The Dhaka Times Desk অভিনয়ে তিনি বর্তমান সময়ে অনেক কম সময় দিচ্ছেন। তবে আবারও তাকে বিজ্ঞাপনে দেখা যাবে। এবার তাকে একটি নারকেল তেলের বিজ্ঞাপনে দেখা যাবে।
জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। ঢালিউডের এক সময়ের ব্যস্ত এই নায়িকাকে সাম্প্রতিক সময় সিনেমায় খুব একটা দেখা যাচ্ছে না। নানাবিধ কারণে এই অঙ্গন হতে বেশ কিছুদিন ধরেই দূরে ছিলেন অপু বিশ্বাস। তবে সব বাধা কাটিয়ে ভক্তদের জন্য আবারও ফিরছেন রঙিন পর্দার রঙিন আলোতে। অবশ্য কয়েকটি সিনেমাও মুক্তি অপেক্ষায় রয়েছে। এবার অপুর নতুন খবর হলো তিনি আবারও বিজ্ঞাপনের মডেল হলেন। তাকে এবার দেখা যাবে ‘সুন্দরী নারিকেল তেল’-এর একটি বিজ্ঞাপনে। এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আকাশ আমিন।
ইতিমধ্যেই বিএফডিসির ১ নম্বর শুটিং ফ্লোরে এই বিজ্ঞাপনের দৃশ্যধারণ করা হয়েছে। এই বিজ্ঞাপন প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘সর্বশেষ চিত্রনায়ক রিয়াজের সঙ্গে বিজ্ঞাপনে কাজ করেছি। তাও প্রায় দুই বছরের কাছাকাছি হবে। এবার রিচ কেমিক্যালের পণ্য সুন্দরী নারিকেল তেলের বিজ্ঞাপনে কাজ করলাম। আশা করছি, দর্শকদের কাছে এই বিজ্ঞাপনটিও খুব ভালো লাগবে।’
নির্মাতা আকাশ আমিন জানিয়েছেন, এটি হবে আন্তর্জাতিক মানের একটি বিজ্ঞাপন। চলতি মাসেই এটি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হবে।
গ্ল্যামারস এবং জিঙ্গেল নির্ভর এই বিজ্ঞাপনটির চিত্রনাট্য করছেন আজিসা রহমান ইতি। ইতিপূর্বে, ২০১৭ সালে অপু বিশ্বাস এবং রিয়াজ অংশ নেন নাভানা গ্রুপের পণ্যের একটি বিজ্ঞাপনে।
This post was last modified on জানুয়ারি ১৭, ২০১৯ 2:17 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…