দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কথায় বলা হয়ে থাকে- কারও বংশের পরিচয় জানতে হলে নাকি আগে জুতার দিকে তাকাতে হয়! জুতাই নাকি বলে দেয় কে কেমন বংশের সন্তান! তাই আপনি কেমন মানানসই জুতা পরবেন? সেটি জানা দরকার।
আপনি যখন ঘর হতে বের হন তখন জুতা পরতেই হয়। আপনার জন্য তখন প্রয়োজনীয় বিষয় হয়ে পড়ে জুতা। হাজার সুন্দর করে জামাকাপড় পড়লেও আপনি যদি মানানসই জুতা না পরেন তাহলে কিন্তু সবই ভেস্তে যাবে। তাছাড়া সারা বছরজুড়ে তো নানা উৎসব রয়েছেই। অফিস, বাসা, পার্টি সব স্থানে আপনার সঙ্গে যায় এমন জুতা ব্যবহার করা দরকার। তাই চলুন জেনে নেওয়া যাক কখন কেমন জুতা আপনার পায়ে মানানসই সেই বিষয়টি।
আপনি গায়ে টি-শার্ট, জিন্স বা ট্রাউজার পরলেন অথচ পায়ে থাকলো চটি, বুট বা কাবলি সু, তাহলে সেটি কিন্তু মোটেও আপনার জন্য মানানসই হলো না। আবার হয়তো ঈদের অনুষ্ঠান বা বাঙালি ঘরানার অনুষ্ঠানে গেছেন, সেখানে আপনার পরনে একেবারে খাঁটি বাঙালিয়ানার পোশাক থাকতেই হবে, এখানে চটি বা নাগরা জুতা ছাড়া আপনার সাজসজ্জাই যেনো মাটি হয়ে যাবে। মেয়েরাও যখন এসব জায়গায় যায় তখন পোশাকের সঙ্গে মানিয়ে জুতো পরে নিতে হবে। যেমন শাড়ি পরে গেলে সেক্ষেত্রে চটি জুতাতেই ভালো লাগবে। আবার সালোয়ার কামিজ বা শার্ট-প্যান্ট কিংবা ফতুয়া টাইপের কিছু পরলে সেক্ষেত্রে যে কোনো ধরণের হিলই মানাবে আপনাকে।
হয়তো চাকুরির ইন্টারভিউ দিতে চলেছেন, সে সময় যখন আপনি শার্ট-প্যান্ট পরলেন তখন সেখানে আপনার পুরো লুকটাইকে একটা স্মার্ট সমাধান দিতে পারে একমাত্র বুটজুতা। ইন্টারভিউর ক্ষেত্রে মেয়েরা সাধারণত শাড়ি পরে গেলেই ভালো হয়। তখন মেয়েদের অবশ্য শাড়ির সঙ্গে চটি জুতোই মানানসই হবে। আবার অফিসের বড় কর্তা হয়ে মনে করলেন যে, যেকোনো সাজই আমার জন্য যথেষ্ট হবে। এমনটা কখনও ভাববেন না। এখানেও আপনার পোশাকের সঙ্গে মানিয়ে জুতা পরুন। শার্ট প্যান্ট ইন করলে অবশ্যই বুটজুতা পরতে হবে আপনাকে। পাঞ্জাবি পাজামার সঙ্গে আবার কখনও বুট পরবেন না। এখানে মানানসই একজোড়া চটি জুতা পরতে হবে।
অপরদিকে হাওয়াই চপ্পলও বেশ আরামদায়ক। এই হাওয়াই চপ্পল কিছু সীমিত জায়গায় ব্যবহার উপযোগী হয়ে থাকে। তাই হাওয়াই চপ্পল ব্যবহারে সীমাবদ্ধতা রক্ষা করতে হবে আপনাকে। না বুঝেই যেকোনো কালারের জুতা কখনও কিনবেন না। ভেবে নিন কোন কোন রঙের জামার সঙ্গে আপনি এটা ব্যবহার করতে পারবেন। তাই রঙ বুঝে জুতা কিনতে হবে আপনাকে, যাতে একের বেশি পোশাকের সঙ্গে সেটি বেমানান হয়ে না পড়ে।
আর ছেলেদের ক্ষেত্রে লাল, নীল, হলুদ, সবুজ রঙের জুতা কেনা হতে অবশ্যই বিরত থাকার চেষ্টা করুন। কালো, সাদা, ক্রিম, ব্রাউন, মেরুন রং সব রকম পোশাকের সঙ্গেই মানায় হবে, তাই তেমন জুতাই কিনুন।
আর মেয়েদের ক্ষেত্রে আপনি কেমন পোশাক পরেন তার উপর নির্ভর করে তবেই জুতা পরবেন। যদি আপনি শাড়িতে স্বাচ্ছন্দ্যবোধ করেন সেক্ষেত্রে হাই হিল জুতা পরিহার করাই আপনার জন্য ভালো হবে। আপনাকে চটিতে বা হালকা হিলে বেশ মানাবে বলেই মনে হয়। যদি শার্ট প্যান্ট পরতে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করেন তাহলে বিভিন্ন ধরণের হিল ব্যবহার করতে পারেন। রঙের ক্ষেত্রে ও ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে লক্ষ রাখতে হবে। মোট কথা সবকিছু বিচার বিবেচনা করেই জুতা কিনুন।
This post was last modified on জানুয়ারি ২১, ২০১৯ 8:26 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাং-এর ফ্যান এডিশন, সংক্ষেপে এফই সিরিজের মূল লক্ষ্য হলো- ফ্ল্যাগশিপ…