দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রাতে অনিদ্রা, কম ঘুম কিংবা বার বার ঘুম ভেঙে যাওয়া- এমন ধরনের সমস্যা ভবিষ্যতে আরও বড় সমস্যা ডেকে আনতে পারে। তাই ঘুমোতে যাওয়ার আগে এক চামচ ঘিয়ের সাহায্য নিতে পারেন।

শুধুমাত্র শরীরচর্চা এবং স্বাস্থ্যকর খাওয়াদাওয়া করলেই সুস্থ থাকা যায় না। ফিট থাকতে হলে স্ট্রেস মুক্ত জীবন ও রাতে ৭-৮ ঘণ্টার ঘুম খুবই জরুরি। ব্যস্ততায় ভরা জীবনে মানসিক চাপ কমানো এক কথায় প্রায় অসম্ভব। তবে রাতে যদি নিরবিচ্ছিন্নভাবে ঘুম হয়, তাহলে আর কোনও চিন্তার কারণ নেই। তবে চিন্তার কারণ যদি রাতে অনিদ্রা হয়, ভয় রয়েছে কিন্তু সেখানেই। অনিদ্রা, কম ঘুম, বার বার ঘুম ভেঙে যাওয়া- এমন সমস্যা ভবিষ্যতে আরও সমস্যা ডেকে আনতেই পারে। তাই ঘুমোতে যাওয়ার পূর্বে এক চামচ ঘি’র সাহায্য নিতে পারে।
আয়ুর্বেদেও ঘি’য়ের ব্যাপক ব্যবহার রয়েছে। ঘুমের সমস্যা দূর করতে সহায়ক এই ঘি। রাতে পায়ের তলায় ঘি মেখেও ঘুমোতে পারেন। আবার পায়ের সামনে ঘিয়ের ল্যাম্পও জ্বালাতে পারেন। যে ডিফিউজ়ারের নীচে মোমবাতি ও উপরে তেল দেওয়ার জায়গা রয়েছে, সেগুলোও ব্যবহার করতে পারেন। এতে করে দারুণ ঘুম হবে।
ঘি ফুসফুসের স্বাস্থ্য উন্নত করতেও সাহায্য করে। সেইসঙ্গে স্নায়ুতন্ত্রকেও শিথিল করে। অপরদিকে, পায়ের তলায় ঘি মালিশ করলে দেহে রক্ত সঞ্চালনও সচল রাখে। এতে করে ঘুম ভালো হবে। ঘি ল্যাম্প ব্যবহার না করলেও কোনো অসুবিধা নেই। ডায়েটে এক চামচ ঘি রাখলেও একই উপকারিতা পেতে পারেন।
মূলত ঘি পুষ্টিতে ভরপুর। এতে রয়েছে ভিটামিন ডি, এ, ই এবং কে, ফ্যাটি অ্যাসিড। ঘি কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করে, ত্বকের যত্ন নেয় এবং কোষ মেরামতের কাজও করে। ঘি বদহজমের সমস্যা দূর করে ও ঘুমের ব্যাঘাত ঘটায় না। ভালো ঘুম হলে জানবেন বিপাক হারও ভালো রয়েছে ও ত্বকও সুন্দর রয়েছে। তবে ব্যালান্সড ডায়েটের সঙ্গে ঘি খেতে হবে।
ঘি’য়ের ল্যাম্প ব্যবহার করলে নাক ডাকার সমস্যা কমে যেতে পারে। তবে স্লিপ অ্যাপনিয়া থাকলে অবশ্যই চিকিৎসকের সাহায্য নেবেন। এ ছাড়াও ঘুমের সমস্যা দূর করতে দারুণ কাজ করে ঘি। এর জন্য রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে পায়ে ঘি মালিশ করতে পারেন। সেইসঙ্গে হজমের সমস্যাও দূর করে। এই ক্ষেত্রে প্রতিদিন সকালে এক গ্লাস ঈষদুষ্ণ পানিতে এক চামচ ঘি মিশিয়ে খেতে পারেন- তাতে বেশ উপকার পাবেন। তথ্যসূত্র: এই সময়।
>>>>>>>>>>>>>>>>>>
করনা সম্পর্কে নতুন করে জরুরী সতর্কতা
আসুন আমরা আবার মাস্ক পরা শুরু করি। কারণ করোনা তথা COVID-Omicron XBB আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ভিন্ন ও বিপজ্জনক। এটি সহজে শনাক্তও হয় না, তাই সবার মাস্ক পরা অত্যন্ত জরুরি।
১. COVID-Omicron XBB এর নতুন উপসর্গগুলো:
i) কাশি নেই।
ii) জ্বর নেই।
বেশিরভাগ উপসর্গ হলো—
iii) অস্থিসন্ধিতে ব্যথা।
iv) মাথাব্যথা।
v) গলাব্যথা।
vi) পিঠে ব্যথা।
vii) নিউমোনিয়া।
viii) ক্ষুধা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া।
২. এই ভ্যারিয়েন্টটি ডেল্টার চেয়ে ৫ গুণ বেশি বিষাক্ত এবং মৃত্যুহারও বেশি।
৩. উপসর্গগুলো খুব অল্প সময়েই মারাত্মক আকার ধারণ করে এবং কখনও কখনও কোনো স্পষ্ট উপসর্গ না দেখিয়েই অবস্থা খারাপ হতে শুরু করে।
৪. তাই আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন।
এই ভ্যারিয়েন্টটি নাসোফ্যারেঞ্জিয়াল (নাকের গভীর অংশ) অঞ্চলে পাওয়া যায় না, বরং সরাসরি ফুসফুসের “উইন্ডো” অংশে আঘাত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয়।
৫. কিছু রোগীর মধ্যে জ্বর বা ব্যথা না থাকলেও এক্স-রে করলে মৃদু নিউমোনিয়ার লক্ষণ দেখা যাচ্ছে। এছাড়া নাক দিয়ে নেয়া স্যাম্পলে (সোয়াব) পরীক্ষায় নেগেটিভ ফল আসছে, যা পরীক্ষায় ভুল রিপোর্ট (ফলস নেগেটিভ) এর সংখ্যা বাড়াচ্ছে। এ কারণে এই ভাইরাসকে ‘ধূর্ত’ বলা হচ্ছে।
এর মানে হলো— এটি সহজেই ছড়িয়ে পড়ে, সরাসরি ফুসফুসে সংক্রমণ ঘটায়, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্ট তৈরি করে। এই কারণে COVID-Omicron XBB এত বেশি ছোঁয়াচে ও প্রাণঘাতী হয়ে উঠেছে।
৬. যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলুন, খোলা জায়গাতেও অন্তত ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, সঠিকভাবে মাস্ক পরুন, এবং নিয়মিত হাত ধুয়ে ফেলুন—even যদি কাশি বা হাঁচি না থাকে।
এই COVID-Omicron XBB “ওয়েভ” প্রথম COVID-19 মহামারির চেয়েও ভয়াবহ।
সতর্কতা, সচেতনতা ও বৈচিত্র্যময় সুরক্ষা ব্যবস্থাই আমাদের রক্ষা করতে পারে।
✅ দয়া করে এই বার্তাটি বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করুন।
✅ শুধুমাত্র নিজের কাছে রেখে দেবেন না।
✅ যত বেশি সম্ভব লোককে জানিয়ে দিন।
ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন এবং নিজেকে সুরক্ষিত রাখুন।
>>>>>>>>>>>>>>
ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org