দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হেফাজতে ইসলাম আগামীকাল ২৪ ডিসেম্বর যে কোন মূল্যে শাপলা চত্ত্বরে মহাসমাবেশ করবে বলে ঘোষণা দিয়েছে। অপরদিকে পুলিশ সেখানে সমাবেশ করতে দেবে না বলে কঠোর রয়েছে।
আগামীকাল ২৪ ডিসেম্বর মঙ্গলবার রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম মহাসমাবেশ করার কথা বললেও এখনো পুলিশ তাদের অনুমতি দেয়নি। এদিকে আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, কোনোমতেই হেফাজতকে রাজধানীতে সমাবেশ করতে দেয়া হবেনা।
গতকালও হেফাজতের নেতারা বলেছেন, তারা যে কোন মূল্যে শাপলা চত্ত্বরে সমাবেশ করবেন। হেফাজতের এমন মনোভাব দেখে গতকাল রবিবার হেফাজতের একজন নেতাকে র্যাব তাদের অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদও করেছে। এ তথ্য পাওয়া যায় সংবাদ মাধ্যম সূত্রে।
এদিকে বিবিসির কাছে দেয়া এক সাক্ষাৎকারে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, ‘সভা সমাবেশ করা আমাদের সাংবিধানিক অধিকার। সরকারের একজন মন্ত্রী আমাদের সমাবেশ করতে না দেয়ার ব্যাপারে যে মন্তব্য করেছেন তাতে তিনি মন্ত্রীসুলভ কোন আচরণ করেননি। তিনি একজন সন্ত্রাসীর মত আচরণ করেছেন।’ তিনি আরও বলেছেন, ‘যদি আমাদের সরকার সমাবেশ করতে না দেয়, তাহলে আামাদের দলের আমির আল্লামা শফি সাহেব যে কর্মসূচির কথা বলবেন আমরা তাই করব। আমরা সমাবেশ করবই করব।’
চলতি মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে হেফাজত রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার জন্য তিন দফা ঘোষণা দেয়। প্রতিটি ঘোষণায় তারা বলে, ১৮ দলীয় জোটের হরতাল কিংবা অবরোধ কর্মসূচি হেফাজতের মহাসমাবেশ কোন অবস্থাতেই বাধার সৃষ্টি করতে পারবে না। তাছাড়া সরকার যদি মনে করে মহাসমাবেশ করতে দেবে না, তাহলে তারা বড় ভুল করবে। হেফাজতের শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত নেতা-কর্মীরা মহাসমাবেশ সফল করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে।
উল্লেখ্য, গত মে মাসে রাজধানীর মতিঝিল শাপলা চত্ত্বরে হেফাজতের সমাবেশে ব্যাপক সহিংসতা হয়েছিল। পরে গভীর রাতে বিশেষ অভিযানের মাধ্যমে তাদের রাজধানী থেকে সরিয়ে দেয়া হয়। যা নিয়ে পক্ষে-বিপক্ষে দেশে-বিদেশে ব্যাপক সমালোচনা রয়েছে। এখন আবার দেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে আবার কি ঘটতে যাচ্ছে তা ভেবে দেশের সাধারণ মানুষ উৎকণ্ঠায় আছেন।
This post was last modified on ডিসেম্বর ২৩, ২০১৩ 10:06 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…
View Comments
hefajot k Donnobad