এক প্যাকেট `বেগুনি চা`র দাম ২৪ হাজার টাকা!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কখনও যদি শোনেন এক কাপ চায়ের দাম ২৪ হাজার টাকা। তাহলে আপনি বিস্মিত হবেন তাতে সন্দেহ নেই। তবে এবার সাধারণ চা নয়, এক প্যাকেট `বেগুনি চা`র দাম ২৪ হাজার টাকা!

সকালে বারান্দায় বসে বা বিকেলে নাস্তার টেবিলে এক কাপ গরম ধোঁয়া ওঠা চা হাতে নিয়ে অনেকটা সময় কাটিয়ে দেয়া যায় অনায়াসে। দিন শেষে এক কাপ চা ক্লান্তি দূর করে দেয় নিমিষেই। সে কারণেই চায়ের জনপ্রিয়তা রয়েছে বিশ্বব্যপী। এক তথ্যে জানা যায় যে, সারা বিশ্বে ১ হাজার ৫০০ রকমের চা রয়েছে।

অতি জনপ্রিয় এই পানীয় দেশে দেশে নানা রঙে শোভিত হয়ে থাকে পেয়ালায়। তবে দুধ চা ও লাল চায়ের পর সবুজ চা (গ্রীণ টি) নাগরিক সমাজে আলোচিত। বাংলাদেশে এক কাপেই ৭ রঙের চা অনেক জনপ্রিয়। তবে এবার সব কিছুকে ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে বেগুনি চা। এই চা নিয়ে বিশ্বজুড়ে হইচই পড়ে যাচ্ছে। তবে স্বাদে নয়, দামেও এটি অতুলনীয় বলা যায়! এর দাম এতোটাই বেশি সাধারণ মানুষের নাগালের একেবারেই বাইরে।

Related Post

এই বেগুনি চায়ের ১ কেজি তৈরি হয়ে থাকে ১ হাজার চা পাতা দিয়ে। বাজারে এই চায়ের মূল্য রাখা হয়েছে ২৪ হাজার টাকা। কৌতূহলী হলে একবার অন্তত টেস্ট করে দেখতে পারেন এই চা।

তবে চা প্রেমীদের জন্য একটি সুখবর হলো, পার্শ্ববর্তী দেশ ভারতের আসামে এই চা নাকি উৎপন্ন হচ্ছে। অরুণাচল প্রদেশের সিয়াং জেলাতেও পাওয়া যাচ্ছে এই চা। অনলাইনেও কিনতে পারবেন যে কেও ইচ্ছে করলেই।

This post was last modified on ফেব্রুয়ারি ২৭, ২০১৯ 4:32 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে