traveling

Tour: Take a tour from Sreepur Zamindar House in Magura

The Dhaka Times Desk ভ্রমণের জন্য ঐতিহাসিক স্থান সত্যিই এক অন্য রকম অনুভূতির সৃষ্টি করে। তাই চলে যান মাগুরাতে। সেখানে রয়েছে শ্রীপুর জমিদার বাড়ি। ঘুরে আসুন এই ঐতিহাসিক স্থান থেকে। আপনি এক অন্য রকম অনুভুতি পাবেন। ইতিহাসের অনেক কিছুই আপনার চোখের সামনে তখন ভেসে উঠবে।

ভ্রমণের জন্য ঐতিহাসিক স্থান সত্যিই এক অন্য রকম অনুভূতির সৃষ্টি করে। তাই চলে যান মাগুরাতে। সেখানে রয়েছে শ্রীপুর জমিদার বাড়ি। ঘুরে আসুন এই ঐতিহাসিক স্থান থেকে। আপনি এক অন্য রকম অনুভুতি পাবেন। ইতিহাসের অনেক কিছুই আপনার চোখের সামনে তখন ভেসে উঠবে।

মাগুরা জেলার শ্রীপুর উপজেলা সদর হতে মাত্র ১ কিলোমিটার দূরে রয়েছে পাল রাজার রাজপ্রাসাদ। সেখানকার ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন তথা শ্রীপুর জমিদার বাড়ি। শ্রীপুর এবং পার্শ্ববর্তী এলাকায় সারদা রঞ্জন পাল চৌধুরী জমিদারী প্রতিষ্ঠা করেন। ইতিহাস হতে জানা যায় যে, ১৫০০ শতাব্দীতে সারদা রঞ্জন পাল চৌধুরী নবাব আলীবর্দী খাঁর কাছ থেকে এই জমিদারীটি কিনে নেন।

Related Posts

প্রচলিত রয়েছে যে, শ্রীপুর জমিদার বাড়ি নির্মাণের পূর্বে বাংলার বারো ভূইয়ার মধ্যে অন্যতম হলো যশোরের মহারাজা প্রতাপাদিত্যের ছেলে উদয়াদিত্যের সঙ্গে জমিদার সারদা রঞ্জন পাল চৌধুরীর মেয়ে বিভা রানী পাল চৌধুরীর বিবাহ দেওয়া হয় ও শ্রীপুর জমিদার বাড়ি নির্মাণে রাজা প্রতাপাদিত্য বিভিন্নভাবে সহযোগিতাও করেছেন।

জমিদার সারদা রঞ্জন পাল চৌধুরীর মেয়ে বিভা রানী পাল চৌধুরীকে নিয়েই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ‌বৌঠাকুরানীর হাট’ উপন্যাসটি রচনা করেছিলেন। শ্রীপুর জমিদার বাড়ির দৃষ্টিনন্দন বিশাল প্রাসাদের ধ্বংসাবশেষ ও বাড়ির সিংহদ্বার শ্রীপুর জমিদার বাড়ি দেখতে আশা দর্শনার্থীদের মন্ত্রমুগ্ধ করে রাখতো।

how to go

ঢাকা হতে সোহাগ পরিবহন, হানিফ, দ্রুতি, ঈগল পরিবহণের এসি, নন-এসি বাসে করে ৩০০ হতে ৮৫০ টাকা ভাড়ায় মাগুরা জেলায় যেতে পারবেন। মাগুরা জেলা সদর হতে শ্রীপুর উপজেলার দূরত্ব ১৫ কিলোমিটার। মাগুরা শহর হতে শ্রীপুর যাওয়ার বাস পাওয়া যায়। শ্রীপুর বাস স্ট্যান্ড নেমে রিকশা কিংবা ইজিবাইকের মতো স্থানীয় পরিবহণে চরে শ্রীপুর-সাচিলাপুর রাস্তার বামপার্শ্বে অবস্থিত শ্রীপুর জমিদার বাড়ি আপনি পৌঁছে যাবেন।

where will you stay

মাগুরাতে আবাসিক হোটেল ব্যবস্থা তেমন একটা ভালো নয়। রাত্রিযাপনের প্রয়োজনে হোটেল চলন্তিকা বা ছায়া বিথীকে বেছে নিতে পারেন। এছাড়াও জেলা পরিষদের ডাক বাংলো ও মাগুরা সার্কিট হাউজে অনুমতি সাপেক্ষ্যেও থাকতে পারবেন।

Source: https://vromonguide.com

This post was last modified on জানুয়ারি ২৬, ২০২০ 1:00 pm

Staff reporter

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% days ago

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% days ago

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% days ago

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% days ago

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% days ago

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% days ago