Categories: বিনোদন

কলকাতার ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড পেলো চ্যানেল আইয়ের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার কলকাতার ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড পেলো চ্যানেল আইয়ের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’। এই ডকুফিল্মটির পরিচালক মোস্তফা মল্লিক।

এ বছরের ১৭ মে রাত ১০টা ২০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় আয়েশা আক্তারের দীর্ঘ এক যুগের লড়াই ও সাফল্যের গল্প নিয়ে নির্মিত হওয়া ২৪ মিনিট ২০ সেকেন্ড দৈর্ঘ্যের বিশেষ প্রামাণ্য তথ্যচিত্র হচ্ছে ‘পায়ের ছাপ’। যা প্রচারিত হওয়ার পর ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সেই তথ্যচিত্রই এবার সেরা ডকুফিল্মের অ্যাওয়ার্ড পেলো কলকাতার স্বামী বিবেকআনন্দ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে।

চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি এবং এই ডকুফিল্ম পরিচালক মোস্তফা মল্লিক জানিয়েছেন, আগামী ১২ সেপ্টেম্বর কলকাতার স্বামী বিবেকআনন্দ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ডকুফিল্মের অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে। এর আগে ৪-১১ সেপ্টেম্বর কলকাতার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শিত হবে আয়েশা আক্তারের জীবনের সংগ্রাম নিয়ে নির্মিত বিশেষ এই প্রামাণ্য তথ্যচিত্র ‘পায়ের ছাপ’। তবে ৮ সেপ্টেম্বর কলকাতার বিবেকআনন্দ কলেজে শুধুমাত্র এই ডকুফিল্মটির প্রদর্শনী নিয়েই কাজ হবে।

Related Post

কে এই আয়েশা তা কী জানেন?

গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়াহাট গ্রামের এক তরুণী হচ্ছে আয়েশা আক্তার। জন্ম থেকেই যার দু’টি হাত নেই, সমাজ যাকে অবহেলা করেছে ও অভাবের তাড়নায় বাবা একসময় যাকে সার্কাসে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই আয়েশা আক্তার আজ বাংলাদেশের অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। সেই তরুণীই সব বাধা জয় করে পা দিয়ে লিখে সদ্য মাস্টার্স পরীক্ষায় প্রথম বিভাগ (ফার্স্ট ক্লাস) অর্জন করেন।

আয়েশার সেই দীর্ঘ এক যুগের লড়াই ও সাফল্যের গল্প নিয়ে নির্মিত হওয়া বিশেষ প্রামাণ্য তথ্যচিত্র হচ্ছে ‘পায়ের ছাপ’। যার প্রযোজনায় র‍য়েছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক এবং শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর ও এর পরিকল্পনা ও পরিচালনা করেন চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক।

চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি এবং এই ডকুফিল্ম পরিচালক মোস্তফা মল্লিক বলেছেন, বিগত এক যুগেরও বেশি সময় ধরে আমি আয়েশাকে ফলো করে আসছি, তার প্রতিদিনের সংগ্রাম আমি দেখেছি। চ্যানেল আই আমাকে এই বায়োডকুমেন্টারিটি তৈরি করার জন্য পূর্ণ স্বাধীনতা এবং সুযোগ করে দিয়েছে। আয়েশা প্রমাণ করেছে, জীবনকে জয় করতে হাত লাগে না, অটল ইচ্ছাশক্তিই সেজন্য যথেষ্ট।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-

১. সাধারণ ডেঙ্গুজ্বর।

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on সেপ্টেম্বর ৭, ২০২৬ 12:07 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া: দুই সন্তানের সামনেই স্ত্রীকে পিটিয়ে হত্যা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের মহারাষ্ট্রের নাগপুরে নাচের ক্লাসে যাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের…

% দিন আগে

৬ হাজার ৫০০ বছর আগে মানুষের দাঁত দিয়ে তৈরি হয়েছিল অলংকার!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রত্নতত্ত্বের ইতিহাসে এমন কিছু আবিষ্কার রয়েছে, যা প্রাচীন মানুষের জীবনযাপন…

% দিন আগে

নদীতে ভ্রমণ: এক অন্য রকম অনুভূতি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৩ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

চুলের জট সমস্যায় করণীয় কী

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চুলে জট বাঁধা অনেকের জন্যই দৈনন্দিন জীবনের বিরক্তিকর একটি সমস্যা।…

% দিন আগে

বিজ্ঞানীর পরিবর্তে এআই ও রোবটই করবে পরীক্ষা?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিজ্ঞান গবেষণার একটি প্রচলিত চিত্র হলো- ল্যাবরেটরিতে বিজ্ঞানী পরীক্ষা সাজাচ্ছেন,…

% দিন আগে

আমলকি কেনো খাবেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমলকি বাংলাদেশের অন্যতম পরিচিত এবং পুষ্টিকর ফল। ছোট আকারের এই…

% দিন আগে