যুবক-যুবতীদের বিয়ে হয় না এমন এক আইবুড়ো গ্রামের গল্প!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যাদের বিয়ে হয় না তাদের বলা হয় আইবুড়ো। এমনই এক গ্রামের সন্ধান পাওয়া গেছে যেখানকার যুবক-যুবতীদের বিয়ে হয় না। আইবুড়ো থেকে যায়!

আজব এক গ্রামের সন্ধান পাওয়া গেছে। যে গ্রামজুড়ে অনেক শিক্ষিত বিবাহযোগ্য নারী-পুরুষ রয়েছে। তবে বেশির ভাগেরই বিয়ের পিঁড়িতে বসার সৌভাগ্য আজও হয়নি। বয়স বাড়লেও পাত্র কিংবা পাত্রী জোটে না তাদের ভাগ্যে। এর কারণ একটাই, এখানকার বাসিন্দাদের সঙ্গে বিয়ে দিতে চান না বাইরের গ্রামের মানুষ।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের চরমেঘনা নামে একটি গ্রাম। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার করিমপুরের এক নম্বর ব্লকের হোগলবেড়িয়া পঞ্চায়েতের গ্রামটির তিনদিকেই বাংলাদেশ। চরমেঘনার পূর্ব, পশ্চিম এবং দক্ষিণে যথাক্রমে বাংলাদেশের তিন গ্রাম মায়ারামপুর, জামালপুর ও বিল গেরুয়া। গ্রামটির একদিকে রয়েছে শুধু ভারত। যে কারণে নিরাপত্তার স্বার্থেই চরমেঘনা গ্রামে বিনা প্রমাণপত্রে কাওকে প্রবেশ বা বের হতে দেয়না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

Related Post

এই চরমেঘনা গ্রামে যাতায়াতের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া রয়েছে। বাইরের লোকদের বিএসএফের কাছে রীতিমতো কৈফিয়ত দিয়েই চরমেঘনা গ্রামে ঢোকার অনুমতি নিতে হয়। প্রতিদিন সকাল ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত চরমেঘনা গ্রামে ঢুকতে কিংবা বের হতে গেলে বিএসএফের কাছে ভোটার কার্ড জমা রাখা লাগে!

নিরাপত্তার এমন কড়াকড়ির কারণেই চরমেঘনা গ্রামে সচরাচর বাইরের কেও ঢুকতে চান না। গ্রামের বাসিন্দাদের রোগ-সংক্রান্ত কিছু শিথিলতা থাকলেও বিয়ের ব্যাপারে কোনো ছাড় নেই। কোথায়, কী কারণে যাবেন, কে, কেনো গ্রামে ঢুকতে চান তার বিস্তারিত তথ্য বিএসএফের কাছে লিপিবদ্ধ করে তবেই ছাড়পত্র দেওয়া হয়। যে কারণে বাইরের কাওকে এই গ্রামে মেয়ে দেখা বা ছেলে দেখার জন্য ঢুকতে কিংবা বের হতে গেলে নানা ঝামেলা পোহাতে হয়। আর এ কারণেই ভারত-বাংলাদেশ সীমান্তের এই চরমেঘনা গ্রামে বাইরের কেওই তাদের ছেলে-মেয়ের বিয়ে দিতে চান না।

জানা গেছে, চরমেঘনা গ্রামে মোট জনসংখ্যা প্রায় ৮৫০, এর মধ্যে ভোটার ৫৪৫ জন। তবে বাসিন্দাদের মধ্যে একটি বড় অংশই শিক্ষিত এবং বিবাহযোগ্য যুবক-যুবতী। তবে নিরাপত্তার এই কড়াকড়ির কারণে অনেকেই অনেকেই অবিবাহিত।

This post was last modified on সেপ্টেম্বর ৩, ২০১৭ 12:12 am

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে