ওবামার ঘোষণা: ‘কয়েক সপ্তাহের মধ্যে’ ইরানের সঙ্গে চুক্তি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্ব রাজনীতিতে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যেমন ফিলিস্তিন বিষয়টি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নমনীয় মনোভাব দেখিয়েছেন। আবার মার্কিন প্রেসিডেন্ট ওবামা ঘোষণা দিয়েছেন ‘কয়েক সপ্তাহের মধ্যে’ ইরানের সঙ্গে চুক্তি হবে।

বিশ্বের রাজনীতিতে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যেমন ফিলিস্তিন বিষয়টি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নমনীয় মনোভাব দেখিয়েছেন। আবার মার্কিন প্রেসিডেন্ট ওবামা ঘোষণা দিয়েছেন ‘কয়েক সপ্তাহের মধ্যে’ ইরানের সঙ্গে চুক্তি হবে। ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আগামী ‘কয়েক সপ্তাহের মধ্যে’ একটি চুক্তি সই হতে পারে- এমন আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

গত শনিবার হাফিংটন পোস্ট পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কয়েক মাস’ নয়, বরং ‘কয়েক সপ্তাহের মধ্যে’ একটি চুক্তিতে পৌঁছানো যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য।’ সংবাদ মাধ্যম বলেছে, তবে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি এই ছয় জাতির সঙ্গে আলোচনার মধ্যদিয়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য ইরান এখনও প্রয়োজনীয় ছাড় দেয়নি বলে উল্লেখ করেছেন ওবামা।

Related Post

ওবামা আশা ব্যক্ত করে বলেছেন যে, ‘কয়েকটি বিষয়ে আলোচনায় ইতিবাচক পরিবর্তন আসার কারণে চুক্তি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।’ তবে তিনি সতর্ক করে আরও বলেন, ‘সংশ্লিষ্ট সব বিষয় নিষ্পত্তি না হওয়া অবধি কোনো চুক্তি হওয়ার কথা আগেভাগেই নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

উল্লেখ্য, এই চুক্তির বিষয়ে ৩১ মার্চের মধ্যেই একটি কাঠামোগত চুক্তি করতে ইরান এবং ৬ জাতির আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে এটি বাস্তবায়ন হলে বিশ্বের রাজনৈতিক প্রেক্ষাপট বেশ কিছুটা পাল্টে যাবে। বিভেদ কমে আসবে বলে মনে করা হচ্ছে।

This post was last modified on মার্চ ২৩, ২০১৫ 2:20 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে