অ্যাপল আনছে স্বল্পমূল্যের ম্যাকবুক এয়ার!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ অ্যাপল ইতোমধ্যে ম্যাকবুক এয়ার নোটবুকের নতুন সংস্করণ ছাড়ার ঘোষণা দিয়েছে। স্বল্পমূল্যর এই ম্যাকবুক এয়ারে বাদ দেওয়া হয়েছে অ্যাপলের শক্তিশালী প্রসেসর কিন্তু কমিয়ে ফেলা হয়েছে প্রায় ১০০ ডলার মূল্য।


১২৮ জিবি স্টোরেজ ক্ষমতাসম্পন্ন এবং ১১ ইঞ্চি পর্দার এই ম্যাকবুক এয়ারের বর্তমান দাম হবে ৮৯৯ মার্কিন ডলার। এছাড়াও ১৩ ইঞ্চি স্ক্রীনের ম্যাকবুক এয়ারের দাম পড়বে ১১৯৯ মার্কিন ডলার এর স্টোরেজ ক্ষমতা ২৫৬ জিবি। নতুন সংস্করণের এই ল্যাপটপ কম্পিউটারের কথা গত বৃহস্পতিবার অ্যাপল ঘোষণা করেছে। এতে রয়েছে চতুর্থ প্রজন্মের ইন্টেল কোর আই৫ এবং কোর আই৭ প্রসেসর। অ্যাপল বলছে, এই নতুন প্রজন্মের প্রসেসরের সাথে থাকবে অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম ওএসএক্স ম্যাভেনরিক্স। এছাড়াও এর ব্যাটারি লাইফ দীর্ঘায়িত করা হয়েছে। ১৩ ইঞ্চির মডেলের ব্যাটারি লাইফ হবে ১২ ঘন্টা আর ১১ ইঞ্চির মডেলের ব্যাটারি লাইফ হবে ৯ ঘণ্টা।

অ্যাপলের জনপ্রিয়তার কারণে সবার মধ্যে একধরনের প্রত্যাশা ছিল যে, অ্যাপল স্বল্পমূল্যের নতুন কোন পণ্য বাজারে আনবে। অ্যাপল মূল ব্লগ নাইনটুফাইভম্যাক থেকে জানা যায়, অ্যাপল একটি হাইব্রিড ১২ ইঞ্চির ম্যাকবুক তৈরি করছে। যা ১১ ইঞ্চির চলমান ম্যাকবুক এয়ারের চেয়ে আরো শক্তিশালী হবে। ফিল স্কিল্লার অ্যাপলের বাজারজাতকরণের প্রধান বলেন, ‘অ্যাপল তাদের এই ম্যাকবুক এয়ার বাজারজাতকরণের মূল্যমান নির্ধারণ করেছে ৮৯৯ মার্কিন ডলার। এই মূল্যর চেয়ে কম মূল্যে অ্যাপল সমকক্ষ হার্ডওয়্যার কেও দিতে পারবে কিনা সেই বিষয়ে সন্দেহ রয়েছে। অ্যাপল শুধুমাত্র গ্রাহকের মূল্যমানের দিকে নয়, পণ্যের গুণগত মানের দিকেও লক্ষ্য রেখে কাজ করে’।

সে যাই হোক, বিগত বছরগুলো থেকে অ্যাপলের পণ্যের দাম বৃদ্ধির কারণে অ্যাপল বিরোধী আন্দোলন গড়ে উঠেছে। তারা অ্যাপলের পণ্যের দাম কমানোর জন্য কয়েক বছর যাবৎ অ্যাপলকে তাগাদা দিচ্ছে।

Related Post

তথ্যসূত্রঃ সিএনএন 

This post was last modified on মে ২, ২০১৪ 12:25 pm

K. A. B Tohin

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে