নিখোঁজ নারীর সন্ধান পাওয়া গেলো অজগরের পেটে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক নারীর খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজা খুঁজি শেষে খোঁজ পাওয়া গেলো। তবে কোথায় জানেন? নিখোঁজ ওই নারীর সন্ধান পাওয়া গেলো অজগরের পেটে!

সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ৫৪ বছর বয়স্ক ওই নারীর নাম ওয়া তিবা। সম্প্রতি ইন্দোনেশিয়ার এই নারী বাগানে কাজ করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। চারদিকে রব পড়ে গেলো তার সন্ধানে। অবশেষে স্থানীয় অধিবাসীরা ১৯ ফুট লম্বা এক অজগরের পেট হতে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

প্রকাশিত প্রতিবেদন হতে জানা যায়, দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার মুনা দ্বীপে নিখোঁজ ছিলেন ওয়া তিবা। সবরকম চেষ্টা করেও ওয়া তিবাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। এরপর শতাধিক গ্রামবাসী তাকে খুঁজতে চিরুনি অভিযান শুরু করে। একপর্যায়ে বাগানে তার স্যান্ডেল এবং ফ্ল্যাশলাইট খুঁজে পায় গ্রামবাসীরা। এর একটু দূরে পেট ফুলে থাকা বিশাল এক অজগর সাপ দেখতে পান তারা। তখনই গ্রামবাসীদের সন্দেহ হয়। এরপর সাপের পেট কেটে দেখা যায় ওই নারীকে আস্ত গিলে ফেলেছে ওই অজগর সাপটি। নারীর মাথার অংশ সাপটি প্রথমে পেটে ঢুকায়। পরে শরীরে বাকি অংশও গিলে ফেলে ওই সাপটি।

Related Post

গ্রামপ্রধান ফারিস জানিয়েছেন, যখন তারা সাপটির পেট চিরে ওয়া তিবার শরীর বের করে আনা হচ্ছিল, তখনও তার শরীর অখণ্ডিতই ছিল।

স্থানীয় পুলিশের একজন মুখপাত্র জানান, স্থানীয় মানুষ সন্দেহ করেছিল যে সাপটি তিবাকে খেয়ে ফেলেছে। তাই তারা সাপটিকে মেরে বাগানের বাইরে নিয়ে আসে। তারপর সাপের পেট চিরে দেখা যায় নারীর শরীর।

খোঁজ নিয়ে জানা যায় যে, বাগানটি একটি পাথুড়ে পাহাড়ের পাদদেশে অবস্থিত। জায়গাটি সাপের আখড়া ছিল বলে স্থানীয়রা জানিয়েছে।

উল্লেখ্য, ইন্দোনেশিয়া, ফিলিপাইনে প্রায়ই গবাদিপশুসহ বিভিন্ন জীবজন্তু খেয়ে ফেলে সেখানকার বিশালাকার অজগর সাপ। তবে মানুষের পুরো শরীর গিলে ফেলার ঘটনা বিরল। গত বছরের মার্চেও ইন্দোনেশিয়ার সোলাওয়েসি দ্বীপের স্যালুবিরো গ্রামের এক কৃষক অজগরের আক্রমণে নিহত হয়েছিলেন।

This post was last modified on জুন ১৭, ২০১৮ 7:09 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে