Categories: Picturesque

Nepalese girl dances for 126 hours continuously in the Guinness book

The Dhaka Times Desk একটানা ১২৬ ঘণ্টা নেচে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ‘লংগেস্ট ড্যান্সিং ম্যারাথন বাই অ্যান ইনডিভিজুয়াল’ ক্যাটাগরিতে বিশ্ব রেকর্ডের কৃতিত্ব গড়েছেন এক নেপালি কিশোরী!

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ বলেছে, বন্দনা নামে ওই কিশোরী নেপালে ২০১৮ সালের ২৩ হতে ২৮ নভেম্বর রাজধানী কাঠমান্ডুতে ১২৬ ঘণ্টা নেচে ব্যক্তিগত ম্যারাথন নাচের নতুন এই রেকর্ডটি গড়েন।

মূলত নেপালি সংগীত ও সংস্কৃতিকে তুলে ধরতেই এই চ্যালেঞ্জ নিলেও শৈশব হতে নাচের সঙ্গে জড়িত বন্দনার ব্যক্তিগত চ্যালেঞ্জও ছিল এটিই, বিষয়টি খোলাসা করেছে গিনেস রেকর্ডস।

সম্প্রতি নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি, কাঠমান্ডুতে তার সরকারি বাসভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে এই কৃতিত্বের জন্য ১৮ বছর বয়সী কিশোরী বন্দনাকে সম্মাননা জানান বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

গিনেস রেকর্ডস দাপ্তরিকভাবে তার এই কৃতিত্বের কথা তাকে জানিয়েছে বলে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন ওই কিশোরী। বন্দনা নেপালের পূর্বাঞ্চলীয় জেলা ধানকুটার বাসিন্দা।

বন্দনার পূর্বে এই রেকর্ডটি ছিলো একজন ভারতীয়র দখলে। ২০১১ সালে ভারতের কালামানদালাম হেমলথা টানা ১২৩ ঘণ্টা ১৫ মিনিট নেচে আগের রেকর্ডটি ভেঙ্গেছিলেন, যা এবার ছাড়িয়ে গেছেন নেপালের বন্দনা।

উল্লেখ্য, বিশ্ব রেকর্ডের জন্য দীর্ঘ সময় ধরে টানা নেচে চলা এই প্রতিযোগীরা খাওয়া ও অন্যান্য কাজের জন্য প্রতি ঘণ্টায় মাত্র ৫ মিনিট করে বিরতি পেয়ে থাকেন।

This post was last modified on মে ১২, ২০১৯ 9:53 am

Staff reporter

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% days ago

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% days ago

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% days ago

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% days ago

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% days ago

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% days ago