Categories: বিনোদন

আবার কোলকাতার নতুন ছবিতে অভিনয় করছেন জয়া

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আবারও কোলকাতার নতুন ছবিতে অভিনয় করতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে এবার কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’ হতে চলেছেন জয়া আহসান!

আবারও কোলকাতার নতুন ছবিতে অভিনয় করতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে এবার কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’ হতে চলেছেন জয়া আহসান!

দুই বাংলায় জনপ্রিয়তা পাওয়া ‘বিসর্জন’ এবং ‘বিজয়া’র পর আবারও কোলকাতার পরিচালক কৌশিক গাঙ্গুলির চলচ্চিত্রে অভিনয় করতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের সাম্প্রতিক প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী জানা যায়, কৌশিকের নতুন ছবির নাম হলো ‘অর্ধাঙ্গিনী’। দুই মহিয়সী নারী-চরিত্রকে ঘিরেই গড়ে উঠেছে এই ‘অর্ধাঙ্গিনী’ ছবির গল্প। দুই নারীর চরিত্রে দেখা যাবে জয়া আহসান এবং কৌশিক-পত্নী চূর্ণী গাঙ্গুলিকে।

Related Post

ওই প্রতিবেদন অনুযায়ী জানা যায়, কিছুদিন পূর্বে অতনু ঘোষের পরিচালনায় ‘রবিবার’ ছবির শুটিং শেষ করেছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী জয়া আহসান। ওই ছবিতে জয়া আহসান প্রথমবার জুটি বেঁধেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। অপরদিকে, সৌকর্য ঘোষালের ‘ভূতপরী’ ছবিতেও কেন্দ্রীয় চরিত্রে থাকছেন জয়া আহসান। সূত্রের খবর হলো, ‘ভূতপরী’র শুটিং শেষ হলেই কৌশিক গাঙ্গুলির পরবর্তী ছবি ‘অর্ধাঙ্গিনী’র কাজ শুরু করবেন জয়া আহসান।

কৌশিক গাঙ্গুলি সাধারণত নিজের পরিচালিত ছবিতে অভিনয়ও করে থাকেন। ‘অর্ধাঙ্গিনী’ ছবিতে চূর্ণী না কি জয়া আহসানের স্বামীর চরিত্রে তাঁকে দেখা যাবে, সেই জল্পনাও শুরু হয়েছে। কোলকাতার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী জানা যায়, এই মাসের শেষের দিকে শুরু হতে পারে ‘অর্ধাঙ্গিনী’র শুটিং। চূর্ণী ও জয়া ছাড়াও ‘অর্ধাঙ্গিনী’ ছবিতে আরও অভিনয় করবেন অম্বরীশ ভট্টাচার্য এবং পূরব শীল আচার্য।

This post was last modified on অক্টোবর ২৭, ২০১৯ 4:13 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে