দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৫ লাখ টাকার ইঞ্জিনিয়ারের চাকরি ছেড়ে চা বিক্রি করছেন এক দম্পতি। চায়ের প্রতি ভালোবাসা ও নতুন কিছু করে দেখানোর উদ্যমী মনোভাবের কারণেই এখন তারা চা বিক্রেতা। ঘটনাটি ভারতের নাগপুরের।
ভারতীয় গণমাধ্যমসুত্রে জানা যায়, নিতিন বিয়ানি ও তার স্ত্রী পূজা এর আগে মহারাষ্ট্রের পুনে শহরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন। তাদের তখন মাসিক আয় ছিল ১৫ লাখ রুপি।
পাঁচ মাস আগে নাগপুরের সিএ রোডে সামনে ‘চা ভিলা’ নামে একটি চায়ের দোকান খোলেন। চায়ের এই দোকানে ১৫ রকম আলাদা স্বাদের চা পাওয়া যায়। এ ছাড়া বিভিন্ন নাস্তাও বিক্রি করেন তারা।
দোকানটির মালিক নিতিন জানান, একজন চা প্রেমিক ইচ্ছা করলে হোয়াটসঅ্যাপ ও জোমাটো অ্যাপ দিয়েও অর্ডার করতে পারবেন। এ ছাড়া প্রতিদিন বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক ও হাসপাতালেও চায়ের ডেলিভারি দেওয়া হয়।
নিতিন বলেন, ‘এর মধ্যে আমরা অনেক লোক নিয়োগ করেছি এবং আমাদের যোগাযোগ প্রসারিত করতে চাচ্ছি। আমি গত ১০ বছর ধরে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন (আইবিএম) এর মতো বড় বড় কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছি। তবে আমার স্ত্রী ও আমি নতুন কিছু করায় বেশ উদ্যমী ছিলাম। তাই চায়েূর দোকানটি খুলে ফেলি। এখন আমাদের মাসিক আয় পাঁচ লাখ।’
This post was last modified on মে ২৩, ২০১৮ 3:46 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কাজের চাহিদা এবং ধরন বদলানোর সাথে সাথে বর্তমানে একইসাথে অনেকগুলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘হ্যালো বাংলাদেশ, আই ক্যান সি ইউ।’ দিন কয়েক আগে পশ্চিমবঙ্গের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দুই বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের মধ্যেই গাজায় ফিলিস্তিনিদের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্কটল্যান্ডের একটি দুর্গের কাছে পাওয়া মধ্যযুগীয় একটি কঙ্কাল প্রত্নতাত্ত্বিক ও…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৪ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাইহিল জুতা অনেক নারীর পোশাক এবং ব্যক্তিত্বের অংশ। বিশেষ অনুষ্ঠান,…