Categories: entertainment

Paramoni is playing the role of hero Alamgir's wife!

The Dhaka Times Desk বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী হলেন পরীমনি। তিনি খুব কম সময়ের মধ্যেই জনপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। এবার তিনি এক সময়ের জনপ্রিয় অভিনেতা আলমগীরের সঙ্গে অভিনয় করছেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা হলেন আলমগীর। এক সময় তিনি বাংলা চলচ্চিত্রের পর্দা কাঁপিয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিয়ে করেছেন দুইবার। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ১৯৯৯ সালে গায়িকা রুনা লায়লাকে বিয়ে করেন এই অভিনেতা। তবে এবার খবর উঠেছে মেয়ের বয়সী একজনকে বিয়ে করছেন চিত্রনায়ক আলমগীর। তবে বাস্তবে নয়, সিনেমায় নায়িকা পরীমনিকে।

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ২০১৪ সালের ৩১ অক্টোবর ৬৭ বছর বয়সে বিয়ে করেন। বিয়ের পরপরই ‘ধারা মাল্টিমিডিয়া’র কর্ণধার আবুল হোসেন মজুমদার ঘোষণা দেন ‘মন্ত্রীর বিয়ে’ নামে তিনি একটি চলচ্চিত্র নির্মাণ করবেন।

Related Posts

সেই চলচ্চিত্রটিতে মন্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য প্রযোজকের প্রথম পছন্দ মাফিক চিত্রনায়ক হলো আলমগীর আর তার বউয়ের চরিত্রে থাকবেন নায়িকা পরীমনি। সেই সুবাদে মেয়ের বয়সী এই নায়িকাকে বিয়ে করতে চলেছেন নায়ক আলমগীর। মূলত পর্দায় দেখা যাবে এমন একটি চরিত্রে। এদিকে গত বছরের ডিসেম্বরে মহরতের মাধ্যমে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি। তবে আগামী বছরের শুরুর দিকে শুটিং শুরু করার ইচ্ছে রয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন প্রযোজক আবুল হোসেন মজুমদার।

উল্লেখ্য, গুণী একজন চিত্রনায়ক হলেন আলমগীর। অভিনয়ের সুবাদে ৭ বার শ্রেষ্ঠ অভিনেতা এবং ২ বার শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি দু-দুইবার বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রী হলেন গীতিকার খোশনুর আলমগীর। এই নায়ক তার সঙ্গে গাঁটছড়া বাঁধেন ১৯৭৩ সালে। তাদের ঘরে জন্ম নেন গায়িকা আঁখি আলমগীর। এরপর প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ১৯৯৯ সালে গায়িকা রুনা লায়লাকে বিয়ে করেন এই অভিনেতা।

This post was last modified on জুন ১১, ২০১৯ 3:48 pm

Staff reporter

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% days ago

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% days ago

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% days ago

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% days ago

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% days ago

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% days ago