দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মাউস বা টাচ প্যাডের মাধ্যমে কম্পিউটার চালু বা বন্ধ করতে আর ইচ্ছে করছে না? অথবা মাউস বা টাচ প্যাডে সমস্যা হওয়ায় কম্পিউটার বন্ধ করতে ঝামেলায় পরতে হয়। ভাবছেন কীবোর্ডের মাধ্যমে দ্রুত কিভাবে কম্পিউটার বন্ধ এবং চালু করা যায়? তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে কীবোর্ড ব্যবহার করে দ্রুত কম্পিউটার বন্ধ বা চালু করা যায়।
কোন কাজ দ্রুত শেষ করে কম্পিউটার বন্ধ করতে আপনি হোম বাটন চেপে ধরে F4 চাপুন। তাহলে একটি নতুন উইন্ডো সামনে আসবে। সেখানে মাঝামাঝি লক্ষ্য করুন shutdown লেখা আছে এবং নিচে Ok বাটন সিলেক্ট হয়ে আছে। এখন শুধু Enter বাটন চাপলেই কম্পিউটার বন্ধ হয়ে যাবে।
উইন্ডোজ কী চেপে ধরে প্রেস করুন R সঙ্গে সঙ্গে Run কমান্ড চালু হয়ে যাবে। সেখানে টাইপ করুন shutdown (স্পেস) -s (স্পেস) -t (স্পেস) 00 (জিরো জিরো) (যেমন shutdown -s -t 00) তারপর Enter কী চাপুন কম্পিউটার বন্ধ হয়ে যাবে।
প্রথমে কম্পিউটার চালু থাকা অবস্থায় বা চালু হওয়ার সময় কিবোর্ড থেকে Del/Delete বাটন চেপে ধরতে হবে। এর ফলে কিছুক্ষণের মধ্যে মনিটরে বায়োসের একটি পেজ ওপেন হবে। সেই পেজ থেকে Power Management Setup চাপতে হবে। সেখানে Power on My Keyboard নির্বাচন করে আবার Enter চাপতে হবে। এরপর Password দিয়ে আবারও Enter চাপতে হবে।( Password দেওয়ার সময় কিবোর্ড থেকে নিজের পছন্দমতো যে কোনো একটি ‘কী’ বাটনকে পাসওয়ার্ড হিসেবে নির্বাচন করতে হবে) তারপর কিবোর্ড থেকে F10 বাটনটি চেপে বের হযে আসতে হবে। এখন থেকে নিজের নির্বাচিত ‘কি’ চেপেই খুব সহজে কম্পিউটারটি চালু করতে পারবেন।
তাহলে আজ থেকে শুধু কীবোর্ড ব্যবহার করেই আপনি কম্পিউটার অফ বা অন করতে পারবেন।
This post was last modified on ডিসেম্বর ১৪, ২০১৮ 6:25 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…