পথশিশুদের সঙ্গে মেয়ের জন্মদিন পালন করলেন এক মা-বাবা!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মেয়ের পাঁচ বছরের জন্মদিন। আয়োজনে কোনও ত্রুটি রাখা হয়নি। কেক কেটে, প্রায় আড়াইশো জনকে আমন্ত্রণ জানিয়ে পালন হল জন্মদিন। তবে কোনও বাড়ি ভাড়া করে বা বড় রেস্তোরাঁয় নয়। অনুষ্ঠানস্থলের ঠিকানা বর্ধমান স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম। নিমন্ত্রিতের তালিকায় পথশিশু থেকে প্ল্যাটফর্মে থাকা ভবঘুরেরা। জন্মদিনের কেক কেটে তাদের মুখে তুলে দিল সদ্য পাঁচ বছরে পা দেওয়া ভাস্বতী। তার পরে মাংস-ভাতের ভোজ।

বর্ধমান স্টেশনের পোস্ট অফিসের সাব-পোস্টমাস্টার সুত্তম রুইদাস মেয়ের জন্মদিনটা পালন করলেন এ ভাবেই। তিনি জানান, ছোটবেলায় দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন তিনি। অনেক দিন আধপেটা খেয়েই স্কুল যেতে হয়েছে। কারণ, বাড়ির অবস্থা ভাল ছিল না। তাই কাজে আসা-যাওয়ার পথে স্টেশন চত্বরের ওই শিশু ও ভবঘুরেদের দেখে কষ্ট হয় তাঁর। সে জন্যই মেয়ের জন্মদিন এ ভাবে পালন করার কথা মাথায় এসেছে।

মঙ্গলবার জন্মদিনের ভোজের মেনুতে ছিল ভাত, আলু-বাঁধাকপির তরকারি, মাংস, চাটনি ও বোঁদে। পথশিশুরা, তাদের মা-বাবা থেকে ভবঘুরেরাও পাত পেড়ে খেলেন। তার আগে ভাস্বতী নিজে কেক কেটে খাইয়ে দেয় পথশিশুদের। কচি হাতে মাংসের ঝোলের বাটি এগিয়ে দেয় প্রায় দিনই অভুক্ত থাকা মানুষগুলোর দিকে। সুত্তমবাবুর আর্জি, রাস্তা ও স্টেশনই যে সব মানুষের ঠিকানা, তাঁদের জন্য সকলে এগিয়ে আসুন। তাহলে হয়তো বছরের বেশ কয়েকটা দিন তাঁরা পেট ভরা খাবার পাবেন।

Related Post

এই উদ্যোগকে সাধুবাদ জানাতে হাজির ছিলেন পথশিশুদের নিয়ে কাজ করা সংগঠনের দুর্গা ভট্টাচার্য, বর্ধমান উন্নয়ন সংস্থার আধিকারিক জয়ন্ত মিদ্যা। সুত্তমবাবুর সহকর্মী শ্যামাপদ চক্রবর্তী, অরূপ চক্রবর্তীরা অনুষ্ঠানে সামিল হয়ে তাঁকে অভিনন্দন জানান।

সত্যি মানবিক ও মহতি উদ্যোগ। অভিনন্দন জানাই বর্ধমান স্টেশনের পোস্ট অফিসের সাব-পোস্টমাস্টার সুত্তম রুইদাস বাবুকে, তার এই ব্যাতিক্রমি ও উজ্জ্বল দৃষ্টিভঙ্গির জন্য। শুভকামনা রইল ছোট্ট ভাস্বতীর জন্য। জীবনে অনেক বড় ও প্রকৃত ভাল মানুষ হয়ে মা-বাবার মুখ উজ্জ্বল করুক।

This post was last modified on মে ৩১, ২০১৮ 10:51 am

শাহরিয়ার সিয়াম

Recent Posts

নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া: দুই সন্তানের সামনেই স্ত্রীকে পিটিয়ে হত্যা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের মহারাষ্ট্রের নাগপুরে নাচের ক্লাসে যাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের…

% দিন আগে

৬ হাজার ৫০০ বছর আগে মানুষের দাঁত দিয়ে তৈরি হয়েছিল অলংকার!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রত্নতত্ত্বের ইতিহাসে এমন কিছু আবিষ্কার রয়েছে, যা প্রাচীন মানুষের জীবনযাপন…

% দিন আগে

নদীতে ভ্রমণ: এক অন্য রকম অনুভূতি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৩ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

চুলের জট সমস্যায় করণীয় কী

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চুলে জট বাঁধা অনেকের জন্যই দৈনন্দিন জীবনের বিরক্তিকর একটি সমস্যা।…

% দিন আগে

বিজ্ঞানীর পরিবর্তে এআই ও রোবটই করবে পরীক্ষা?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিজ্ঞান গবেষণার একটি প্রচলিত চিত্র হলো- ল্যাবরেটরিতে বিজ্ঞানী পরীক্ষা সাজাচ্ছেন,…

% দিন আগে

আমলকি কেনো খাবেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমলকি বাংলাদেশের অন্যতম পরিচিত এবং পুষ্টিকর ফল। ছোট আকারের এই…

% দিন আগে