এক নারীর কানের লতিতে আটকে গেলো অজগর সাপ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেলফি মানুষকে কোন স্থানে নিয়ে গেছে তা এই ছবিটি দেখলেই বোঝা যাবে। সেলফি তুলতে গিয়েই কানের লতিতে আটকে গেছে এক পোষা অজগর!

এমন ভয়াবহ ঘটনা আমার আপনার সঙ্গে ঘটলে কী হতে পারে তা একবার বুঝুন। তবে মার্কিন মুলুকের এক কিশোরীর এমন একটি মুহূর্তের ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। কান হতে সাপ বের না হওয়ায় শেষ পর্যন্ত হাসপাতালে নিয়ে যেতে হয় পোর্টল্যান্ডের ওরেগনের বাসিন্দা অ্যাশলি গ­কে। সেখানে বহু কসরতের পর চিকিৎসকরা অ্যাশলির কানের লতি হতে সাপ বের করে আনেন অজগরটিকে।

এখন প্রশ্ন আসতে পারে এই অজগরটি কানের লতিতে আটকাল কীভাবে? পোষা অজগর বার্টকে কানের পাশে ঝুলিয়ে সেলফি তুলছিলো ১৭ বছর বয়সের অ্যাশলি। তখনই কোনোভাবে অ্যাশলির কানের লতির ফুটোতে ঢুকে যায় ওই অজগরটি। আর যায় কোথায়। বেশ কিছুক্ষণ ধরে সাপটিকে কান হতে বের করার চেষ্টা করে ওই কিশোরী। তবে কিছুতেই তা বের না হওয়ায় ভয়ও পেয়ে যায় অ্যাশলি। ডাকা হয় দমকলকর্মীদের। তারাও ব্যর্থ হলে বাধ্য হয়ে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। সেখানে কানের ফুটোয় পিচ্ছিল তরল ঢেলে সাপটিকে বের করা হয়।

Related Post

এই ভয়াবহ অভিজ্ঞতার কথা সংবাদমাধ্যমকে নিজেই জানিয়েছে কিশোরী অ্যাশলি। পোষা অজগর যে এইভাবে তার জীবন বিপন্ন করে তুলতে পারে তা তিনি স্বপ্নেও ভাবেননি।

This post was last modified on ফেব্রুয়ারি ৯, ২০১৭ 9:37 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে

গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাং-এর ফ্যান এডিশন, সংক্ষেপে এফই সিরিজের মূল লক্ষ্য হলো- ফ্ল্যাগশিপ…

% দিন আগে