The Dhaka Times
With the commitment to keep the young generation ahead, Bangladesh's largest social magazine.

মেহজাবীন ফুটপাতে ভাত-তরকারি বিক্রি করছেন!

ক্যামেরা-লাইট না দেখলে কারও সাধ্য ছিল না যে তাকে সাধারণ দোকানি হতে আলাদা ভাবা

The Dhaka Times Desk বর্তমানে যারা টিভি দেখেন তারা মেহজাবীনের নাটক অবশ্যই দেখেছেন। সাবলীল অভিনয় মাধুর্য দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। এবার মেহজাবীন ফুটপাতে ভাত-তরকারি বিক্রি করছেন এমন একটি দৃশ্যে দেখা যাবে!

মেহজাবীন ফুটপাতে ভাত-তরকারি বিক্রি করছেন! 1

বর্তমান সময় যারা টিভি দেখেন তারা মেহজাবীনের নাটক অবশ্যই দেখেছেন। সাবলীল অভিনয় মাধুর্য দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। এবার মেহজাবীন ফুটপাতে ভাত-তরকারি বিক্রি করছেন এমন একটি দৃশ্যে দেখা যাবে!

রাজধানীর তেজকুনি পাড়ায় রেল বাজারের ফুটপাতে ভাত-তরকারি বিক্রি করছেন অভিনেত্রী মেহজাবীন। ঠিক এভাবেই তাকে দেখা যাবে একটি নাটকে! ‘রাজা রানীর গল্প’ নামে একটি নাটকে এমন একটি চরিত্রেই অভিনয় করেছেন মেহজাবীন। নাটকটিতে তার সহশিল্পী হলেন তৌসিফ মাহবুব।

জানা গেছে, ‘রাজা রানীর গল্প’ নাটকটি রচনা করেছেন পারভেজ ইমাম ও পরিচালনা করছেন রাফাত মজুমদার রিংকু।

নাটকটি সম্পর্কে মেহজাবীন বলেছেন, এমনভাবে তাকে কেও-ই কোনও নাটকে আগে কখনও দেখেননি। একেবারেই ভিন্ন একটি চরিত্রে অভিনয় করেছি। পরিবেশটাও ছিল একেবারেই আলাদা রকম। ক্যামেরা-লাইট না দেখলে কারও সাধ্য ছিল না যে তাকে সাধারণ দোকানি হতে আলাদা ভাবা।

মেহজাবীন ফুটপাতে ভাত-তরকারি বিক্রি করছেন! 2

‘রাজা রানীর গল্প’ নাটকে আরও অভিনয় করেছেন- নিকুল কুমার মণ্ডল, তিশা, শহিদুল্লাহ সবুজ, প্রাণ সারোয়ার প্রমুখ অভিনয় শিল্পীড। শীঘ্রই ‘রাজা রানীর গল্প’ নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে বলে জানা গেছে।

You may also like this
Loading...
en_USEnglish