অ্যাপল চালু করবে ট্রেড-ইন প্রোগ্রাম

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার অ্যাপল চালু করবে ট্রেড-ইন প্রোগ্রাম। অ্যাপলের স্মার্টফোন ট্রেড-ইন প্রোগ্রামে শীঘ্রই অন্তর্ভুক্ত হতে যাচ্ছে অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনগুলো- এমনটাই শোনা যাচ্ছে প্রযুক্তি তথ্যে।

বিশ্ব বাজারে অ্যাপলের পণ্য অপ্রতিরোধ্য। এই ট্রেড-ইন প্রোগ্রাম সম্পর্কে অ্যাপল পণ্যবিষয়ক সাইট নাইনটুফাইভম্যাক-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, কিছুদিনের মধ্যেই চালু হবে নতুন ওই ট্রেড-ইন প্রোগ্রাম। অ্যাপলের বিক্রয়কেন্দ্রগুলোর কর্মীদের ইতোমধ্যেই অ্যান্ড্রয়েড হতে আইওএস-এ কনট্যাক্টস এবং অন্যান্য ডেটা ট্রান্সফার করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সংবাদ মাধ্যমের খবরে আরও বলা হয়, মূলত ২০১৩ সালে আইফোন ট্রেড-ইন প্রোগ্রাম চালু করে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র পুরনো মডেলের আইফোন ও নগদ অর্থে নতুন মডেলের আইফোনে নেওয়া যেতো।

Related Post

তবে বিশ্ব বাজারে আরও একধাপ এগিয়ে থাকতে আইফোন ব্যবহারকারীর সংখ্যা ও অ্যাপলের হার্ডওয়্যারের বিক্রি বাড়ানোই নতুন এই পদক্ষেপের উদ্দেশ্য- বলে ধারণা করা হচ্ছে। পূর্বে নিজেদের ওয়েবসাইটে অ্যান্ডয়েড হতে আইফোনে সুইচ করার একটি গাইড পোস্ট করে অ্যাপল। আইফোন ৬এস ও ৬এস প্লাস বের হওয়ার পর আগের চেয়ে আরও বেশি সংখ্যক অ্যান্ড্রয়েড ব্যবহারকারী আইফোন ব্যবহার করা শুরু করছেন- এ কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন অ্যাপল সিইও টিম কুক।

তবে বাজারের বক্তব্য কিন্তু একটু ভিন্ন। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের হিসাব মতে, বছরের দ্বিতীয় প্রান্তিকে আইফোনের বাজার কমেছে ১৪.২ শতাংশ। অপরদিকে স্যামসাংয়ের বাজার বেড়েছে ৩১.৭ শতাংশ। হারানো বাজার পুনরুদ্ধারে অ্যাপল এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

This post was last modified on মার্চ ১৭, ২০১৫ 6:35 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে