দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশ জুড়ে চলছে লক ডাউন। ঘর বন্দি হয়ে পড়েছেন মানুষ। বন্ধ রয়েছে অফিস আদালত। এই অবস্থায় ‘ওয়ার্ক ফরম হোম’ করে কাজ করছেন অনেকেই। আবার সময় কাটাতে সোশ্যাল সাইট নির্ভর অনেকেই। এই দুইয়ের খামতি মেটাচ্ছে একটি অ্যাপ। নাম হলো জুম (Zoom)।
অ্যাপের চাহিদা এতোটাই বেড়েছে যে এক বছরে অ্যাপের গ্রাহকের সংখ্যা বেড়েছে বেশ কয়েক কোটি। তবে কেনো? বিশেষজ্ঞরা বলছেন, অন্যান্য মাধ্যম দিয়ে ভিডিও কলে কাজ করা সম্ভব তবে এই অ্যাপের মাধ্যমে প্রায় ১০০ জনও একই সঙ্গে ভিডিও কলে যুক্ত হতে পারেন। যে কারণে চাহিদাও বাড়ছে।
চাহিদা যেমন বাড়ছেম, সেই সঙ্গে থাকছে বিপদের আশঙ্কাও। বিশেষজ্ঞরা মনে করছেন যে, এই অ্যাপের মধ্য দিয়ে ব্যবহারকারীর মোবাইল বা কম্পিউটারের তথ্য ফাঁসও হতে পারে!
প্রথমত: লিঙ্ক পাঠিয়ে যে কাউওকে ভিডিও করে যোগ করানো সম্ভব। সেই লিঙ্ক অন্য কারও হাতে গেলে সব তথ্য আড়ালে থেকে হাতিয়ে নেওয়াও সম্ভব।
দ্বিতীয়ত: End To End Encryption দেওয়া হচ্ছে না সঠিকভাবে।
তৃতীয়ত: এই অ্যাপ দিয়ে গ্রাহকের ওয়েব ক্যাম নিজের মতো করে ব্যবহার করতে পারে তৃতীয় কেও!
সাইবার বিশেষজ্ঞরা সতর্ক বার্তা দিয়েছেন। সাইবার বিশেষজ্ঞরা বলেছেন, এই অ্যাপে সমস্যাও রয়েছ। গুগল তার কর্মীদের এই অ্যাপ ব্যবহার করার জন্য সতর্ক করেছে।
কয়েকটি জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে:
১। App সময় মতো আপডেট করতে হবে।
২। এই অ্যাপে শক্ত পাসওয়ার্ড দিতে হবে।
৩। মিটিং চলাকালীন সময় ইউনিক পাসওয়ার্ড দিতে হবে।
৪। ম্যানেজারের অনুমতি ছাড়া বাইরের কেও যেনো ভিডিও কলে যোগ দিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
তথ্য বলছে যে, এই অ্যাপের ফাউন্ডার একজন চীনা নাগরিক। বিশেষজ্ঞরা বলেছেন, এই অ্যাপ নিয়ে অনেক দেশই সতর্ক করেছে। বর্তমানে এই অ্যাপে সরকারি-বেসরকারি সব ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে। সতর্ক থাকা আমাদের একান্ত প্রয়োজন।
অপরদিকে, দেশব্যাপি লক ডাউন চলছে। এই অবস্থায় গরীব মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসছে সরকার। এমনকী, সামর্থ রয়েছে এমন মানুষদের সাহায্য সহযোগিতার আহবান জানিয়েছে সরকার। অনেকেই হাত বাড়িতে দিয়েছেন। তবে সবটাই ঘটছে অন লাইনে। এমন একটি পরিস্থিতির সুযোগ মাঠে নেমে পড়েছে অনলাইন চোররাও। যাদের জাল ছড়িয়ে রয়েছে সোশ্যাল সাইটে। পা দিলেই ঘটতে পারে বিপদ।
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
This post was last modified on এপ্রিল ১৫, ২০২০ 10:13 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…