Categories: বিনোদন

জন্মদিনে দর্শকদের জন্য শুভর উপহার চলচ্চিত্র ‘ভালো থেকো’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামী ২ ফেব্রুয়ারি চিত্রনায়ক আরেফিন শুভর জন্মদিনে দর্শকদের জন্য শুভর উপহার চলচ্চিত্র ‘ভালো থেকো’। এই দিন মুক্তি পাচ্ছে এই চলচ্চিত্রটি।

চিত্রনায়ক আরেফিন শুভ’র জন্মদিন আগামী ২ ফেব্রুয়ারি। তার এই জন্মদিনে শুভ তার ভক্তদের দিচ্ছেন এক বড় উপর। এদিন মুক্তি পাবে শুভ অভিনিত নতুন চলচ্চিত্র ‘ভালো থেকো’।

২০১৬ সালের ২০ সেপ্টেম্বর জমকালো মহরতের মধ্যদিয়ে ‘ভালো থেকো’ সিনেমাটির শুটিং শুরু হয়। ঠিকঠাক মতো শুটিং শেষ হলেও মুক্তির মিছিলে বেশ কয়েকবার আটকে গিয়েছিল এই চলচ্চিত্রটি।

Related Post

সেন্সর বোর্ড হতে ছাড়পত্র পাওয়ার পর নিশ্চিত করা হয় চলতি বছরেই ভালোবাসা দিবসকে সামনে রেখে আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তি দেওয়া হবে। নতুন করে সেই তারিখ পরিবর্তন করা হয়। মুক্তি এগিয়ে এসেছে আরও এক সপ্তাহ। অর্থাৎ আগামী ২ ফেব্রুয়ারি সিনেমার নায়ক আরেফিন শুভ’র জন্মদিনেই মুক্তি পেতে চলেছে ‘ভালো থেকো’।

জানা গেছে, প্রেম ও মানবতার কথা নিয়ে নির্মিত মৌলিক গল্পের এই সিনেমাতে জয় এবং নীলার চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ এবং নায়িকা তানহা তাসনিয়া। প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তানহা-শুভ। তাদের দুজনের একজনকে দেখা যাবে আর্কিটেক্টরূপে এবং আরেকজনকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী হিসেবে।

দি অভি কথাচিত্র পরিবেশিত ‘ভালো থেকো’ চলচ্চিত্রে শুভ-তানহা ছাড়াও অভিনয় করেছেন কাজী হায়াৎ, আমজাদ হোসেন, অরুণা বিশ্বাস, রেবেকা, এম এ শহীদ, তানিন সুবহা ও আসিফ ইমরোজ প্রমুখ।

This post was last modified on জানুয়ারি ২১, ২০১৮ 1:52 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে