দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইন্টার খরচের হিসাব নিয়ে আপনাকে বেশ টেনশনে থাকতে হয়। কতোটুকু খরচ করলেন বা কিভাবে খরচ করলে সাশ্রয় হবে সেটি নিয়েও থাকে টেনশন। তবে এখন থেকে কতোটুকু ইন্টারনেট খরচ হচ্ছে জানিয়ে দেবে গুগল ওয়াইফাই!
সম্প্রতি গুগল তাদের ওয়াইফাই নেটওয়ার্ক প্রযুক্তিতে নতুন এক ফিচার যোগ করেছে যা দিয়ে ব্যবহারকারীরা খুব সহজেই জানতে পারবেন একটি ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় থাকা প্রতিটি ডিভাইস ঠিক কতোটুকু ইন্টারনেট খরচ করছে।
শুধু তাই নয়, নতুন এই ফিচারটির মাধ্যমে মূলত প্রতিটি ডিভাইসের ইন্টারনেট গতি পরিমাপও করা যাবে। ব্যবহারকারীরা এর মাধ্যমে আরও জানতে পারবে শক্তিশালী ইন্টারনেট সংযোগ পেতে হলে কোন ডিভাইসকে রাউটারের কতোটুকু কাছে রাখা দরকার হবে। বর্তমানে প্রতিটি গুগল ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গেই ১৮টি ডিভাইস সংযুক্ত করা যায়।
গুগলের পণ্য ব্যবস্থাপক অ্যালেক্স কিং তাদের এই নতুন ফিচারটি সম্পর্কে এক ব্লগপোস্টে লিখেছেন যে, বর্তমানে ওয়াইফাই নেটওয়ার্কগুলোতে অনেক ডিভাইস সংযুক্ত করা হয়। এক্ষেত্রে এটা জানা খুবই জরুরি হয়ে পড়ে যে, সব ডিভাইস সঠিক মাত্রার সংযোগ পাচ্ছে কি না। আমাদের নেটওয়ার্ক যাচাই প্রযুক্তির এই উন্নত নতুন সংস্করণটি আগামী সপ্তাহ হতে বিশ্বের সব গুগল ওয়াইফাই ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে। এই সেবাটি পেতে গ্রাহককে শুধুমাত্র গুগল ওয়াইফাই অ্যাপ চালু করতে হবে।
গুগল বলেছে, এই ফিচারটির মাধ্যমে যখন বাড়ির কোনও স্থানে ওয়াইফাই কাভারেজ কম পাওয়া যাবে তখন সঠিক সমস্যা চিহ্নিত করাও সহজ হবে। তখন সহজেই জানা যাবে গুগল ওয়াইফাই পয়েন্টটি কোন ডিভাইসের দিকে সরিয়ে নিতে হবে, যাতে করে ওই ডিভাইসটি শক্তিশালী ইন্টারনেট সংযোগে থাকতে পারে।
This post was last modified on জুন ২৪, ২০২০ 12:50 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কাজের চাহিদা এবং ধরন বদলানোর সাথে সাথে বর্তমানে একইসাথে অনেকগুলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘হ্যালো বাংলাদেশ, আই ক্যান সি ইউ।’ দিন কয়েক আগে পশ্চিমবঙ্গের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দুই বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের মধ্যেই গাজায় ফিলিস্তিনিদের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্কটল্যান্ডের একটি দুর্গের কাছে পাওয়া মধ্যযুগীয় একটি কঙ্কাল প্রত্নতাত্ত্বিক ও…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৪ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাইহিল জুতা অনেক নারীর পোশাক এবং ব্যক্তিত্বের অংশ। বিশেষ অনুষ্ঠান,…