আইফোন ৬ প্রোটোটাইপের মূল্য এক লাখ ডলার!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ আইফোন ৬ এবং ৬ প্লাস বিক্রি শুরু হয়েছে কিছুদিন আগেই, তবে এবার এক ব্যক্তি নিজের কাছে আইফোনের একটি প্রোটোটাইপ আছে এমন দাবি করে eBay তে বিক্রির নোটিশ দিলে এর দাম উঠে যায় এক লাখ ডলারে।


অ্যাপলের এই প্রোডাকশন মডেলটি কিভাবে ওই বিক্রেতার কাছে গেছে তার অনুসন্ধান চালাচ্ছে বিভিন্ন দফতর। তবে আলেক্স ক্যান্টর নামের ওই ব্যক্তি অবশ্য জানান তিনি তাঁর আইফোন সাবস্ক্রিপশন আপগ্রেড করার জন্য ভেরিজনের কাছে পাঠিয়েছিলেন। আর তাঁকে অবাক করে দিয়ে ভেরিজন একটি আইফোন ৬ পাঠায়। কিন্তু চালাতে গিয়ে তিনি টের পেলেন, এটি একটি প্রোটোটাইপ ডিভাইস।

পরবর্তীতে আলেক্স ক্যান্টর তার এই ডিভাইস eBay বিক্রির জন্য তুললে এর দাম উঠে যায় প্রায় এক লাখ ডলার। আইফোন কর্তৃপক্ষ অবশ্য এখনো এই বিষয়ে কোনো মতামত জানায়নি। ধারণা করা হচ্ছে একে চুরি হয়েছে বলেই আইফোন অভিযোগ দায়ের করতে যাচ্ছে।

এদিকে eBay কর্তৃপক্ষ এরই মাঝে এই বিতর্কিত আইফোন ৬ প্রোটোটাইপ বিক্রির বিজ্ঞাপন তাদের সাইট থেকে নামিয়ে নিয়েছে।

Related Post

উল্লেখ্য, এর আগেও ২০১০ সালে দু’জন ব্যক্তি দাবি করেন, তাদের কাছে আইফোন ৪ এর প্রোটোটাইপ রয়েছে এবং তারা ওই ডিভাইস প্রায় ৩২০০ পাউন্ডে বিক্রি করে দেন। এতে করে অ্যাপেল পরে তাদের বিরুদ্ধে মামলা করে এবং মামলায় অবশ্য ওই দুই ব্যক্তিকে জামিন দিয়ে দেয় আদালত।

সূত্র- দ্যা ইন্ডিপেনডেন্ট

This post was last modified on অক্টোবর ৯, ২০১৪ 9:10 am

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

দুই বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বাংলাদেশের ১ নম্বর হ্যান্ডসেট ব্র্যান্ড…

% দিন আগে

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে