দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এমআরটি লাইন ৬ প্রকল্পে মেট্রোরেলে যাত্রীদের ব্যক্তি ভ্রমণ অভিজ্ঞতার গল্প তুলে ধরতে ভিডিওগ্রাফি প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশ।

#মাইএমআরটিএক্সপেরিয়েন্স (#MyMRTExperience) শীর্ষক প্রতিযোগিতায় সকল নাগরিক, চলচ্চিত্র নির্মাতা ও কনটেন্ট ক্রিয়েটরদের মেট্রোরেল ভ্রমণে নিজেদের প্রতিদিনকার অভিজ্ঞতা ভিডিওতে ধারণ করার আহ্বান জানানো হয়। এমআরটি কীভাবে যাত্রীদের দৈনন্দিন জীবন পরিবর্তনের পাশাপাশি রাজধানীর নগর পরিবহন ব্যবস্থার উন্নতিতে ভূমিকা রেখেছে, তা তুলে ধরাই এ প্রতিযোগিতা আয়োজনের উদ্দেশ্য।
প্রতিযোগিতায় অংশগ্রহণে, অংশগ্রহণকারীদের #মাইএমআরটিএক্সপেরিয়েন্স (#MyMRTExperience), #জাইকাবাংলাদেশ (#JICABangladesh) ও #ঢাকামেট্রোরেল (#DhakaMetroRail), ব্যবহার করে ফেসবুকে ধারণকৃত ভিডিও (সর্বোচ্চ দৈর্ঘ্য ২ মিনিট) আপলোড করতে হবে।
ভিডিও পোস্ট করার পরে অংশগ্রহণকারীদের এ লিঙ্কে (https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdFzPtrQ6wE3tYtUQbcd0I_Uei12-zw0YWzRS2_mFQdxqutGA/viewform) গিয়ে ফরম পূরণ করতে হবে।
উল্লেখিত হ্যাশট্যাগসহ আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ধারণকৃত ভিডিও আপলোড করতে হবে।
প্রতিযোগীরা শুধুমাত্র নিজেদের ধারণ করা ভিডিও আপলোড করতে পারবেন। নিশ্চিত করতে হবে, তারা অরিজিনাল কনটেন্ট আপলোড করছেন। একজন প্রতিযোগী শুধু একবারই কনটেন্ট জমা দিতে পারবেন। সেইসঙ্গে, প্রতিযোগীদের প্রতিযোগিতায় অংশগ্রহণে নিজেদের ফেসবুক প্রোফাইল পাবলিক করে নিতে হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য থাকছে পুরস্কার। সেরা তিন ভিডিওর জন্য দেওয়া হবে মোট ৫০ হাজার টাকা। প্রতিযোগিতার প্রতিপাদ্যের সঙ্গে মিল রেখে সৃজনশীলতা, কারিগরি মান, প্রভাব, অংশীদারিত্ব এবং উদ্ভাবনী দিকসহ বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে প্রতিযোগীদের ভিডিওগুলো মূল্যায়ন করা হবে।
প্রতিযোগিতার নিয়ম এবং শর্তাবলী সম্পর্কে বিস্তারিত জানতে অনুগ্রহ করে ভিজিট করুন জাইকা বাংলাদেশ ফেসবুক পেজ:
https://www.facebook.com/JicaBangladesh/
খবর সংবাদ বিজ্ঞপ্তির।
>>>>>>>>>>>>>>
ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org