The Dhaka Times Desk এই বছরের মার্চ অথবা এপ্রিল মাসের মধ্যেই ভারত দ্বিতীয়বারের মতো চাঁদে যান পাঠাচ্ছে। ওই অভিযানে চাঁদের কক্ষপথে ঘোরার জন্য একটি অরবিটার মহাকাশযান থাকবে।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ভারতের ওই অভিযানে চাঁদের কক্ষপথে ঘোরার জন্য থাকবে একটি অরবিটার মহাকাশযান। সেইসঙ্গে থাকবে চাঁদের মাটিতে নামার জন্য একটি ‘ল্যান্ডার’ এবং চাঁদের মাটিতে নেমে ঘোরাফেরার জন্য একটি ‘রোভার’ থাকবে। ‘জিএসএলভি-এমকে-টু’ রকেটের মাধ্যমে ‘চন্দ্রযান-২’কে পাঠানো হবে চাঁদের দেশে।
জানা গেছে, সব মিলিয়ে দ্বিতীয়বার ইতিহাস ছোঁয়ার জন্য ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর খরচ হবে প্রায় ৮০০ কোটি টাকা! যা হলিউডের বিজ্ঞানভিত্তিক ছবি ‘ইন্টারস্টেলার’ তৈরির খরচের থেকেও অনেকটা কম! ২০১৪ সালে তৈরি হয় ইন্টারস্টেলার। সে সময় ওই ছবি তৈরি করতে খরচ হয়েছিল ১ হাজার ৬২ কোটি টাকা। অর্থাৎ ২৬২ কোটি টাকা কমেই হবে এবারের ‘চন্দ্রযান-২’ এর অভিযান।
কেবলমাত্র ‘চন্দ্রযান-২’ নয়, অপেক্ষাকৃত অনেক কম খরচে ‘চন্দ্রযান-১’ এর মিশন শেষ হয়েছিলো ইসরোর। হলিউডি ছবি ‘গ্রাভিটি’র থেকেও কম পড়েছিল ওই মিশনের খরচ। ২০১৩ সালে ‘গ্রাভিটি’ তৈরিতে খরচ পড়েছিল ৬৪৪ কোটি টাকা। সেখানে ‘চন্দ্রযান-১’ এ মোট খরচ পড়েছিল মাত্র ৪৭০ কোটি!
This post was last modified on মার্চ ৭, ২০১৮ 3:21 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…