দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এলিয়েনের কথা অনেকের জানা। পৃথিবী থেকে প্রতি বছর দেড় হাজার মানুষ অপহরণ করে নিয়ে যায় এলিয়েনরা!
আমরা অনেক সিনেমাতে বা বই-পত্রে পড়েছি ভিনগ্রহী এই এলিয়েনের কাহিনী। সিনেমার মধ্যে বিশেষ করে ভারতীয় হিন্দী ছবিতেও এই এলিয়েনের কাহিনী রয়েছে। কিন্তু এই এলিয়েন বাস্তবে যে এরকম একটা খবর হতে পারে তা আমরা কখনও কি ভেবেছি?
এলিয়েননা প্রতি বছর দেড় হাজার মানুষ অপহরণ করে নিয়ে যায় এমন তথ্য জানিয়েছে ব্রিটেনের সবচেয়ে আজব সংগঠন অ্যানোম্যালাস মাইন্ড ম্যানেজমেন্ট অ্যাবডাক্টি কনট্যাক্টি হেল্পলাইন (অ্যামাচ)। ২০১১ সালে এ সংগঠনটি গড়ে ওঠে। অ্যামাচের দাবি, পৃথিবী থেকে প্রতি বছর দেড় হাজার মানুষ অপহরণ করে ভিনগ্রহী এই এলিয়েনরা।
পৃথিবী-বহির্ভূত অর্থাৎ মহাকাশের সঙ্গে কোনো ব্যক্তির যোগাযোগ হলে তাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করাই অ্যামাচের কাজ। আরও মজার ব্যাপার হলো, অ্যামাচের কাছে সপ্তাহে গড়ে পাঁচটি ফোন-কল ও ২৫টি ইমেইল আসে। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন। তাদের ধারণা, এলিয়েনরা তাদের ওপর গোপন নজরদারি করছে। একজন পুরুষ যিনি বছরে বেশ কয়েকবার তার এলিয়েন স্ত্রী ও সন্তানের কাছে যান। আরেক নারীর দাবি, এলিয়েনরা তাকে এক হাজার বারেরও বেশি অপহরণ করেছে। তাদের দাবি, এভাবে বছরে দেড় হাজার মানুষকে অপহরণ করা হয়। মজার এ খবরটি দিয়েছে বার্তা সংস্থা এএনআই।
This post was last modified on জুন ৭, ২০২৩ 11:46 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাং-এর ফ্যান এডিশন, সংক্ষেপে এফই সিরিজের মূল লক্ষ্য হলো- ফ্ল্যাগশিপ…