…