দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কেনিয়ায় ঘটে যাওয়া ঘটনার পরও মার্কিন প্রেসিডেন্ট সেখানে তার সফর বাতিল করেননি। সেখানে ১৪৭ জনকে শিক্ষার্থীকে হত্যা করা হয়। এরপরও ওবামা যাবেন কেনিয়ায়!
কেনিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে জঙ্গিদের হত্যাযজ্ঞ চালিয়ে ১৪৭ জনতে হত্যা করে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই ঘটনার নিন্দা জানিয়েছেন। এই ঘটনার পরও কেনিয়া সফরের পরিকল্পনা বাতিল করেননি তিনি। গতকাল শনিবার হোয়াইট হাউসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সমবেদনা জানাতে শুক্রবার কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তাকে ফোন করেন ওবামা। ফোনালাপে জঙ্গিদের হত্যাযজ্ঞের নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গত বৃহস্পতিবার ভোরে কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলের গারিসা বিশ্ববিদ্যালয়ে হামলা চালায় সোমালিয়ার জঙ্গিগোষ্ঠী আল-শাবাব। এ সময় সশস্ত্র জঙ্গিরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জিম্মি করার পর কমপক্ষে ১৪৭ জনকে নৃশংসভাবে হত্যা করে।
এ বিষয়ে এক বিবৃতিতে ওবামা বলেন, গারিসা বিশ্ববিদ্যালয়ে নৃশংস সন্ত্রাসী হামলার নিন্দার কোনো ভাষাই যথেষ্ট নয়। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ এবং বিভিন্ন সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করতে কেনিয়ার সরকার ও জনগণের পাশে থাকারও ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
সংবাদ মাধ্যম বলেছে, চলতি বছরের জুলাইয়ে ওবামা কেনিয়া সফর করবেন বলে গত সপ্তাহে ঘোষণা দেওয়া হয় হোয়াইট হাউস থেকে। কেনিয়াবাসীর বহুল প্রতীক্ষিত এই সফরকালে ওবামা উদ্যোক্তাদের জন্য আয়োজিত এক সম্মেলনে অংশ নেবেন- এমনটিই বলা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটাই হবে বারাক ওবামার বাবার জন্মভূমিতে প্রথম সফর।
উল্লেখ্য, ওবামার প্রয়াত বাবা বারাক হোসেন ওবামা সিনিয়রের বাড়ি কেনিয়ার ভিক্টোরিয়ার হ্রদের তীরবর্তী একটি ছোট্ট গ্রামে। যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে পড়াশোনার সময় ওবামার মা অ্যান ডানহ্যামের সঙ্গে তাঁর পরিচয় হয়।
This post was last modified on এপ্রিল ৫, ২০১৫ 2:49 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…