Categories: বিনোদন

ক্যামেরার কারসাজিতে তোলা মজার ১২ টি ছবি যা অন্য কিছু নির্দেশ করছে!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ লাইফ টাইম ফটোগ্রাফির ক্ষেত্রে মাঝে মাঝে কোন ছবি এমন অ্যাঙ্গেল থেকে তোলা হয় অথবা ভিন্ন ঢং এর ছবি তুলতে গিয়ে নির্দিষ্ট সময়ে ছবিটি এমনভাবে তোলা হয় মনে হয় ছবিটি অন্য কিছু নির্দেশ করছে। এরকম আশ্চর্যজনক ও মজাদার ১২ টি ছবি দেখে নিই।


১) সমুদ্রের তলদেশের সাঁতার কাটাকালীন মূহুর্তে এমন সময়ে ছবি তোলা হয়েছে মনে হচ্ছে লোকটির নিজের মাথা নেই, সেখানে গজিয়েছে একটাসামুদ্রিক মাছের মাথা। আশ্চর্যজনক ছবি বটে।

২) একটি মেয়ে ও আরেকটি ছেলে পাশাপাশি বিপরীত মুখী হয়ে হেঁটে যাচ্ছে। তবে ফটোগ্রাফারের দক্ষতায় এমনভাবে ছবিটি ফ্রেমবন্দী হয়েছে যে দেয়ালের ছায়াতে মনে হচ্ছে এই মুহুর্তে আলিঙ্গন করবেন।

Related Post

৩) মালিক এবং তাঁর পোষা কুকুর এমনভাবে ছবিটি তুলেছেন মনে হচ্ছে লোকটির মাথা উধাও হয়ে গেছে সেখানে কুকুরের মাথা মালিকের মাথাতে স্থানান্তরিত হয়েছে – বিভ্রম লেগে যাওয়ার মত ছবি।

৪) একজন ঘুমন্ত মেয়ে, তার মুখের উপর ম্যাগাজিন। ম্যাগাজিনের প্রচ্ছদ মুখের মধ্যে এমনভাবে স্থাপিত হয়েছে যে ম্যাগাজিনের প্রচ্ছদের বীভৎস ছবিটিকেই লোকটির মুখ মনে হচ্ছে।

৫) সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা কুকুর এবং তাঁর সামনে সামুদ্রিক পাখি ডানা মেলা অবস্থায়। কিন্তু ছবিটি দেখে মনে হচ্ছে কুকুর ডানা মেলছে। অবাক করা ফটোগ্রাফি।

৬) ট্রেনে বসা ঘুমন্ত লোক, পেছনের দেয়ালে বার্গারের ছবি। ছবিটি এমনভাবে তোলা হয়েছে মনে হচ্ছে সে ঘুমের মধ্যে বার্গারের স্বপ্ন দেখছে – চমকপ্রদ একটি ছবি।

৭) সাদা পোষাক পড়া রমনী সমুদ্রের সাদা ফেনার মধ্যে এমনভাবে শুয়ে আছেন তাতে মনে হচ্ছে তাঁর শরীরের নিচের অংশ সমুদ্রে গলে গেছে। অদ্ভুত সুন্দর ছবি।

৮) লোকটির পেছনের শিং আকৃতির ছবি এমনভাবে মিশে গেছে মনে হচ্ছে লোকটির মাথায় শিং গজিয়েছে।

৯) আকাশের মেঘ এবং লোকটির শারিরীক ভঙ্গি এমন অবস্থানে রেখে ছবিটি তোলা হয়েছে যেন লোকটি গ্যাস ছাড়ছেন। কি অদ্ভুত হাস্যকর ছবি।

১০) ডুবুরি আর সামুদ্রিক মাছটির দিকে দেখুন। মনে হচ্ছে একজন আরেকজনকে ভেংচি কাটছে।

১১) গরুটির পেছনের এলাকায় আগুন লেগেছে, কিন্তু ফটোগ্রাফার এমনভাবে ছবিটি তুলেছেন মনে হচ্ছে গরুর পশ্চাৎ অংশ থেকে আগুন বের হচ্ছে।

১২) মেয়েটির পেছনের অংশে রাখা কাঠে কুঠার রাখা রয়েছে। ছবিটি এমনভাবে তোলা হয়েছে মনে হচ্ছে মেয়েটির মাথায় কুঠার আঘাত করেছে।

তথ্যসূত্রঃ বোরডপান্ডা

This post was last modified on জুলাই ৩১, ২০১৪ 6:11 pm

মাহমুদুর রহমান

View Comments

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে