Categories: entertainment

Jessia Islam on the Miss World website

The Dhaka Times Desk নানা অনিশ্চয়তার মধ্যে দিনগুলো কেটেছে জেসিয়া ইসলামের। তবে এবার তাঁর সেই অনিশ্চয়তা পুরোপুরিভাবে কেটেছে। মিস ওয়ার্ল্ডের ওয়েবসাইটে জেসিয়া ইসলামের নাম উঠে আসায় নিশ্চিত হয়েছেন মিস ওয়ার্ল্ডে অংশগ্রহণের বিষয়টি।

জানা গেছে, ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার অফিশিয়াল ওয়েবসাইটে ১১৭টি দেশের প্রতিযোগীদের মধ্যে রয়েছে জেসিয়া ইসলামের ছবি। ওয়েবসাইটে ‘কনটেস্টেন্টস’ অপশনে গেলে তৃতীয় সারিতে দেখা যাবে জেসিয়া ইসলামকে। জেসিয়া ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। ২০ অক্টোবর নাগাদ চীনে যাবেন জেসিয়া ইসলাম।

আগামী ৩১ অক্টোবর চীনের শিমেলং ওশান কিংডমে ৬৭তম মিস ওয়ার্ল্ডের এই উদ্বোধনী অনুষ্ঠান হবে। সেখানে এবছর মিস ওয়ার্ল্ডে অংশ নেওয়া দেশগুলোকে স্বাগত জানানো হবে। এই অনুষ্ঠানে অংশ নিবেন ৫০০ জন শিল্পী। সেখানে থাকবে প্রতিযোগীদের প্যারেড। অনুষ্ঠানটিতে উপস্থিত থেকে দেখতে পাবেন ১০ হাজার দর্শক।

Related Posts

জানা গেছে, এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার সকলকে ‘টপ মডেল’, ‘ট্যালেন্ট’, ‘মাল্টিমিডিয়া’, ‘স্পোর্ট’, ‘বিউটি উইথ আ পারপাস’ ও ‘হেড টু হেড চ্যালেঞ্জেস’ বিভাগে লড়তে হবে। ‘হেড টু হেড চ্যালেঞ্জেস’ বিভাগটি এবছরই প্রথম যুক্ত করা হয়েছে এই প্রতিযোগিতায়।

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টার অ্যাক্টিভিটির ওপর জোর দেওয়া হবে এবারের প্রতিযোগিতায়। নতুন এই বিভাগটিতে অংশ নেবেন শীর্ষ ৪০ জন প্রতিযোগী। এই বিভাগ হতে সেরা ২০ জন নির্বাচিত করা হবে।

এরপর ১৮ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় চীনের সানাইয়া শহরে শুরু হবে ৬৭তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত প্রতিযোগিতা। আড়াই ঘণ্টার এই অনুষ্ঠানটি ডিজাইনে ছিলো বেইজিং রাইজ। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন টিম ভিনসেন্ট, মেগান ইয়ং এবং স্টিভ ডগলাস।

বিজয়ী নতুন মিস ওয়ার্ল্ডকে মুকুট পরিয়ে দেবেন বর্তমান বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে। চীনের সানাইয়া সিটি এরেনায় অনুষ্ঠিতব্য ৬৭তম মিস ওয়ার্ল্ড চূড়ান্ত অনুষ্ঠানের মঞ্চকে ঘিরে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

This post was last modified on অক্টোবর ১০, ২০১৭ 9:32 pm

Staff reporter

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% days ago

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% days ago

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% days ago

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% days ago

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% days ago

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% days ago