The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

মিঠুন আবারও ফিরছেন ঢাকার সিনেমায়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের বাঙালি মিঠুন চক্রবর্তী এক সময় ঢাকার বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। তিনি আবারও ফিরছেন ঢাকার সিনেমায়।

Mithun-01

ভারতের বাঙালি মিঠুন চক্রবর্তী এক সময় ঢাকার বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। এরপর তিনি ভারতের হিন্দি ও বাংলা সিনেমা নিয়ে ব্যস্ত থাকায় ঢাকার ছবি হতে দূরে ছিলেন। আবারও ফিরছেন ঢাকার সিনেমায় এমন খবর এখন সিনেমা পাড়ায় শোনা যাচ্ছে।

আবারও ঢাকার চলচ্চিত্রে ফিরে ভারতীয় বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তী রাশিদ পলাশ এবং হাসান জাকিরের যৌথ পরিচালনায় ‘জন্মভূমি’ নামে একটি সিনেমায় অভিনয় করবেন তিনি।

জানা গেছে, ‘জন্মভূমি’ সিনেমাটি দেশভাগের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে। এই সিনেমাতে মিঠুন অভিনয় করবেন গৌরাঙ্গ চরিত্রে। সবচেয়ে মজার বিষয় হলো, মিঠুন চক্রবর্তীর আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী।

পরিচালক রাশিদ পলাশ বলেছেন, সিনেমাতে মিঠুনের চরিত্রের নাম গৌরাঙ্গ, তার প্রকৃত নামও তাই। আমি যখন চিত্রনাট্য লিখছি, তখনই মাথায় এসেছিলো দেশভাগের গল্প নিয়ে নির্মিত ছবিটিতে মিঠুনের প্রকৃত নামটি দিলে কেমন হয়। আবার মিঠুনদাও চিত্রনাট্য পড়ে অবাক হয়েছিলেন!’

তিনি আরও জানান, ১৯৪৭ সালে দেশ বিভাগের পর বিশাল জনগোষ্ঠীর ভারতে চলে যায়, পূর্ব পাকিস্তানের জনগণের ওপর কেন্দ্রীয় সরকারের নির্যাতনের ঘটনা নিয়ে আবর্তিত হয়েছে ছবিটির মূল কাহিনী। কাহিনীতে রয়েছে, গৌরাঙ্গ কখনও মাতৃভূমির ইস্যুতে আপোষ করেন না। আত্মীয়-স্বজন সবাই ভারতে পাড়ি জমালেও তিনি থেকে যান পূর্ব পাকিস্তানেই। তারপর তার ওপর নেমে আসে অত্যাচারের নানা খড়গ।

মিঠুন ছাড়াও বেশ কয়েক জন ভারতীয় অভিনেতা-অভিনেত্রী থাকছেন এই সিনেমাটিতে। বাংলাদেশের অনেকেও থাকবেন এটিতে। তবে এখনও সব কিছু চূড়ান্ত হয়নি। শতকরা সত্তর ভাগ শুটিং হবে ভারতে। মিঠুনের অভিনীত অংশটুকু ভারতেই দৃশ্যায়িত হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, ১৯৮৭ সালে শক্তি সামন্ত পরিচালিত যৌথ প্রযোজনার ছবি ‘অবিচার’-এর মাধ্যমে প্রথম ঢাকার সিনেমার সঙ্গে যুক্ত হন মিঠুন। এর ঠিক ২৩ বছর পর মিঠুন চক্রবর্তী আমজাদ হোসেনের ‘গোলাপি এখন বিলাতে’ সিনেমাতে অভিনয় করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

bn_BDBengali