দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২৫ দিন ধরে থানার লকআপে আটকে রাখা হয়েছে দুটি মুরগিকে! অদ্ভূত ধরনের এই ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গনায়।
ওই ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গনার খাম্মাম জেলার মিডিগোন্ডা থানায়। ভারতের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, ১০ জানুয়ারি কয়েকজন জুয়ারিকে এই দু’টি মুরগিসহ গ্রেফতার করা হয়। সংক্রান্তি উপলক্ষ্যে মুরগির লড়াইয়ের খেলার আয়োজন করা হয়। তবে সেখানে চলছিল বাজি ধরে খেলা। পুলিশ ঘটনাস্থলে হানা দিয়ে ১০ জনকে গ্রেফতার করে। সেই সঙ্গে দুটি মুরগি এবং একটি বাইক বাজেয়াপ্ত করা হয়। পরে সব জুয়ারি জামিন নিয়ে চলে গেলেও তারা কেওই মুরগির দাবি করেনি। পরে প্রমাণ হিসেবে মুরগি রয়ে গেছে থানাতেই।
স্থানীয় পুলিশ বলছে, এই মামলার শুনানির পরে মুরগিগুলোকে ছেড়ে দেওয়া যেতে পারে। মুরগিগুলোকে ছাড়ার আদেশ দেওয়া হলে তা নিলামে তোলা হবে। যিনি নিলামে বেশি টাকা দিবেন তাকেই ওই মুরগির মালিকানা দেওয়া হবে।
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
This post was last modified on ফেব্রুয়ারি ৭, ২০২১ 9:49 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাং-এর ফ্যান এডিশন, সংক্ষেপে এফই সিরিজের মূল লক্ষ্য হলো- ফ্ল্যাগশিপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ ও সামাজিক শৃঙ্খলা রক্ষার দাবিতে প্রেমনির্ভর…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন সামরিক বাহিনীর ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ইজিস সিস্টেম সমৃদ্ধ যুদ্ধজাহাজ…