The Dhaka Times
With the commitment to keep the young generation ahead, Bangladesh's largest social magazine.

আমেরিকার আকাশে অদ্ভুত মেঘ দেখা গেলো!

হঠাৎ দেখা গেলো আগুনের মতো গোলাকার একটি বস্তু ভেসে বেড়াচ্ছে আমেরিকার আকাশে

The Dhaka Times Desk দৃশ্যটি দেখে মেঘ বলে মনে হবে না। কিন্তু আসলেও এই দৃশ্যটিতে একটি মেঘই দেখা যাচ্ছে! এমন এক অদ্ভূত মেঘ দেখা গেছে আমেরিকার আকাশে! হঠাৎ দেখা গেলো আগুনের মতো গোলাকার একটি বস্তু ভেসে বেড়াচ্ছে আমেরিকার আকাশে। সেই দৃশ্য দেখে কৌতুহলী হয়ে ওঠেন অনেকেই। এর মধ্যে আবার একজন ক্যামেরাবন্দি করে ছবিটি আপলোডও করে দেন টুইটারে। সেই ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় চরম তর্ক। কেও কেও বলছেন এটি ভিনগ্রহের কোনো যান!

আমেরিকার আকাশে অদ্ভুত মেঘ দেখা গেলো! 1

দৃশ্যটি দেখে মেঘ বলে মনে হবে না। কিন্তু আসলেও এই দৃশ্যটিতে একটি মেঘই দেখা যাচ্ছে! এমন এক অদ্ভূত মেঘ দেখা গেছে আমেরিকার আকাশে! হঠাৎ দেখা গেলো আগুনের মতো গোলাকার একটি বস্তু ভেসে বেড়াচ্ছে আমেরিকার আকাশে। সেই দৃশ্য দেখে কৌতুহলী হয়ে ওঠেন অনেকেই। এর মধ্যে আবার একজন ক্যামেরাবন্দি করে ছবিটি আপলোডও করে দেন টুইটারে। সেই ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় চরম তর্ক। কেও কেও বলছেন এটি ভিনগ্রহের কোনো যান!

সম্প্রতি আমেরিকার ক্যালিফর্নিয়ার উইড এলাকায় দেখা যায় এমন একটি দৃশ্য। একাধিক টুইটার হ্যান্ডলে আপলোড হয় এই দৃশ্যটি। সেখানে দেখা যাচ্ছে যে, পরিষ্কার আকাশে আগুন রঙের গোলাকৃতি কিছু একটা উড়ে বেড়াচ্ছে। অনেকটা মেঘের মতোই।

ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে যে, প্রকৃতপক্ষে এটি একটি বিশেষ ধরনের মেঘ। যাকে ‘লেন্টিকুলার ক্লাউড’ কিংবা ‘লেনি’ বলা হয়ে থাকে। এই ধরনের মেঘ সাধারণভাবে পাহাড়ি এলাকায় দেখা যায়। অনেক সময় এলোমেলো হওয়ার কারণে এই লেনি তৈরি হয়ে থাকে।

যে যায়গায় এই ভিনগ্রহের যানের মতো মেঘটি দেখা যায় সেটি ক্যালিফোর্নিয়ার পঞ্চম উচ্চতম পাহাড়। মাউন্ট শাশ্টা আগ্নেয়গিরির খুব কাছেই এটির অবস্থান ছিলো। ক্যালিফোর্নিয়ায় এই এলাকায় লেনি নাকি প্রায়ই দেখা যায়।

কেও কেও আবার এদের ‘ইউএফও ক্লাউড’ নামেও ডেকে থাকেন। তবে সেগুলো সাধারণত সাদা রঙের হয়ে থাকে। তবে সম্প্রতি যে মেঘটি দেখা গেছে সেটি দেখলে মনে হবে উড়ন্ত আগুনের একটি গোলা। এই ছবিটি বিশ্বে ছড়িয়ে পড়েছে ঠিক আগুনের বেগের মতোই!

Loading...
en_USEnglish