Categories: বিনোদন

বাংলাদেশের মেয়ে রোলা জাপানের ফ্যাশন আইকন

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ বাংলাদেশের মেয়ে রোলা জাপানের ফ্যাশন আইকন, রোলা বর্তমানে জাপানের ভিনদেশি তারকাদের মধ্যে জনপ্রিয়তায় সবচেয়ে এগিয়ে। রোলা মূলত একজন মডেল এবং টিভি ব্যক্তিত্ব।


জাপানের তরুণ তরুণীদের মাঝে রোলাকে নিয়ে রয়েছে আলাদা আকর্ষণ। রোলা সেখানে বিভিন্ন পণ্য এবং রেম্প শো তে ফ্যাশন মডেল হলেও টিভিতে বিভিন্ন বিজ্ঞাপনে তাকে সবচেয়ে বেশি দেখা যায়। এছাড়াও রোলা জাপানার রাস্তায় বেশিভাগ বিল বোর্ডে বর্তমান সময়ে জনপ্রিয়। রোলার বড় বড় চোখ খুব সহজেই নজর কেড়েছে জাপানীদের, রোলা ইতোমধ্যে জাপানের অসংখ্য ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান করে নিয়েছে।

রোলার বাবা বাংলাদেশী এবং মা রাশিয়ান জাপানী। রোলার জন্ম জাপানে হলেও শৈশব কেটেছে বাংলাদেশেই। সে বাংলায় কথাও বলতে পারে। সম্প্রতি বার্তা সংস্থা এএফপির সঙ্গে এক সাক্ষাৎকারে রোলা বলেন, আমি বাংলাদেশী বংশোদ্ভূত জাপানী নাগরিক। বাংলাদেশী বলে আমার আলাদা গর্ব হয়। তবে জাপানের মানুষ আমাকে অনেক কিছুই দিয়েছে। আমি জাপানীদের জন্য নিজের মনটা খুলে দিলে চাই, আমি হলাম আমার মত, আমি চাই অন্যরাও ঠিক তাই করুক।’

Related Post

জাপানের সংস্কৃতিতে ভিন্ন সংস্কৃতির স্থান খুব কম হয়। জাপানিরা নিজেদের মত থাক্তেই ভালোবাসে। তবে সম্প্রতি সেখানে মিশ্র নাগরিকরা অনেক উন্নতি করছে। জাপানীরা আগের চেয়ে অনেক উদার হচ্ছে ফলে সেখানে স্থানীয়দের পাশাপাশি ভিনদেশীরাও মিডিয়া, সহ নানান ক্ষেত্রে জায়গা করে নিচ্ছে নিজ গুনে।

রোলার চপল বাচন ভঙ্গি এবং নজর কারা বাঙালি চোখ জাপানী পুরুষদের ঘুম হারাম করে দিতে যথেষ্ট। রোলার ক্ষেত্রে মজার বিষয় হচ্ছে সাধারণ জাপানী মেয়েরা অনেক নরম স্বভাবের এবং নরম করে কথা বলে কিন্তু রোলা অনেকটা চপল এবং বাঙালি বলে নরম কথা তার ধাঁচেই নেই। রোলা বলেন, ‘যখনই মানুষজন আমাকে বলে আরেকটু নরম হয়ে কথা বলো, আমি কখনোই তা নিয়ে উদ্বিগ্ন হই না।’

সূত্র- উইকিপিডিয়া, গলফ নিউজ

This post was last modified on এপ্রিল ২, ২০১৫ 11:47 pm

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে

গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাং-এর ফ্যান এডিশন, সংক্ষেপে এফই সিরিজের মূল লক্ষ্য হলো- ফ্ল্যাগশিপ…

% দিন আগে