The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ইতালীর এক অন্ধ তরুণীর কণ্ঠে রবীন্দ্রনাথের গান! [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রবীন্দ্রনাথ ঠাকুরের গান এখন শুধু দেশ নয়, বিদেশ বিভূয়ের মাটিতেও জনপ্রিয় হয়ে উঠছে। ইতালীর এক অন্ধ তরুণীর কণ্ঠে রবীন্দ্রনাথের গান শুনে মুগ্ধ হলেন সবাই।

Italy's blind woman & Tagore's songs

সংবাদ মাধ্যমের এক খবরে জানা যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের গান এখন বিশ্বময় ছড়িয়ে পড়েছে। বিদেশের গন্ডির ভেতরে চলে গেছে রবীন্দ্র সঙ্গীত।

এক ইতালীয় অন্ধ তরুণী সবসময় মুখে মুখে গাইতে থাকেন ‘খোলা হাওয়ার’। তরুণীর গান শুনে মনে হলো শান্তিনিকেতনের মুক্ত আকাশের মাঠ, প্রকৃতির স্পর্শ সবই যেনো খোলা হাওয়ার আবহে অবতীর্ণ। সেই খোলা হাওয়ায় নিজেকে মেলে দিয়েছেন ইতালীয় এক অন্ধ তরুণী। দৃষ্টিহীন ভিনদেশি এই মেয়ের কণ্ঠে বাঙালির চিরচেনা রবীন্দ্রনাথকে যেনো নতুন করে দেখা মিলেছে। তার আবেগঘন মিষ্টি সুরের গানে মুগ্ধ হবেন বিদেশীরাও। অনলাইনে ইউটিউবে ওই অন্ধ তরুণীর গান ছড়িয়ে পড়েছে।

দেখুন গানের ভিডিওটি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.