২ আগস্ট শুরু হচ্ছে তিন দিন ব্যাপী গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২ আগস্ট, বৃহস্পতিবার থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বসছে তিনদিন ব্যাপী ‘এফোরটেক সামার ল্যাপটপ ফেয়ার ২০১৮’। ২০তম ল্যাপটপ প্রদর্শনীতে এবার থাকছে ১টি টাইটেল স্পন্সর প্যাভিলিয়ন, ৫টি স্পন্সর প্যাভিলিয়ন, ১৪টি মিনি প্যাভিলিয়ন ও ২৭টি স্টল।

এখানে দেশীয় এবং বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর সর্বশেষ নতুন প্রযুক্তির পণ্য প্রদর্শন ও বিক্রয় করা হবে। মেলার প্রধান পৃষ্ঠপোষকের ভূমিকা পালন করবে এফোরটেক। এছাড়া সহকারী হিসেবে থাকবে এইচপি, ডেল, আসুস, এসার ও লেনোভো। গত রোববার সন্ধায় রাজধানীর কাওরান বাজারের বেস্ট ওয়েস্টার্ন লা ভিনচি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-

গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ,
এইচপি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমরুল হোসেইন ভূঁইয়া,
ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান,
আসুস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মো. আল ফুয়াদ,
এসার বাংলাদেশের চ্যানেল সেলস কানসালটেন্ট সাকিব হাসান ও
এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান।

এটা মুলত ল্যাপটপ মেলা হলেও এখানে নতুন নতুন প্রযুক্তির সব ডিভাইসের দেখা মিলবে। কোম্পানিগুলো তাদের সর্বশেষ নতুন মডেলের ল্যাপটপ প্রদর্শণ করবে। এছাড়া এই উপলক্ষে নতুন কিছু ল্যাপটপের মোড়ক উন্মোচন হবে। মেলা থেকে ল্যাপটপ বা এর আনুষাঙ্গিক যন্ত্রাংশ কিনলেই পাবেন নানা ধরণের ছাড় এবং উপহার। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলার স্টলগুলো খোলা থাকবে।

এইচপি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমরুল হোসেইন ভূঁইয়ার বক্তব্য মতে, এইচপি মেলাতে নতুন ডিজাইন ও আপডেট পণ্য নিয়ে হাজির হবে। এছাড়া তাদের প্রচুর স্টকও রয়েছে। ল্যাপটপ কিনে পাওয়া যাবে নানা ধরনের ছাড় এবং বিভিন্ন উপহার। অন্যান্য কোম্পানীগুলোর কান্ট্রি ম্যানেজার মহোদয় তাদের কোম্পানীর নানা ধরনের পণ্যের সুবিধা তুলে ধরা হবে বলে জানান। প্রতিবারের মতো এবারো মেলার অফিসিয়াল ফেসবুক পেজে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেখানে যেকেউ অংশগ্রহন করে জিতে নিতে পারেন নানা ধরনের পুরষ্কার। এই ল্যাপটপ মেলায় প্রবেশ করতে ৩০ টাকা মূল্যের টিকিট সংগ্রহ করতে হবে। তবে ড্রেস পরিহিত স্কুলের শিক্ষার্থীরা তাদের আইডি কার্ড প্রদর্শন করলে তাদেরকে ফ্রী প্রবেশ করতে দেওয়া হবে। সেই সাথে প্রতিবন্ধীরাও ফ্রি প্রবেশ করতে পারবেন।

Related Post

আপনি যদি ল্যাপটপ কেনার কথা ভাবেন, তাহলে এই সুযোগে আগামীকাল থেকে ৩ দিনের মধ্যেই মেলা ঘুড়ে আপনার সাধ্য এবং পছন্দমত একটি ল্যাপটপ কিনে নিতে পারেন। অথবা নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচিত হতেও মেলাতে ঘুড়ে আসতে পারেন।

This post was last modified on আগস্ট ১, ২০১৮ 6:07 pm

রায়হান মালিথা

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে