দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সুর এমন একটি জিনিস যা মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে। যেমন এমনটি ঘটেছে কিশোর মাঝি মইনউদ্দিনের ক্ষেত্রে। ‘বন্দে মায়া লাগাইছে’ গানটি গেছে তিনি দর্শক শ্রোতাদের হৃদয় জয় করতে চলেছেন।
সুর এমন একটি জিনিস যা মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে। যেমন এমনটি ঘটেছে কিশোর মাঝি মইনউদ্দিনের ক্ষেত্রে। ‘বন্দে মায়া লাগাইছে’ গানটি গেছে তিনি দর্শক শ্রোতাদের হৃদয় জয় করতে চলেছেন।
বলা হয়, সুরের দেবতা নিজে থেকেই অনেকের কণ্ঠে নাকি অবস্থান করেন। তার কাছে ধনী-দরিদ্রের কোনোপ ভেদাভেদ নেই। কখনওবা ব্যস্ত সড়কের পাশে কিশোরের গলায়, আবার কখনওবা সমুদ্র পাগে, আবার কখনও কখনও নদীর মাঝির কণ্ঠে সুর তুলে দেন তিনি। এমনই এক ঈশ্বর প্রদত্ত কণ্ঠের দেখা পাওয়া গেছে সিলেট জেলায়। সোশ্যাল মিডিয়ায় যার গান এখন ভাইরাল।
এই গান শেয়ার করেছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী কবির সুমন নিজে। সেই সঙ্গে তিনি লিখেছেন যে, ‘ধন্য এই মানবজীবন।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে এই গানটি। সিলেটের রাতারগুলের উদ্দেশ্যে নৌকা বাইতে বাইতে এক কিশোরের উদাত্ত কণ্ঠে জনপ্রিয় লোকশিল্পী শাহ আব্দুল করিমের সেই বিখ্যাত গান ‘বন্দে মায়া লাগাইসে’ গানটি যেনো অনুরণিত হচ্ছে প্রকৃতির প্রতিটি কোণে কোণে।
গানটি শেয়ার করে কবির সুমন লিখেছেন যে, ‘ধন্য এই মানবজীবন- এমন একটি গান শুনতে পেলাম, এমন একজন নবীনের রূপ দেখতে পেলাম। ইনিই প্রফেট, ইনিই সুরের উদগাতা, ইনিই সুরের সুর।’
ভিডিওটি হতে জানা যায়, সিলেটের ওই কিশোর মাঝি চতুর্থ শ্রেণীর ছাত্র। ওর নাম মইনউদ্দিন। নৌকা বাইতে বাইতেই সে পর্যটকদের বিনোদন দিতে গিয়ে গেয়ে চলে গান। তেমনই একটি গান রেকর্ড করেন একজন তরুণ পর্যটক। সেট ফেসবুকে প্রকাশ করার সঙ্গে ভাইরাল হয়ে যায়।
This post was last modified on জানুয়ারি ১৪, ২০১৯ 4:59 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…