৩৩৮ ফুট লম্বা দানব আকৃতির পিৎজা!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের জনপ্রিয় মুখরোচক খাবারের মধ্যে অন্যতম হলো পিৎজা। মজাদার এই খাবারটি ভোজনরসিকদের মন জয় করে নিয়েছে বহু দিন পূর্বেই। এবার দেখা গেলো ৩৩৮ ফুট লম্বা দানব আকৃতির পিৎজা! সাম্প্রতিক ভয়াবহ দাবানলে আক্রান্তদের সহায়তা করতে অস্ট্রেলিয়ায় ৩৩৮ ফুটের দানব আকৃতির একটি পিৎজা বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন সিডনি শহরে একটি রেস্তোরাঁ মালিক!

বিশ্বের জনপ্রিয় মুখরোচক খাবারের মধ্যে অন্যতম হলো পিৎজা। মজাদার এই খাবারটি ভোজনরসিকদের মন জয় করে নিয়েছে বহু দিন পূর্বেই। এবার দেখা গেলো ৩৩৮ ফুট লম্বা দানব আকৃতির পিৎজা! সাম্প্রতিক ভয়াবহ দাবানলে আক্রান্তদের সহায়তা করতে অস্ট্রেলিয়ায় ৩৩৮ ফুটের দানব আকৃতির একটি পিৎজা বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন সিডনি শহরে একটি রেস্তোরাঁ মালিক!

গত ২৪ জানুয়ারি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক খবরে বলা হয়, অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক ভয়াবহ দাবানলে আক্রান্তদের সহায়তা করার জন্য পিয়েরে এবং রোজমেরি এই দুই ভাইবোনোর ‘পেলোগ্রিন্নি’ নামের রেস্তোরাঁর হেঁসেলে বিশাল আকৃতির এই পিৎজাটি বানানো হয়। পরে কর্তৃপক্ষ পেলেগ্রিন্নি ইনস্টাগ্রামে সেই পিৎজার ছবিও শেয়ার করেন।

Related Post

মালিক রোজমেরি জানিয়েছেন, বিশালাকার পিৎজাটি মজ্জারেল্লা, টমেটো সস, বাসিল লিফ দিয়ে গারনিশ করা। অলিভ অয়েলে এই পিৎজাটি বানাতে সময় লেগেছে প্রায় ৪ ঘণ্টা এবং ময়দা লেগেছে ৯০ কেজি। পরে পিৎজাটি ৪ হাজার খণ্ডে ভাগ করে ভোজনরসিক মানুষের মুখে তুলে দেওয়া হয়।

পেলেগ্রিন্নি রেস্তোরাঁর কর্ণধার পিয়ের মৈও সংবাদ মাধ্যম সিএনএনকে বলেছেন, হয়তো আমাদের এই পিৎজাটি বিশ্ব রেকর্ড ভাঙতে পারেনি। তবে দু:স্থদের অর্থ সাহায্য করতে এটি বানানো হয়েছে।

উল্লেখ্য যে, পিৎজার স্বাদ নিতে উপস্থিত সবাই দাবানালে আক্রান্তদের সাহায্যে কমবেশি অনুদানও দিয়েছেন। সবার মধ্যেই যেনো আগ্রহ সৃষ্টি হয়েছিলো। সবাই সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন।

This post was last modified on জানুয়ারি ২৭, ২০২০ 3:37 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে