দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ করোনা ভাইরাস মহামারির প্রভাব আগামী কয়েক দশক ধরেই বোঝা যাবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কমিটির এক বৈঠকে এমন কথা জানিয়েছে সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস। করোনা ভাইরাস মহামারি শুরুর পর হতে এই নিয়ে চারবার বৈঠক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই জরুরি কমিটি। এই কমিটিতে মোট ১৮ জন সদস্য ও ১২ জন উপদেষ্টা রয়েছেন।
বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান জানিয়েছেন যে, ৬ মাস আগে আপনারা পরামর্শ দিয়েছিলেন যেখানে আমি পাবলিক হেলথ এমারজেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন জারি করি। সেই সময় চীনের বাইরে ১০০ ব্যক্তিও সংক্রামিত হয়নি। তখন একটাও মৃত্যু হয়নি। তবে এখন এই মহামারি এই শতকে একবার আসা মহামারিতে পরিণত হয়েছে। এর প্রভাব আগামী কয়েক দশক ধরেই বোঝা যাবে।’
তিনি আরও বলেন, ‘অনেক দেশ মনে করছে যে, এই সংক্রমণ শেষ হয়ে গিয়েছে, তবে তখনই সেখানে দ্বিতীয়বার সংক্রমণের ঢেউ আসছে, যা প্রথমবারের থেকেও ভয়ঙ্কররূপে। তাই বলা যায় এখনই নিশ্চিন্ত হওয়ার সময় আসেনি। বহুদিন ধরেই লকডাউন থাকায় অনেক দেশ চরম আর্থিক সংকটের মুখে পড়েছে। তাই ভ্যাকসিন ছাড়া এই ভাইরাসের হাত থেকে বাঁচার কোনো উপায়ই নেই। ভ্যাকসিন বের হলেও মাথায় রাখতে হবে এই ভাইরাসের সঙ্গে বেঁচে থাকা আমাদেরকে শিখতে হবে। কিছু কিছু জিনিস রয়েছে, যেমন মাস্ক পরা, হাত ধোয়া, রাস্তায় চলাচলে দূরত্ব বজায় রাখাকে নিজেদের অঙ্গ করে নিতে হবে আমাদের সকলকে।’
বৈঠকে বিশ্বজুড়ে বর্তমান পরিস্থিতিতে আর কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, সেইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও এই ভাইরাসকে মহামারি হিসেবে দেখবে কিনা তা নিয়ে সংশয়ও দেখা দিয়েছে। গত ৩০ জানুয়ারি প্রথমবার করোনা ভাইরাসকে পাবলিক হেলথ এমারজেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন বলে আখ্যা দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
This post was last modified on আগস্ট ১০, ২০২০ 1:34 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাং-এর ফ্যান এডিশন, সংক্ষেপে এফই সিরিজের মূল লক্ষ্য হলো- ফ্ল্যাগশিপ…