The Dhaka Times Desk ফরাসি কোম্পানি Archos সম্প্রতি এমন এক ধরণের ট্যাবলেটের ঘোষণা দিয়েছে যা আধুনিক এবং দ্বিতীয় প্রজন্মের ট্যাবলেট। এতে ম্যাগনেটিক কি বোর্ড সহ আরো আধুনিক সুবিধা সংযোজিত করা হয়েছে।
Archos তাদের অফিশিয়াল ওয়েব সাইটে themselves Archos 101 XS 2 মডেলের ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দেয়। Archos দেয়া তথ্য অনুযায়ী এতে থাকছে ম্যাগনেটিক কীবোর্ড যাকে ”Coverboard” বলা যায়। Coverboard ব্যবহারের মাধ্যমে আরও দ্রুত ট্যাবলেটে টাইপিং সহ নানান অপারেশান সম্পূর্ণ করা যাবে।
এছাড়াও Archos 101 XS 2 মডেলের এই ট্যাবলেটে থাকছে আধুনিক ডিজাইন এবং উন্নত ১০৮০X ৮০০ রিজোলেশানের ১০.১ ইঞ্চি হাইডেফিনেশান IPS ডিসপ্লে।
Archos 101 XS 2 ট্যাবলেটে HD ডুয়েল ক্যামেরা থাকছে এবং সাথে ফ্রন্ট ফেসিং স্টেরিও স্পিকার, যা ব্যবহারকারীকে দিবে গান বা ভিডিও শোনার ক্ষেত্রে অসাধারণ অনুভূতি।
এবার চলুন জেনে নেয়া যাক এই Archos 101 XS 2 ট্যাবলেটে হার্ডওয়্যার হিসেবে যা যা সংযুক্ত আছে। ১.৬ GHz কোয়ার্ড কোর CPU। ২ GB রেম। যা আপনার সকল ধরণের অ্যাপ ব্যবহারে দিবে আরামদায়ক অভিজ্ঞতা। ছাড়াও এতে সংযুক্ত করা হয়েছে ৭,০০০ mAh ক্ষমতা সম্পূর্ণ ব্যাটারি।
এতে ওয়াইফাই নেটওয়ার্ক হিসেবে ব্যবহার করা হয়েছে ডুয়েল ব্র্যান্ড ওয়াইফাই অর্থাৎ এতে ৫ GHz এবং ২.৫ GHz ওয়াইফাই ব্র্যান্ড দিয়ে খুব সহজেই আপনি সকল প্রকার ব্রাউজিং এবং ডাউনলোড চালিয়ে যেতে পারবেন।
এতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে এন্ড্রয়েড ৪.২ জেলি বিন। সাথে সকল প্রকার গুগল অ্যাপ এবং সুযোগ সুভিধা ব্যবহারের সার্টিফিকেট।
এই Archos 101 XS 2 ট্যাবলেটে বাজারে পাওয়া যাবে এই বছরের ডিসেম্বরেই কীবোর্ড সহ এর মূল্য ধরা হয়েছে ২৭৯ ডলার যা আপনি Archos এর ওয়েব সাইট থেকেই কিনে নিতে পারবেন।
Source: দিটেকজানাল
This post was last modified on নভেম্বর ১০, ২০১৩ 12:12 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…